হাওড়া, ২৮ মে:- ‘রেমাল’ এর প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির কলিং বেলের বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ঘরের সামনেই বৃষ্টির জমা জলে ওই ঘটনা ঘটে। বাড়ির […]
এই মুহূর্তে
উত্তর ও মধ্য কলকাতায় দুই মহারথীর কর্মসূচিকে ঘিরে সরগরম মহানগর।
কলকাতা, ২৮ মে:- একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রচারের প্রায় শেষ লগ্নে উত্তর ও মধ্য কলকাতায় দুই মহারথীর কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার সরগরম ছিল মহানগর। সোম সন্ধ্যা পর্যন্ত হাঁটু জলে ডুবে ছিল মহানগরের রাজপথ৷ কিছু কিছু জায়গায় রাস্তার উপর উপড়ে পড়েছিল বড় বড় গাছ৷ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের প্রভাবে […]
হাওড়া ডিভিশনে লাইনচ্যুত ট্রেন।
হাওড়া, ২৮ মে:- হাওড়ার লিলুয়ায় লাইনচ্যুত খালি লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল এদিন হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় […]
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মঙ্গলবার রাজ্যে প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৭ মে:- প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সপ্তম তথা শেষ দফার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাজ্যে আসছেন। দুদিনে রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে রাজ্যে এসে পৌনে তিনটে নাগাদ বারাসতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টে নাগাদ যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যাদবপুরে জনসভা করার কথা রয়েছে মোদির। এই […]
ঘূর্ণিঝড় রিমালের বিরূপ প্রভাব, শেষ দফার ৪৮টা ভোটকেন্দ্র ক্ষতিগ্রস্ত, জানালো কমিশন।
কলকাতা, ২৭ মে:- আসন্ন সপ্তম দফার নির্বাচনের প্রস্তুতিতেও ঘূর্ণিঝড় রিমালের বিরূপ প্রভাব পড়েছে। ওই দফায় মোট ৪৮টা ভোটকেন্দ্র দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে। প্রথমিক সমীক্ষার পর উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা দুই জেলা মিলিয়ে এই পরিসংখ্যান সামনে এসেছে। বেশিরভাগ বুথেই বুথে জল ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাজ্যের […]
বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমেলের দাপটে রাজ্যে মৃত চার।
কলকাতা, ২৭ মে:- রাজ্য সরকার বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতি পর্যালোচনা শুরু করেছে। দুর্যোগে এ পর্যন্ত সরকারি ভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে বাড়ি ধ্বসে কলকাতায় একজনের এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎকৃষ্ট হয়ে পূর্ব বর্ধমানের দুজনের মৃত্যু হয়েছে। ক্যানিংয়ের গাছ পড়ে গুরুতর আহত একজন ব্যক্তিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে […]
রাজ্যের মুখ্য সচিবের মেয়াদ বাড়ছে তিন মাস।
কলকাতা, ২৭ মে:- রাজ্যের মুখ্য সচিব পদে ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ তিন মাস বাড়ছে। এব্যাপারে রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়। নবান্নের কাছে সেই মর্মে ৩১ মে ভগবতী প্রসাদের কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তা ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানোর অনুমোদন মিলেছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের শীর্ষ আমলে পদে […]
ঘূর্ণিঝড়ে লোডশেডিং এর সুযোগ নিয়ে কালীমন্দিরে চুরি।
হাওড়া, ২৭ মে:- হাওড়ার বালিটিকুরী কালীতলায় রবিবার রাতে একটি কালীমন্দিরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। ‘রেমাল’ ঘূর্ণিঝড়ের আতঙ্কে যখন সব মানুষই ঘরবন্দি সেই সুযোগেই মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। মন্দিরের পুরোহিত জানান মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা লোডশেডিং এর জন্য বন্ধ ছিল। আর সেই সুযোগেই মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার, […]
শেওড়াফুলি-তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।
হুগলি, ২৭ মে:- রেমালের দাপটে প্রভাব পড়লো রেল পরিষেবায়ও। শেওড়াফুলি তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। শেওড়াফুলি চার নম্বর রেল গেটে দাঁড়িয়ে আপ ট্রেন। ফলে রেলগেটও খোলা যাচ্ছে না। গেট বন্ধ থাকায় জিটি রোড আটকে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে রবিবার রাতে ঝড়ের প্রভাবে নসীবপুর স্টেশনের কাছে বাঁশ গাছ হেলে পরেছে। ট্রেনের ওভারহেড তারে […]
রেমালের প্রভাবে ধাক্কা নির্বাচনের প্রচারেও।
কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজ্যে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার প্রচার অনেকটাই বিঘ্নিত হয়েছে। ঝড়ের প্রভাব এবং সর্বশেষ পরিস্থিতি না-দেখে আজ ভোট প্রচারের কোনও কর্মসূচি স্থির করে উঠতে পারেননি তারকা প্রার্থীরা। তবে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজ উত্তর কলকাতায় পূর্ব নির্ধারিত দুটি কর্মসূচি রয়েছে। বেলাঘাটার ফুলবাগান থেকে মিছিল শুরু হয়ে […]











