এই মুহূর্তে জেলা

স্বামীর রহস্যজনক মৃত্যু। স্ত্রী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো পুলিশ।

হাওড়ার, ১৯ সেপ্টেম্বর:- লিলুয়ায় স্বামীর অস্বাভাবিক রহস্য মৃত্যুর ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো পুলিশ। গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাঁর স্বামী আত্মহত্যার চেষ্টা করেন বলে স্ত্রী দাবি করলেও প্রতিবেশী থেকে শুরু করে মৃতের পরিবারের দাবি স্ত্রী ও তাঁর প্রেমিক মিলেই হত্যা করেছেন সঞ্জয় হাজরা (২৭) নামের ওই যুবককে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় […]

এই মুহূর্তে জেলা

দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায় – কল্যাণ।

হুগলি, ১৯ সেপ্টেম্বর:- বাবুল সুপ্রিয় এখন তৃণমূল পরিবারের একজন সদস্য। যখন বিধানসভা নির্বাচনের আগে ট্রাকে করে বাসে করে চার্টার্ড ফ্লাইটে করে তৃণমূলের মন্ত্রী এম এল এ এমনকি বর্তমান বিরোধী দলনেতাকে ভাঙিয়ে বিজেপি যোগদান করিয়েছিল তখন কি বলেছিল এরা বিজেপির টুরিস্ট, আজ দিলীপ ঘোষ বড় বড় কথা বললে হবে। আজ শেওড়াফুলিতে রক্তদান শিবিরে এসে এইভাবে দিলীপ […]

এই মুহূর্তে জেলা

শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- শনিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকায়। রবিবার সকালে জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের ভিতরে একটি নির্জন জায়গায় রামবালক চৌধুরী (৪৬) নামের ওই শ্রমিকের মৃতদেহ নালার ধারে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ডোমজুড় থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার […]

এই মুহূর্তে জেলা

বাবুলকে ওয়েলকাম। এটা ওর বিলম্বিত বোধোদয়। মন্তব্য অরূপের।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সাংসদ বাবুল সুপ্রিয়কে দলে ওয়েলকাম জানালেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়। বলেন, এটা বাবুলের বিলম্বিত বোধোদয়। বিজেপি দলে বাবুলের আসল জায়গা ছিলনা। তৃণমূলে আসায় আমি খুশি। বাবুল মধ্য হাওড়ার আবাসনে থাকে। আমার সঙ্গে ফোনে মাঝেমধ্যে কথাও হয়। আমার সবরকম সাপোর্ট থাকবে বাবুলের প্রতি। শনিবার বাবুলের যোগদান […]

এই মুহূর্তে জেলা

যাবজ্জীবন খুনের সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে বাড়ি এসে প্রায় মাসখানেক ধরে ফেরার।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- যাবজ্জীবন খুনের সাজাপ্রাপ্ত এক আসামী প্যারোলে বাড়ি এসে প্রায় মাসখানেক ধরে ফেরার। ২০১৭ সালে বালির এক মহিলাকে গলা কেটে খুনের ঘটনার ওই আসামীর নাম দীপক সিং। লিলুয়া থানা এলাকার ভট্টনগর অঞ্চলের বাসিন্দা দীপক সিং। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীপক প্রেসিডেন্সি জেলে খুনের সাজাপ্রাপ্ত ছিলেন। জুলাই মাসের ২৫ তারিখ এক মাসের প্যারোলে লিলুয়ার বাড়ি আসেন […]

এই মুহূর্তে জেলা

নতুন করে প্লাবিত খানাকুল , বাঁধ মেরামতি না হওয়ায় ক্ষোভ মানুষের।

খানাকুল , ১৮ সেপ্টেম্বর:- খানাকুলের প্লাবিত এলাকার মানুষ আশ্রয় নিতে শুরু করেছে ত্রাণ শিবিরে। নতুন করে নিম্নচাপের জেড়ে বৃষ্টিপাত হওয়ায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের বেশ কয়েকটি জেলায়। হুগলির খানাকুলে নতুন করে নদীর জল ভাঙ্গা বাঁধ দিয়ে গ্রামে প্রবেশ করে প্লাবিত করে বিস্তৃতন এলাকায়। আতঙ্কে ঘর ছেড়ে আবার ত্রান শিবিরে আশ্রয় নিতে শুরু করেছে […]

এই মুহূর্তে জেলা

বিশ্বকর্মা পুজোর রাতে বাড়ি থেকে ডেকে এনে খুন। দেহ মিললো খালে।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- শুক্রবার বিশ্বকর্মা পুজোর রাতে বাড়ি থেকে ডেকে এনে খুন এক যুবককে। মৃতের দেহ মেলে খালে। চাঞ্চল্য হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। আর ঘরে ফেরা হলনা কার্তিক মণ্ডলের ( ৩০)। সাঁকরাইলের সারেঙ্গা আগার খালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পরিবার ও এলাকাবাসীর সন্দেহ খুন করে দেহ ফেলে দেওয়া হয় খালে। […]

এই মুহূর্তে জেলা

মালিপাঁচঘড়ায় পাঁচিল ধসে বিপত্তি , পড়া ব্যক্তিকে চার ঘন্টার চেষ্টায় উদ্ধার।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় পুরনো বাড়ির পাঁচিল ধসে বিপত্তি। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েন এক ব্যক্তি। দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও পুরসভার কর্মীদের চার ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় তাঁকে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে পুলিশ হাওড়া জেলা হাসপাতাল নিয়ে যায়। শনিবার সকালে ঘটনাটি ঘটে মালিপাঁচঘড়া থানা এলাকার হরদয়াল বাবু লেনে। স্থানীয় সূত্রে […]

এই মুহূর্তে জেলা

রাহুলের বিকল্প শুভেন্দু , মমতা নয় দাবি দিলীপের।

হুগলি , ১৭ সেপ্টেম্বর:- রাহুল গান্ধীর বিকল্প হওয়া উচিত শুভেন্দু, কারণ তিনিই মুখ্যমন্ত্রীকে হারিয়েছে-দাবী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। হুগলির শ্রীরামপুরে বিজেপির দলীয় অফিসে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক প্রদর্শনীর সূচনা করে দীলিপবাবু এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেন সিপিএম-কংগ্রেস আগে তাদের অস্তিত্ব বাঁচাক, পরে জোট নিয়ে ভাববে। একই সাথে ভ্যাকসিন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সমালোচনা […]

এই মুহূর্তে জেলা

সদ্যোজাত শিশু সন্তান উদ্ধার বালিঘাট স্টেশনে। চাঞ্চল্য।

হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- সদ্যোজাত এক শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা নাগাদ বালিঘাট স্টেশনের ১নং প্ল্যাটফর্মের সিঁড়িতে প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ থেকে উদ্ধার হয় ওই সদ্যোজাত শিশু। স্টেশনে আগত যাত্রীরাই প্রথমে দেখতে পান শিশুটিকে। তাঁরাই প্রথমে বালি থানার পুলিশকে খবর দেন। পরে বালি থানার পুলিশ বেলুড় জিআরপি থানার হাতে শিশুটিকে তুলে দেয়। উদ্ধার হওয়া […]