এই মুহূর্তে জেলা

বলাগড়ে ভাঙ্গন পরিদর্শনে কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের প্রতিনিধিরা।

হুগলি, ১৬ জানুয়ারি:- কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল বলাগড়ের গুপ্তিপাড়ায় এলেন।গঙ্গা ভাঙন পরিদর্শন করে রিপোর্ট দেবেন তারা। গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রে বৈঠক করেন তারা। ছিলেন, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিডিও বলাগড় সুপর্না বিশ্বাস, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় […]

এই মুহূর্তে জেলা

পৌষ সংক্রান্তিতে জমজমাট আলুর দমের মেলা জাঙ্গিপাড়া।

হুগলি, ১৪ জানুয়ারি:- সম্প্রীতির মেলবন্ধনের নিদর্শন জাঙ্গিপাড়ার পৌষ সংক্রান্তির আলুর দমের মেলায়। বইমেলা, গ্রন্থমেলা, ফুলের মেলা, মিলন মেলা, আরো অনেকে মেলার সাথে সকলেই পরিচিত কিন্তু কখনো দেখেছেন কি “আলুর দমের মেলা”? আর এই আলুর দমের মেলাকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমান হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। মূলত বেশ কয়েক […]

এই মুহূর্তে জেলা

গঙ্গাসাগরে অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে গ্রীন করিডোর করে অ্যাম্বুলেন্স ছুটলো হাওড়া থেকে বাঙ্গুর হাসপাতালে।

হাওড়া, ১৪ জানুয়ারি:- গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে গ্রীন করিডোর করে অ্যাম্বুলেন্স ছুটলো হাওড়া থেকে বাঙ্গুর হাসপাতালে। এদিন ওই অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়ায়। গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসা ওই তীর্থযাত্রীকে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে ওই অসুস্থ তীর্থযাত্রীকে নামিয়ে হাওড়া সিটি […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকের আগে বুলডোজারে ধূলিসাৎ বাসস্থান, খোলা আকাশের নিচে ‘উমা’র ভবিষ্যত কি?

হুগলি, ১৩ জানুয়ারি:- এ বারও পুজোতে ভালই আনন্দ করেছিল উমা। কিন্তু শীতের উৎসব মরশুমে গা ভাসাতে পারেনি সে। কারণ, মাধ্যমিক পরীক্ষা। দিনের বেশিরভাগ সময় মাটির ঘরে বসে বছর পনেরোর উমার চোখ ছিল বইতে। পড়ার ফাঁকে ট্রেনের ঝিকঝিক শব্দ কানে আসতেই খোলা চোখে স্বপ্ন দেখত সে। সেও বড় হবে। হয়তো ট্রেন চালাবে কিংবা ট্রেনের মতোই জীবন […]

এই মুহূর্তে জেলা

আন্ডারপাসের দাবিতে হুগলিতে প্রতিবাদ সভা বেচারামের।

হুগলি, ১৩ জানুয়ারি:- হুগলি জেলার বিভিন্ন স্থানে রেলের আন্ডারপাস ও সাবওয়ে দাবিতে বার বারই কিন্তু প্রতিবাদ গড়ে তুলছেন রাজ্যের শাসক দলের মন্ত্রী বেচারাম মান্না। এবার আজ হুগলি জেলার জনাই স্টেশনে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করলেন। মূলত হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান কর্ড লাইনে এখনো পর্যন্ত অনেকে জায়গা আছে যেখানে পারাপারের জন্য রেলগেট থাকলেও তাতে অনেক […]

এই মুহূর্তে জেলা

বেআইনি নির্মাণ বন্ধে কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার।

হাওড়া, ১৩ জানুয়ারি:- বেআইনি নির্মাণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এবার হাওড়া শহরে নতুন নির্মীয়মাণ বাড়ির অনুমোদনের ‘সামারি রিপোর্ট’ হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে পুরসভা সুত্রে জানানো হয়েছে। ওয়েবসাইটে হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির পুরসভা অনুমোদনের রিপোর্ট জানা যাবে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক বৈঠক করে এই তথ্য […]

এই মুহূর্তে জেলা

গাছ নিজেই তার পরিচয় দিচ্ছে, কিউ আর কোডে তুলে ধরছে যাবতীয় তথ্য।

হুগলি, ১২ জানুয়ারি:- চন্দননগরে গাছের গায়ে লাগানো কিউ আর কোডে লেখা ‘হ্যালো মাই সেলফ’ তার তলায় কিউ আর কোড।যেখানে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য। মাস চারেক আগে শুরু হয়েছিল এই কাজ। চন্দননগর পুর নিগম আনুষ্ঠানিক ভাবে আজ গাছের গাছের আত্ম পরিচয় প্রকাশ করল। সাবেক ফরাসডাঙা চন্দননগরকে আলোর শহর বলা হয়। সেই […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস।

হাওড়া, ১২ জানুয়ারি:- ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস ও ৪১তম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজাপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে […]

এই মুহূর্তে জেলা

ডিভিসি হঠাৎ করে জল ছাড়ায় কয়েকশো বিঘে জমি জলের তলায়, বিপাকে হুগলির চাষীরা।

হুগলি, ১০ জানুয়ারি:- বোরো চাসের জন্য ডিভিসির ছাড়া জলে প্লাবিত হল রবি মরসুমের আলু চাষ। বিঘার পর বিঘা জমি প্লাবিত। ব্যাপক ক্ষতির আশঙ্কা আলু চাষে। পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা সহ লাগোয়া এলাকার কয়েক’শ বিঘা আলু জমি জলের তলায় চলে গেছে। জমির আল কেটে সেচ দিয়ে কোনো ভাবে সেই জল বের করার চেষ্টা চালাচ্ছেন […]

এই মুহূর্তে জেলা

বাগনানে ভস্মীভূত চিপসের গোডাউন।

হাওড়া, ১১ জানুয়ারি:- শুক্রবার রাতে হাওড়ার বাগনানে চিপসের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই গোডাউন। ঘটনাটি ঘটে বাগনান থানার আন্টিলা কালীতলায়। পুলিশ সূত্রের খবর এদিন রাতে আন্টিলায় ওই চিপসের গোডাউনে আগুন লাগে। গোডাউনটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা গোডাউন গ্রাস করে নেয়। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। লোকজন […]