হুগলি,২৭ ফেব্রুয়ারি:- বহু দিন ধরে জেলার মানু্ষের দাবি ছিল প্রায় ৩০০ বছরের অধিক শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরকে হেরিটেজ ঘোষনা করুক রাজ্য সরকার। সেই দাবি মেনে নিয়ে রাজ্য সরকার ২০১৭ সালে ঐতিহাসিক এই মন্দির হেরিটেজর অাওতায় আনে। এরই সাথে জগন্নাথ মন্দির সহ জগন্নাথ ঘাট নাট মন্দিরে নিয়ে মোট চারটি স্থানকে নতুন রুপ এবং জগন্নাথ মন্দির […]
এই মুহূর্তে
বিশেষ মুহূর্তের কথা বাড়িতে জানিয়ে দেবে বলে হুমকি দেওয়ায় অপমানে আত্মঘাতী যুবতী।
দক্ষিণ ২৪ পরগনা,২৬ ফেব্রুয়ারি:- সম্পর্ক না রাখলে, বাড়ির লোকজনদের বিশেষ মুহুর্তের কথা জানিয়ে দেবে বলে হুমকি দেওয়ায়, অপমানে আত্মঘাতী হলো বজবজ ১৬ নম্বর ওয়ার্ডের বালি ঘাটের বাসিন্দা সুতৃষ্ণা দাসশর্মা(২১) নামে এক যুবতী। যেমনটা জানা গেছে সুতৃষ্ণা কাল রাতে স্বাভাবিক কথা বার্তা বললেও, তার দিদি সুনয়নি দাসশর্মাকে অমিত ওঝার বিষয়ে সব জানায়। দিদির কথা […]
পেট্রাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা l
উঃ২৪পরগনা,২৬ ফেব্রুয়ারি:- উত্তর ২৪ পরগনা ভারত বাংলাদেশ পেট্রাপোল স্থলবন্দরে কার পাস আদান প্রদানের জন্য এতদিন পর্যন্ত ক্লিয়ারিং এজেন্টরা বাংলাদেশে যেতে বা আসতে পারত বৈধ কাগজ-পত্র ছাড়াই l কিন্তু বিএসএফের পক্ষ থেকে ২৪ শে ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্র ছাড়া ক্লিয়ারিং এজেন্টদের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করে l ফলে কার পাস আনা-নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় […]
তুফানগঞ্জের প্যাঙ্গোলিন সহ আটক ৪ যুবক।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- ভারত-বাংলাদেশ সীমান্তে একটি প্যাঙ্গোলিন সহ চারজন যুবককে আটক করল বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার রাতে বিএসএফ ও বন দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠিতে সীমান্ত এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ চারজনকে আটক করা হয়। ধৃত চারজনকে তাদের স্বাস্থ্যপরীক্ষার জন্য বুধবার ওই চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই প্যাঙ্গোলিনটাকে […]
উদ্বোধনের ১০ দিনের মধ্যে ফের বিপত্তি ইস্ট-ওয়েস্ট মেট্রোয় – খুলল না স্ক্রিন ডোর, ক্ষুব্ধ যাত্রীরা
প্রদীপ সাঁতরা,২৬ ফেব্রুয়ারি:- আনুষ্ঠানিকভাবে গত ১৪ ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু হয়েছিল কলকাতার নতুন ইস্ট-ওয়েস্ট মেট্রোর। কিন্তু এই উদ্বোধনের দশ দিনের মধ্যেই ফের ঘটলো ছন্দপতন। গত কাল মঙ্গলবার 25/02/20 মেট্রো পৌঁছনোর পরও খুলল না প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় কাঁচের দরজা। বেশ কিছুক্ষণের চেষ্টার পরও খোলা যায়নি সেই দরজা। অবশেষে চাবি দিয়ে স্ক্রিন ডোর খুলে দেন এক […]
নির্বিঘ্নেই শেষ হল মূল পর্বের মাধ্যমিক পরীক্ষা,খুশি পরীক্ষার্থীরা।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- বাজল ছুটির ঘণ্টা। শেষ হল মাধ্যমিকের মূল পর্বের পরীক্ষা। বুধবার ছিল এই পরীক্ষার ষষ্ট দিন। এইদিন মধ্যশিক্ষা পর্ষদের রুটিন অনুযায়ী ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা। গত ১৮ ফেব্রুয়ারী এই পরীক্ষা শুরু হয়। এবছর কোচবিহার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩৮,৭৩১ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১৫, ৮৯৬ ও ছাত্রীর সংখ্যা ছিল ২২, ৮৩৫ জন। […]
পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী।
সোজাসাপটা ডেস্ক,২৬ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন ওড়িশায়। তিনি আজ বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেল সেবায়েতরা তাঁকে ফুলমালায় স্বাগত জানান । বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় । পুজো দেওয়ার পর তিনি বলেন ভগবানের কাছে দেশবাসীর […]
তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এবার নতুন চমক।
কলকাতা,২৬ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে এবার নতুন চমক। যার সাক্ষী হতে চলেছেন সমগ্র পশ্চিমবঙ্গবাসী। দলীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বার-কোড এবং নির্দিষ্ট নাম লেখার জায়গা রাখা হয়েছে এবার। সেই বার-কোড স্ক্যান করিয়ে তবেই অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। এ রাজ্যে কোনও দলের কর্মসূচিতে এই ধরনের ব্যবস্থা আগে দেখা যায়নি। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা […]
হাওড়ার ঘুসুড়ি এলাকাতেই বায়ুদূষণের মাত্রা সর্বাধিক।স্কুল পড়ুয়া থেকে গাড়িচালকদের হাতে মাস্ক বিলি করলেন বিজেপির নেতা কর্মীরা।
হাওড়া,২৬ ফেব্রুয়ারি:- শহরে বাড়ছে দূষণ। রিপোর্ট বলছে বায়ুদূষণে রাজ্যের মধ্যে সবার আগে রয়েছে হাওড়ার ঘুসুড়ি। এবার এই দূষণ নিয়ে সকলকে সচেতন করতে পথে নামলেন বিজেপি যুব কর্মীরা। বুধবার সকালে উত্তর হাওড়ার বেশ কয়েকটি স্কুলের সামনে তারা সচেতনতা কর্মসূচির আয়োজন করেন। নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি নেতা উমেশ রাই। দূষণের হাত থেকে বাঁচতে এদিন তারা স্কুলের […]
পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস।
হুগলি,২৬ ফেব্রুয়ারি:- পোলবার পুলকার কান্ডে অবশেষে গ্রেপ্তার হলো গাড়ির চালক পবিত্র দাস। গত ১৪ ই ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়ায় একটি ইংরাজি মাধ্যম স্কুলে ছাত্র বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় মৃত্যু হয় ছাত্র ঋষভ সিং এর। এখনো চিকিৎসাধীন ওপর ছাত্র দিবাংশু ভগত। দুর্ঘটনায় গাড়ির আসল চালক শেখ শামিম আখতার ইতিমধ্যেই পুলিশের জালে।পুলিশ তদন্তে নেমে […]

