দক্ষিণ ২৪ পরগনার,১৮ ডিসেম্বর:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা সত্যেন দাস এ বছর পয়লা আগস্ট রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছিলেন দুর্গম সিয়াচেন এর বেস ক্যাম্পের উদ্দেশ্যে। উষ্ণায়নের বার্তা দিযে দীর্ঘ সাড়ে চার মাসে ৬০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ বাড়ির পথে সত্যেন। ফেরার পথে তিনি এসেছিলেন শ্রীরামপুরের মাহেসে বাবা জগন্নাথ দর্শনে। তিনি জানালেন এর আগে তিনবার […]
জেলা
সিঙ্গুর আন্দোলনের শহিদ তাপসী মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন।
হুগলী,১৮ ডিসেম্বর:- ২০০৬ সালের ১৮ ডিসেম্বর টাটা অধিগৃহীত জমির মধ্যে ভোররাতে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ বিরুদ্ধে। সেই সময় সিঙ্গুরের জমি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে বড় আকারে পরিণত হয়েছিল। আন্দোলনকারীদের প্রধান ভূমিকায় ছিলেন হাজার হাজার মহিলা। সেই আন্দোলনের মুখ ছিল তাপসী মালিক। মহিলাদের সেই আন্দোলন স্তব্ধ করতে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ। যদিও […]
কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং।
হাওড়া,১৮ ডিসেম্বর:- কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং। রবিবার কলকাতা পুরভোটের জন্য হাওড়া স্টেশন, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সব হোটেল, গেস্ট হাউসগুলোতেও পুলিশ তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে। শনিবার থেকেই চলছে নজরদারি। হাওড়া ব্রিজেও তল্লাশি চলছে। নাকা চেকিং চলছে। গঙ্গার ঘাটগুলোতেও নজরদারি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ভদ্রেশ্বরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ এসএফআই সমর্থকদের।
হুগলি, ১৭ ডিসেম্বর:- উত্তরপাড়ায় এস এফ আই ও টি এম সি পির মধ্যে ঝামেলার ঘটনায় শুক্রবার ভদ্রেশ্বর বাবুর বাজার মোড়ে জিটিরোড অবরোধ করে বিক্ষোভ দেখালো এস এফ আই কর্মী-সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে কুড়ি মিনিট রাস্তা অবরোধের ফলে যানযটের সৃষ্টি হয়। অফিসের সময় রাস্তা বন্ধের ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। সাধারণ মানুষের সংগে এস এফ কর্মীদের […]
ছুটিতে কর্মচারী ; রাতভর লাইনে দাঁড়িয়েও হলো না লিঙ্ক , বিক্ষোভ ডাকঘরে।
হুগলি, ১৭ ডিসেম্বর:- আধারে আঁধার! বর্তমানে বিভিন্ন পোষ্ট অফিসে চলছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযোগের কাজ। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও সেই কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পরলেন সাধারন মানুষ। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ পোষ্ট অফিসে। স্থানীয় সূত্রে খবর, ওই পোষ্ট অফিসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযোগের […]
রামমোহন মেলাকে নিয়ে দুই রাজনৈতিক দলের দড়ি টানাটানি শেষ পর্যন্ত গড়ালো মহকুমা শাসকের দপ্তরে।
আরামবাগ, ১৭ ডিসেম্বর:- হুগলি জেলার মধ্যে অন্যতম ঐতিহাসিক ও পবিত্র স্থান হল রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের রাধানগর। এই প্রতন্ত্য জনপদেই ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। তাই তাঁর নাম অনুসারে রামমোহন মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এই ঐতিহ্যবাহী রামমোহন মেলাকে নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেলো। তৃনমুল ও বিজেপির মধ্য রীতিমতো মেলার […]
বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো বিজেপি।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অদম্য সাহস এবং বীরত্ব প্রদর্শন করতে গিয়ে যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সৈন্যকে আত্মসমর্পণ করিয়েছিলেন, সেই ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের সম্মানে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বিজয় পর্ব হিসাবে পালন করা হয় হাওড়ায়। ওই ঐতিহাসিক বিজয় উপলক্ষে বীর শহীদ সৈন্যদের স্মরণে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্থল হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে শ্রদ্ধা জানানো হয় […]
শীতের পোশাক কিনতে শ্রীরামপুরে গিয়ে নিখোঁজ শিশু সহ বালির দুই গৃহবধূ।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- শীতের মার্কেটিং করতে গিয়ে সাত বছরের এক শিশু সহ নিখোঁজ হয়ে গেলেন দুই গৃহবধূ। বুধবার ১৫ ডিসেম্বর বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা অনন্যা কর্মকার (বড় বউ ), রিয়া কর্মকার (ছোট বউ) এবং বাড়ির একমাত্র ছোট সদস্য আয়ুষ কর্মকার (ছোট বউয়ের ছেলে) শীতের মার্কেটিং এর জন্য শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন বাড়ি থেকে। […]
বিজেপির কৃষক আন্দোলনে সিঙ্গুরের মাটি অপবিত্র , গোবর-গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরন বেচারামের !
সুদীপ দাস, ১৭ ডিসেম্বর:- কৃষকদের ক্ষতিপূরণ সহ ৭ দফা দাবীতে গত তিনদিন ধরে সিঙ্গুরে কৃষক আন্দোলনে সামিল হয়েছিলো ভারতীয় জনতা পার্টি। দলের শাখা সংগঠন রাজ্য কিষান মোর্চার ডাকে এই আন্দোলনে সামিল হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার সহ রাজ্যস্তরের বহু বিজেপু […]
ভেজাল রুখতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান ভেজাল মশলা তৈরির কারখানায়।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- মশলায় ভেজাল রুখতে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা অভিযান চালালো ডোমজুড়ের এক ভেজাল মশলা তৈরির কারখানায়। ডোমজুড় থানার লক্ষণপুরে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল অভিযান চালায়। কারখানার ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে শতাধিক বস্তা নকল মশলা ও মশলায় মেশানোর জন্যে রাখা কাঠের গুঁড়ো, চালের গুঁড়ো প্রভৃতি আটক করে। কলকাতার বড়বাজারে একটি দোকানে […]











