হাওড়া, ১৯ আগস্ট:- জগৎবল্লভপুরের পাতিয়াল শিবানন্দবাটি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন প্রধান শিক্ষিকার বাড়িতে হানা দেয় ১০-১২ জনের সশস্ত্র ডাকাতের দল। বাড়ির সদস্যদের একটি ঘরের মধ্যে বন্ধ করে ডাকাতি করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গৃহকর্তা এবং তার ছেলেকে। চেচামেচি শুনেই এলাকার লোকজন বেরিয়ে আসেন এবং ডাকাতদের বাধা […]
জেলা
জন্মাষ্টমীর ভোরে কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি পড়লো বেলুড় মঠে।
হাওড়া, ১৯ আগস্ট:- জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠে দূর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। প্রথামাফিক প্রতি জন্মাষ্টমীর সকালে দেবী দূর্গার কাঠামো পুজো এবং মন্ডপের খুঁটি পূজার শুভারম্ভ হয় এই দিনটিতে। গত দু’বছর করোনার কারণে মহাপুজোর সমারোহে খামতি থাকলেও এবছর মহা সমারোহে পুজোর আয়োজন করা হয়েছে। এদিন ভোরে মঠের মূল মন্দিরে মঙ্গলারতির পর মন্দিরের ভিতরে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মূর্তির […]
বিপুল পরিমাণে নগদ অর্থ সহ আটক দুই হাওড়ায়।
হাওড়া, ১৮ আগস্ট:- বিপুল পরিমাণে নগদ অর্থ সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ। আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে […]
বেলুড় মঠে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান।
হাওড়া, ১৮ আগস্ট:- চিরাচরিত রীতি মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় মহা সমারোহে বেলুড় মঠে পালিত হলো জন্মাষ্টমীর অনুষ্ঠান। প্রথামতো এদিন সন্ধ্যারতির পর মূল মন্দিরের ডান দিকে অর্থাৎ পূর্বদিকে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রীকৃষ্ণের মূর্তিতে মাল্যদান এবং বিশেষ পূজা পাঠ করা হয়। অনুষ্ঠানের তাৎপর্য ছিল শ্রীকৃষ্ণ নিয়ে বক্তৃতা গান প্রভৃতি পরিবেশন করেন মঠের সন্ন্যাসীরা। অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্ত এবং […]
রিষড়ার বন্ধ সেবাসদনকে সরকারিভাবে অধিগ্রহণের প্রক্রিয়া শুরু।
হুগলি, ১৮ আগস্ট:- বন্ধ হয়ে পড়ে থাকা রিষড়া সেবাসদন কে সরকারি ভাবে অধিগ্রহণ করে ওয়ালশ হাসপাতালের অ্যানেক্স ভবনের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক হল জেলা প্রশাসনিক ভবনে।বৃহস্পতিবার চুঁচুড়ায় জেলাশাসক দীপাপ্রিয়া পি এর উপস্থিতিতে ওই বৈঠকে হাজির ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুইয়া, শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও বিধায়ক সুদীপ্ত রায়। বৈঠক সূত্রে খবর গত বছর […]
আর্থিক তছরুপের অভিযোগ সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে, প্রাক্তন পড়ুয়াদের অবরোধ বিক্ষোভ।
হাওড়া, ১৮ আগস্ট:- হাওড়ার জগৎবল্লভপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগ তুলে পড়লো পোস্টার। বিক্ষোভ ও পথ অবরোধ হলো। জানা গেছে, জগৎবল্লভপুর বড়গাছিয়ার একটি স্কুলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে স্কুলে পড়েছে একাধিক পোস্টার। পোস্টারে লেখা আছে স্কুলের সরকারি টাকা নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন গেল […]
এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড়ের চাঁদমারি এলাকায় পুকুরের জলে ডুবে স্থানীয় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা। বুধবার ওই ঘটনার পর যুবককে উদ্ধার করে বেলুড়ের একটি নার্সিংহোমে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরই প্রবল উত্তেজনা তৈরি হয় নার্সিংহোম চত্বরে। এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক দাস নামের ওই যুবক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন […]
চাকরির নামে প্রতারণা, বাড়িতে মুখ্যমন্ত্রীর নামে প্যাড! সোনারপুরে আটক বিজেপি নেতা।
সোনারপুর, ১৭ আগস্ট:- পুরভোটে একজন বিজেপি প্রার্থী ছিলেন, আর একজন এজেন্ট। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক বাবা ও ছেলে। তাঁদের বাড়িতে পাওয়া গেল সরকারি দফতরের নিয়োগপত্র-সহ প্রচুর নথি, এমনকী, মুখ্যমন্ত্রীর নামে প্যাডও! দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। জানা গিয়েছে, ২০১৫ সালে পুরভোটে সোনারপুরের ১৪ ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন উত্তম মুখোপাধ্যায়। ওই ওয়ার্ডেরই বৈকুণ্ঠপুর এলাকায় […]
দুমাস ধরে রাস্তায় ধস, হুঁশ নেই পুর-কর্তৃপক্ষের।
হুগলি, ১৭ আগস্ট:- দু’মাস ধরে রাস্তায় ধস। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিন্তু হুঁশ নেই পুর-কর্তৃপক্ষের। এমনই অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়ার তোলাফটক মোড় এলাকার। চুঁচুড়ার আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব কমিটির নাট মন্দিরের সামনের রাস্তাতেই ওই ধস নামে। অভিযোগ জনপ্রতিনিধিরা রাস্তা দেখতে এলেও মেরামতির কাজ হয়নি। এবিষয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন আমরা সরেজমিনে […]
অমানবিক চুঁচুড়ার ভিআইপি জোন।
সুদীপ দাস, ১৭ আগস্ট:- বুধবার বেলা ১২টা। ঘটনাস্থল চুঁচুড়া আদালত ও পুলিশ লাইনের সামনে। রাস্তার পাশে শুয়ে জরাগ্রস্থ এক ব্যক্তি। বাম হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত পচন ধরেছে। সেখানে কিলবিল করছে পোঁকা। পাশ দিয়ে তখন চলে যাচ্ছে ব্যস্ত মানুষের দল। কেউ দেখছেই না। আবার কেউ দেখে নাকে রুমাল চাপা দিয়ে বেড়িয়ে পরছেন। সদর শহরের ভিআইপি […]











