এই মুহূর্তে কলকাতা

লোকসভার সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট একযোগে করার ব্যাপারে তীব্র বিরোধিতা তৃণমূলের।

কলকাতা, ১১ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট একযোগে করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নীতির তীব্র বিরোধিতা করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রস্তাবে আপত্তি জানিয়ে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সচিব নীতেন চন্দ্রকে চিঠি লিখেছেন। সেখানে নিজের আপত্তির পক্ষে যুক্তি দিয়ে মমতা বলেছেন, ভারত একটি যুক্তরাষ্ট্র। সংবিধানে সেই […]

এই মুহূর্তে কলকাতা

বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ফের উদ্বেগ বাড়াচ্ছে।

কলকাতা, ১১ জানুয়ারি:- বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে। কেরালার মত দেশের কয়েকটি রাজ্যেও করোনার নতুন স্ট্রেইন মাথা চাড়া দিয়েছে। পরিস্থিতির গিকে সতর্ক নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আবারও করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে […]

এই মুহূর্তে কলকাতা

প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নক্ষত্র রশিদ খান।

কলকাতা, ৯ জানুয়ারি:- চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান। মাস খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে শারীরিক অবস্থা খারাপ হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। দুপুরে গঙ্গাসাগর থেকে ফেরার পথে শিল্পীকে দেখতে কলকাতার বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগর পরিদর্শনে আগামীকাল সাগরে যাচ্ছেন রাজ্যপাল।

কলকাতা, ৯ জানুয়ারি:- গঙ্গাসাগর পরিদর্শন ও কপিল মুনি আশ্রমে পুজো দিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামী কাল সাগরে যাচ্ছেন। সকালে হেলিকপ্টার যোগে তিনি সাগরে পৌঁছাবেন। সেখানে ভিআইপি অতিথি নিবাসে কিছুক্ষণ বিশ্রামের পর কপিল মুনি আশ্রমে পুজো দিতে যাবেন রাজ্যপাল। এর পরই তিনি কলকাতা ফিরে আসবেন। সাম্প্রতিক কালে একাধিক বার রাজ্যপালের সফরে হেলিকপ্টার দেওয়া নিয়ে নবান্নের […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৮ জানুয়ারি:- ঘোষণা হয়েছিল আগেই। সেই ঘোষণা মতো সোমবার আত্ম প্রকাশ করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের এই দশম ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবমিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার। এই ডিভিশনের আওতায় রয়েছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর […]

এই মুহূর্তে কলকাতা

জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কলকাতা, ৮ জানুয়ারি:- জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফেব্রুয়ারিতেই তৈরি হয়ে যাবে মডেল প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে। পরে চিরঞ্জীববাবু বলেন, সব বিষয়ে সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক। সরকারের অনুমতি পেলেই তা চালু হবে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পুরো পরিবর্তন হচ্ছে সিলেবাস। সরকার […]

এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট দেওয়ার দিনক্ষণ জানালো পর্ষদ।

কলকাতা, ৫ জানুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এক নির্দেশিকায় পর্ষদ জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে গিয়ে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এবং ২৪ জানুয়ারি থেকে ছাত্রছাত্রীরা তাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিতে পারবে। পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে […]

এই মুহূর্তে কলকাতা

সিভিক ভলেন্টিয়ার্সদের পুজোর বোনাস বাড়লো।

কলকাতা, ৫ জানুয়ারি:- সিভিক ভলেন্টিয়ার্স এর পুজো বোনাস বাড়লো। তার পরিমাণ ২০০০ থেকে বেড়ে হলো ৫৩০০। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী হবে ২২- ২৩ সালের আর্থিক বছর থেকে। বৃহস্পতি বার স্বরাষ্ট্র দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দপ্তর সূত্রে খবর, কলকাতা ও রাজ্য পুলিশ এর সিভিক ভলেন্টিয়ার্স এই সুবিধা পাবে। জেলার সিভিক ভলেন্টিয়াররা […]

এই মুহূর্তে কলকাতা

ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল।

কলকাতা, ৫ জানুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের জবাবদীহি তলব করেছেন । ওই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে তলব করেছেন। রাজ্য পুলিশের ডিজিকেও সশরীরে […]

এই মুহূর্তে কলকাতা

অনবদ্য পারফরমেন্সের জন্য বাল্ক কনজিউমারদের পুরস্কৃত করল রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা।

কলকাতা, ৪ জানুয়ারি:- রাজ্য বিদ্যুত বন্টন সংস্থা-ডব্লিউবিএসইডিসিএল ২০২২-২৩ আর্থিক বর্ষে অনবদ্য পারফর্ম্যান্সের জন্য বাল্ক কনজিউমারদের পুরস্কৃত করল। সল্টলেকের বিদ্যুৎ ভবনে বৃহস্পতিবার আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দফতরের সচিব ও বিদ্যুত উন্নয়ন নিগমের প্রধান শান্তনু বসু সহ বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকরা। বাল্ক কনজিউমারদের ৪ টি বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছিল। সেন্ট্রালাইজড […]