এই মুহূর্তে জেলা

জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে ‘ম্যাজিক মিট’ হাওড়ায়।

হাওড়া, ৬ ডিসেম্বর:- জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো হাওড়া ম্যাজিক সার্কেল। রবিবার হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন ইনস্টিটিউট হলে সংস্থার তরফ থেকে সারাদিন ব্যাপী এক ‘ম্যাজিক মিট’ এর আয়োজন করা হয়। শুধু বাংলার নয়, বাংলার বাইরের বিভিন্ন রাজ্য থেকেও জাদুকরেরা এই ‘ম্যাজিক মিট – ২০২১’ এ অংশ নেন। অনুষ্ঠানে জাদু নিয়ে আলোচনা, জাদু বিষয়ক বক্তৃতা, […]

এই মুহূর্তে জেলা

হটাৎ নিম্নচাপের ফলে শীতকালীন চাষে ব্যাপক ক্ষতির , সব্জির দাম আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা।

হুগলি, ৬ ডিসেম্বর:- ক’দিন ধরে নিম্নচাপ এ অবিরাম বর্ষণের ফলে হুগলি জেলার বিভিন্ন কৃষি ক্ষেত্র, মাঠ গুলিতে জল জমে রয়েছে। বেরোনোর জায়গা বা নিষ্কাশনের জায়গা নেই যার ফলে আলু চাষ শীতকালীন সবজি চাষ এবং আমন ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা এবং যার ফলে এই সব পণ্যের দাম আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা প্রবল ক্ষতির আশঙ্কায় কৃষকদের […]

এই মুহূর্তে জেলা

চার দিনের মধ্যেই পুনরাবৃত্তি, সিঙ্গুরের পর চন্ডীতলায় পারিবারিক খুন !

চিরঞ্জিত ঘোষ, ৬ ডিসেম্বর:- চলতি মাসের দু’তারিখ সিঙ্গুরের নান্দা এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আত্মীয়র হাতে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। মাত্র চারদিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো হুগলীর গ্রামীন জেলা পুলিশের চন্ডীতলা থানা এলাকায়। এবারে খুড়তোতো দাদা, বৌদি ও ভাইঝিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো […]

এই মুহূর্তে জেলা

হাওড়া পুরসভায় খোলা হলো কন্ট্রোল রুম।

হাওড়া, ৫ ডিসেম্বর:- ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া শহরে। রবিবার সন্ধ্যে থেকে হাওড়া পুরসভায় খোলা হলো কন্ট্রোল রুম। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী সহ হাওড়া পুরসভার কমিশনার ধবল জৈন। ইতিমধ্যেই হাওড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকায় পাঠানো হয়েছে পাম্প। ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত হাওড়া পুরসভা। প্রস্তুত রয়েছেন হাওড়া পুরসভার […]

এই মুহূর্তে জেলা

দুর্যোগ পরিস্থিতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মন্ত্রী অরূপ রায়।

হাওড়া, ৫ ডিসেম্বর:- আগামী ২৪ ঘন্টার মধ্যেই আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর জেরে হাওড়ায় সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। এরই মধ্যে রবিবার বেলা ১০টা নাগাদ হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে নদীর পরিস্থিতি সরেজমনে খতিয়ে দেখতে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোন রকমের পরিস্থিতির মোকাবিলা করতে […]

এই মুহূর্তে জেলা

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ফেরি চলাচল খানাকুলে।

খানাকুল, ৫ ডিসেম্বর:- নিম্নচাপের জেরে সকাল থেকেই টানা বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগে ঘরবন্দী মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই চলছে ফেরিঘাট। প্রবল বৃষ্টিতে ঘাট মালিক প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করেই একপ্রকার ফেরি চলাল বহাল রেখেছে বলে অভিযোগ উঠছে। এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলি জেলার খানাকুলের জগৎপুরে। জানা গেছে, ঘূর্নিঝড় জাওয়াদের দেখা না মিললেও প্রবল বৃষ্টিপাত চলছে জেলা জুড়ে। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল।

হুগলি, ৫ ডিসেম্বর:- শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল। কাজ হারালো প্রায় সাড়ে চার হাজার শ্রমিক।এই জুট মিলের ড্রইং বিভাগের আট জন শ্রমিক কে ম্যানেজমেন্ট বাইরে বের করে দেয়। এরা অস্থায়ী শ্রমিক। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই কারনে কারখানার মধ্যে অশান্তির বাতাবরনের সৃষ্টি হয়। এই অস্থায়ী শ্রমিকদের কাজের দাবিতে একজোট হয় […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপন্ন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূলের বিক্ষোভ সমাবেশ রিষড়ায়।

হুগলি, ৪ ডিসেম্বর:- পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কেন্দ্রের জনবিরোধী নীতি ও কেন্দ্রের রাজ্য সরকারের সাথে অসহযোগিতার প্রতিবাদে রিষড়া শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রিষড়ায়। এই মূল্যবৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন সাধারন মানুষ। সংসার সামলানো দায় হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই […]

এই মুহূর্তে জেলা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। হাওড়ায় পৌঁছালো এনডিআরএফ।

হাওড়া , ৪ ডিসেম্বর:- ধেয়ে আসছে জাওয়াদ। আগামী কয়েক ঘন্টা পরেই আছড়ে পড়তে পারে এই ঘূর্নিঝড়। হাওড়া জেলায় ১৮টি এনডিআরএফ এর টিম মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেলে গঙ্গা নদী তীরবর্তী হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সচেতনতার প্রচার চালান ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা। ঝড়ের সময়ে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়। নদীর ধারে না যেতে, গাছের […]

এই মুহূর্তে জেলা

জলাশয় বুজিয়ে নির্মাণের কাজ বন্ধ করে দিলো হাওড়া পুরনিগম।

হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়ার ৫০ নং ওয়ার্ডের অন্তর্গত কোনা মালিকপাড়ায় দীর্ঘদিনের একটি পুরনো জলাশয় এলাকারই কিছু মানুষ ভরাট করে সেখানে বাড়ি তৈরি করছিলেন বলে অভিযোগ এসেছিল পুরসভার কাছে। সেই খবর পেয়েই পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী, উপপ্রধান দেবাংশু দাস সহ পুরনিগমের আধিকারিকরা এবং দাশনগর থানার আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে নির্মাণকারীদের দ্রুত কাজ […]