এই মুহূর্তে জেলা

দশ হাজার টাকায় এক মাসের শিশুকে বিক্রী করে ধৃত মা।

হুগলি,১৫ ফেব্রুয়ারি:- কোন্নগর অরবিন্দ পল্লী এলাকার রাখী দত্ত নিজের এক মাসের পুত্র সন্তান কে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। রাখি দত্ত বলেন আমার স্বামী প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত সংসার চালাতে পারছিলাম না।এখন স্বামী ছেড়ে চলে গেছে চারটে বাচ্চা মানুষ করতে পারছিলাম না। তাই পাশের বাড়ির ঝুমা মন্ডল কে বলি ও তখন […]

এই মুহূর্তে জেলা

কৃতঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর এমনই প্রতিক্রিয়া আহত ছাত্রের পরিবারের।

হুগলি,১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন যেভাবে গ্রিন করিডর করে দুর্ঘটনার কবলে পড়া ছাত্রদের কলকাতায় নিয়ে গিয়েছে তার জন্য পুরো কৃতিত্ব দিয়েছেন রাজ্য প্রশাসন কে। শনিবার বৈদ্যবাটির বাড়িতে বসে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন আহত ছাত্র দিব্যাংশু ভগতের ঠাকুমা  প্রতিমা ভগত। তিনি বলেন, আমরা কৃতঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। মুখ্যমন্ত্রী যে ভাবে […]

এই মুহূর্তে জেলা

দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে – লকেট । পাল্টা কাজের থেকে বেশি বিজ্ঞাপন করেন লকেট – দিলীপ যাদব।

হুগলি,১৫ ফেব্রুয়ারি:-  পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে গেলে ঢুকতে বাধা সাংসদকে। শনিবার আহত ছাত্রদের দেখতে কলকাতা হাসপাতালে যায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। লকেট বলে দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে যেটা ঠিক না। লকেটের এই বক্তব্যকে কটাক্ষ করেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি […]

এই মুহূর্তে জেলা

গজলডবার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় পড়ল যাত্রী বোঝাই ছোট গাড়ি।

দার্জিলিং১৫ ফেব্রুয়ারি:-  নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় পড়ে গেল যাত্রীবাহী বোঝাই ছোট গাড়ি। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত নাউয়াপাড়া এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে যে গাড়িতে চালক সহ দুজন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক তখনই নাউয়াপাড়া এলাকায় হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেচ নালায় […]

এই মুহূর্তে জেলা

বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা।

  পশ্চিম মেদিনীপুর,১৫ ফেব্রুয়ারি:-  বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সীমার বাইরে যেতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে ।তৃণমূল সন্ত্রাস বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির মহিলা যুব মোর্চার।ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন মহিলা […]

এই মুহূর্তে জেলা

মালদায় ফের কুসংস্কার বলি দুই শিশু,আহত আর দুই।

  মালদা১৫ ফেব্রুয়ারি:- ভুতে ধরার আশঙ্কা করে চার ক্ষুদে শিশুর ওপর রাতভোর গুনিন-ওঝা দিয়ে ঝাড়ফুঁকের চালানোর অভিযোগ অভিভাবকদের। আর তার পরেই দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গাজোল থানার কদমতলী এলাকায়। পাশাপাশি আরো দুই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলাল গ্রাম […]

এই মুহূর্তে জেলা

হাওড়া রেল মিউজিয়ামের কাছে পরিত্যক্ত বাসে আগুন।

  হাওড়া,১৫ ফেব্রুয়ারি:- হাওড়া রেল মিউজিয়ামের কাছে পরিত্যক্ত একটি বাসে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। তবে বাসটি ভস্মীভূত হয়। ঘটনাটি ঘটে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়া স্টেশন চত্বর এলাকায় রেল মিউজিয়ামের উল্টোদিকে। জানা গেছে , সেখানেই পরিত্যক্ত বাসটি দাঁড়িয়েছিল। সেই বাসে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।খবর পেয়ে দমকলের […]

এই মুহূর্তে জেলা

উত্তরপ্রদেশ থেকে ট্রেনপথে বাংলায় কচ্ছপ পাচার। হাওড়া স্টেশন থেকে কচ্ছপ সমেত ধৃত ৩।

  হাওড়া,১৫ ফেব্রুয়ারি:- উত্তরপ্রদেশ থেকে এরাজ্যে কচ্ছপ পাচার করতে এসে ধরা পড়ল এক মহিলা সহ ৩ পাচারকারী। শনিবার বেলা ১১টা নাগাদ হাওড়ার ওল্ড কমপ্লেক্সে ডাউন যোধপুর এক্সপ্রেস থেকে হাওড়া জিআরপি কচ্ছপ সমেত এই তিনজনকে গ্রেপ্তার করে। জিআরপি সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা এই তিনজন কচ্ছপ নিয়ে হাওড়ায় আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির অফিসাররা […]

এই মুহূর্তে জেলা

মহিলাদের নিরাপত্তায় ছাত্রীদের সচেতন করতে হাওড়ার স্কুলে স্বয়ং সিদ্ধা কর্মসূচি।

  হাওড়া,১৫ ফেব্রুয়ারি:- শুধু যুবতী,তরুণী বা গৃহবধূরাই নন, কন্যা শিশুরাও বিভিন্ন সময়ে সামাজিক নির্যাতনের শিকার হয়ে থাকে। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময়েই অজ্ঞতা একটা বড় ভূমিকা নেয়। তাই নারীদের এই অজ্ঞতা কাটানোর জন্য হাওড়া সিটি পুলিশের দাওয়াই ” এবার “স্বয়ং সিদ্ধা” কর্মসূচি। যার মাধ্যমে হাওড়া সিটি পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রীদের সচেতন […]

এই মুহূর্তে কলকাতা

রোগী মারা যাওয়ার পর আসছেন চিকিৎসক” অমিত শাহকে কটাক্ষ করে বললেন মমতা !

  প্রদীপ সাঁতরা,১৫ ফেব্রুয়ারি:- দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি নেতার “গোলি মারো” মন্তব্যকে মোটেই সমর্থন করেনা দল, সম্প্রতি এমনই জানিয়েছেন অমিত শাহ। এই ইস্যুতে এবার প্রবীণ এই বিজেপি নেতাকে (অমিত শাহ) নাম না করে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, “এ যেন অনেকটা রোগী মারা যাওয়ার পর চিকিৎসক আসার মতো ব্যাপার”। নাম না […]