এই মুহূর্তে জেলা

বাগবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রস্তুত রামকৃষ্ণ মিশন।

হাওড়া , ১৪ জানুয়ারি:- বুধবার সন্ধ্যায় বাগবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের বাড়ির কোনও ক্ষতি হয়নি। আগুন থেকে মায়ের বাড়ি সম্পূর্ণ রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত বাগবাজারের বস্তিবাসী ও সাধারণ মানুষের প্রতিও মঠের তরফ থেকে সমবেদনা জানিয়েছেন। তবে মঠের উদ্বোধন […]

এই মুহূর্তে কলকাতা

বাগবাজারে ফরেন্সিক টিমের প্রতিনিধিরা , পুরসভার পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১৪ জানুয়ারি:- বুধবার সন্ধ্যায় আচমকা আগুন লাগে বাগবাজারের বস্তিতে আগুন লেগে যায়। প্রথমে কয়েকটি ঝুপড়িতে আগুন ছড়ালেও পরে পরপর সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। যদিও স্থানীয়দের দাবি ছিল, দমকলের গাড়ি অনেক দেরিতে আসে। তাই আগুন ভয়াবহ রূপ নিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের সঙ্গে দেখা করেন। তিনি পরে জানান, […]

এই মুহূর্তে জেলা

অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য অর্থ সংগ্রহ শুরু হলো

হুগলি ,১৪ জানুয়ারি:- পৌষ সংক্রান্তির পুন্যলগ্নে অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য অর্থ সংগ্রহ শুরু হলো। সমগ্র দেশের পাশাপাশি হিগলী জেলাতেও এই কর্মসুচির সুচনা করে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র । এদিন চুঁচুড়ার ষন্ডেশ্বরতলা মন্দিরে পুজো দিয়ে হুগলি জেলায় এই কর্মসুচির সুচনা হয়। এরপর শুরু হয় অর্থ সংগ্রহ অভিযান। এই অভিযান চলবে আগামি ৩১শে জানুয়ারি পর্যন্ত। ন্যূনতম ১০টাকা […]

এই মুহূর্তে জেলা

মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ির মাধ্যমে রাজ্যসরকারের কাজের প্রচার শ্রীরামপুরে ,কটাক্ষ বিজেপির।

হুগলি , ১৪ জানুয়ারি:- মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ দেখা গেল হুগলি জেলার শ্রীরামপুরে।এদিন শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং ঘুড়ির মধ্যে রাজ্য সরকারের উন্নয়নের কথা ছেপে সেই ঘুড়ি বিলি করলেন সাধারণ মানুষ ও বাচ্ছাদের মধ্যে। মকর সংক্রান্তির দিনে […]

এই মুহূর্তে জেলা

আধুনিকতাকে দূরে সরিয়ে , পিঠে-পুলি তৈরিতে হারিয়ে যাওয়া ঢেঁকির আওয়াজ ধনিয়াখালীতে।

হুগলি , ১৩ জানুয়ারি:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারমধ্যে বাদ পড়েনি পৌষ পাবন আজ পৌষ পাবন উপলক্ষে বাংলার ঘরে ঘরে ধুমধাম করে পিঠে পুলি উৎসব পালিত হবে অতীতের সেই ঢেঁকি সালের চাল গুড়ি আজ অতীত আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে, যুগের তালে তালে সবই হারিয়ে যেতে বসেছে, আর সেই ভাবে দেখা যায় না ঢেঁকি, বিগত […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল মুখ্যসচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক উপ নির্বাচন কমিশনারের

কলকাতা , ১৩ জানুয়ারি:- বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।গতকাল রাতে কলকাতায় পৌঁছনোর পর আজ দিনভর মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি দফায় দফায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশাসনিক দায়িত্ব বন্টন,আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ওই […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়ি মহকুমার জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ,মৃত ১ আহত ২

শিলিগুড়ি , ১৩ জানুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের জগন্নাথপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর পিকআপ ভ্যান ও ট্রেলালের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু পিকআপ ভ্যানের চালকের। এবং আহত হন আরও দুজন। মৃত চালকের নাম রহমত মন্ডল(৪০)। সে দক্ষিন দিনাজপুর জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন মালবোঝাই পিকআপ ভ্যানটি বীরভূম থেকে শিলিগুড়ির […]

এই মুহূর্তে জেলা

যাতায়াতে সমস্যা , বেহাল বাঁশের সাঁকোতে আগুন বাসিন্দাদের

কোচবিহার , ১৩ জানুয়ারি:- বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কয়েকবার মাপামাপিও হয়েছে। কিন্তু সেতু হয় নি। কাজেই বারো মাস এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। কিন্তু সেই সাঁকোর অবস্থা এতটাই বেহাল যে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। স্কুলের ছোট ছোট শিশুরাও ভাঙা সেতু গলে নীচে পড়ে যায়। এদিন ক্ষুব্ধ বাসিন্দারা এলাকার জনপ্রতিনিধিদের উপরে […]

এই মুহূর্তে জেলা

কেডি সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন।

হাওড়া , ১৩ জানুয়ারি:- কেডি সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে হাওড়ায় মুখ খুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেডি সিং গ্রেফতার হয়েছে কারণ হয়তো  ২০১১এর নির্বাচনে তার কাছ থেকে  কোটি কোটি টাকা তৃণমূলের পার্টি অ্যাকাউন্টে গিয়েছিল। হয়ত সেই লেনদেনের তথ্য  ইডির হাতে এসেছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ সবাই বলছে মুকুল রায় বিজেপিতে […]

এই মুহূর্তে জেলা

ইডি, সিবিআইয়ের প্রতি সম্পূর্ণ ভরসা আছে। কেডি সিং অপরাধ করে থাকলে তার বিচার হবে – দিলীপ ঘোষ।

হাওড়া , ১৩ জানুয়ারি:- “আজকে নয়, সবাই জানে কেডি সিং কে। দশ বছর ধরে এটা চলছে। সিবিআই, ইডি যে মামলা করেছে তার উপরেই তদন্ত চলছে। তিনি যদি কিছু না করে থাকেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। উনি যদি কিছু করে থাকেন তাহলে ওনাকে এর জবাব দিতে হবে।” বুধবার হাওড়ায় যোগদান মেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে […]