এই মুহূর্তে কলকাতা

দক্ষিণবঙ্গ জুড়ে তাপ প্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের।

কলকাতা, ১২ এপ্রিল:- আলিপুর আবহাওয়া দফতর আগামী ১৪ থেকে ১৭ এপ্রিল পুরো দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তারও বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে লু বওয়ারও সম্ভাবনা রয়েছে। এই ক’দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশেষ গাইডলাইনও জারি করা […]

এই মুহূর্তে কলকাতা

সরকার ও আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের মধ্যে বৈঠকে মিলল না সমাধান সূত্র।

কলকাতা, ১১ এপ্রিল:- জনজাতি মর্যাদা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করে। ৪৫ মিনিটের কিছু বেশি সময় ধরে বৈঠকের পর প্রতিনিধি দলের নেতা রাজেশ‌ মাহাতো […]

এই মুহূর্তে কলকাতা

বাংলায় প্রথম চালু হতে চলেছে সরকারি অ্যাপ পরিষেবা।

কলকাতা, ১১ এপ্রিল:- সারা দেশের মধ্যেই বাংলায় প্রথম চালু হতে চলেছে সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলির পরিষেবা নিয়ে ওঠা নানা অভিযোগের নিরসনে সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিবহন বিশেষজ্ঞদের অভিমত। অ্যাপ ক্যাবের বিরুদ্ধে নানা অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রতিনিয়ত সামনে আসে। যাত্রী নিরাপত্তা নিয়েও না খুশ গ্রাহকরা। অনেকেই চেয়েছিলেন এসব […]

এই মুহূর্তে কলকাতা

১লা বৈশাখ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে কলকাতা রাজভবন।

কলকাতা, ১১ এপ্রিল:- পয়লা বৈশাখের দিন থেকে কলকাতা রাজভবন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটন দফতরের উদ্যোগে সেখানে চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। মানুষ পায়ে হেঁটে ঐতিহাসিক ওই ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারবেন। তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর প্রতীকী চাবি […]

এই মুহূর্তে কলকাতা

কুর্মি সমাজের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যসচিবের।

কলকাতা, ১১ এপ্রিল:- জনজাতির মর্যাদাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুর্মি সমাজের একাংশ আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছে। পশ্চিমবঙ্গ কুর্মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসেছেন। তবে কুর্মি সমাজের আরেকটি অংশ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। আদিবাসী কুড়মি সমাজের […]

এই মুহূর্তে কলকাতা

বাড়ানো হলো দুয়ারে সরকারের সময়সীমা।

কলকাতা,১০ এপ্রিল:- বাড়ানো হল দুয়ারে সরকার শিবিরের সময়সীমা। আগামী ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবিরের গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের সময়সীমা ধার্য ছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সোমবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানায় হয়, আগে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের সর্বত্র দুয়ারে সরকার শিবিরে […]

এই মুহূর্তে কলকাতা

দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমাতে আরও ৩০টি অত্যাধুনিক এম্বুলেন্স রাজ্যে।

কলকাতা, ১০ এপ্রিল:- মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা এবং পথ দুর্ঘটনায় প্রাণহানি সংখ্যা কমাতে আরও ৩০ টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এলো রাজ্যে। গুরুতর অসুস্থ ও আহতদের হাসপাতালেপৌঁছে দেওয়ার আগে পর্যন্ত যাবতীয় চিকিৎসা পরিষেবা রয়েছে এই অ্যাম্বুলেন্স গুলোতে। জীবন দায়ী চিকিৎসার নানা উপকরণ এমনকি ভেন্টিলেটর বিশিষ্ট এই অ্যাম্বুলেন্স গুলি কে প্রায় এক একটি মিনি হাসপাতাল বলা চলে। সোমবার […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১০ এপ্রিল:- রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে এবার কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বিরুদ্ধে সুর চরান রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট […]

এই মুহূর্তে কলকাতা

নতুন মুখ্য তথ্য কমিশনার হিসাবে শপথ বীরেন্দ্রর।

কলকাতা, ১০ এপ্রিল:- রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে আজ শপথ নিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক বীরেন্দ্র। রাজভবনে এক অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। বীরেন্দ্র আগামী তিন বছরের জন্য নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ নিলেন। ১৫ই ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে বীরেন্দ্রর নাম […]

এই মুহূর্তে কলকাতা

২২-২৩ অর্থবর্ষে পরিবহন দপ্তর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে।

কলকাতা, ৯ এপ্রিল:- ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের পরিবহন দফতর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে। ২১-২২ আর্থিক বছরের তুলনায় যা প্রায় সাতশ কোটি টাকা বেশি। রেজিস্ট্রেশন ফি, ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক ব্যবস্থা সরলীকরণের ফলে এই আয় বেড়েছে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। চলতি আর্থিক বছরে এই আয় আরো বাড়িয়ে এক হাজার […]