কলকাতা, ৩ ডিসেম্বর:- বেলুড়ে নির্মীয়মান যোগ ও নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা করা হল। পূর্ব ভারতের প্রথম ওই কলেজের নামকরণ করা হল ‘যোগাশ্রী’। রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘যোগাশ্রী’ নামকরণে সায় দিয়েছেন।রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। পাশাপাশি এই কলেজ পরিচালনার জন্য ১০১টি নতুন পদ তৈরির কথা ঘোষণা করা হয়েছে। […]
কলকাতা
বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ।
কলকাতা, ৩ ডিসেম্বর:- বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ। ২৫ ডিসেম্বরের আগে পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, ২৫ ডিসেম্বর থেকে আবার বড়দিন ও বর্ষ বরণের উৎসব শুরু হয়ে যাবে। বহু মানুষ এই সময়ে দলবেঁধে পিকনিকে যান। কলকাতায় পর্যটন কেন্দ্র রাজ্যের বহু মানুষ বাড়াতে আসেন এই […]
নিউটাউনে আগুন, ভস্মীভূত বারোটি দোকান।
কলকাতা, ৩ ডিসেম্বর:- নিউটাউনের হাজরা কালীমন্দির বাজারে আগুন, ভস্মীভূত অন্তত ১২ টি দোকান। শুক্রবার রাত বারোটা নাগাদ নিউটাউনের হাজরা কালী মন্দির বাজারের একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রত্যেকটা […]
প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি।
কলকাতা, ৩ ডিসেম্বর:- ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ দীর্ঘ রোগভোগের পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। গতকাল রাত ১২.৩০ নাগাদ তিনি প্রয়াত হন। ১৯৫৪ সালে তিনি সঙ্ঘে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি সঙ্ঘের সেবার কাজে নিযুক্ত ছিলেন। দীর্ঘদিন উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্বে ছিলেন তিনি। উত্তরবঙ্গের […]
টিভি বন্ধ করলেই বিজেপি শেষ, মন্তব্য ফিরহাদের।
কলকাতা, ২ ডিসেম্বর:- আগামীকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা। উল্টোদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডায়মন্ডহারবারে সভা করতে চলেছে শুভেন্দু অধিকারী। তা নিয়ে আজ ফিরহাদ হাকিম বলেন লাফালাফি করে লাভ নেই। বিজেপি ১০০ কিলোমিটারের মধ্যে নেই। লাফালাফি করে কোর্টে যাচ্ছে আপনাদের সামনে বিরাট কিছু দেখাচ্ছে। বাংলায় তার কোন অস্তিত্ব নেই ।পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা […]
সাইবার দমনে এবার বিশেষ প্রশিক্ষণ রাজ্য পুলিশ কর্মীদের।
কলকাতা, ২ ডিসেম্বর:- সাইবার অপরাধ দমন করতে এবার রাজ্য পুলিশের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলকাতা ও রাজ্য পুলিশের পাঁচ হাজার কর্মী ও আধিকারিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের প্রত্যেক থানায় অন্তত ৪ জন করে সাইবার অপরাধ দমনে পারদর্শী পুলিশকর্মী মোতায়েন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের ৫৪৫টি […]
৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা।
কলকাতা, ২ ডিসেম্বর:- গঙ্গা সাগর মেলাকে কেন্দ্র করে ভিন রাজ্য থেকে আসা পূণ্যার্থীদের হাত ধরে যাতে এ রাজ্যে নতুন করে কোভিডের সংক্রমন না ছড়ায় রাজ্য সরকার তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। কোভিড সঙ্গে নিয়ে মেলায় আসা পূণ্যার্থীদের যাতে প্রথমেই ভিড় থেকে আলাদ করে হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত তাঁর চিকিৎসা করিয়ে তাঁকে সুস্থ করে তোলা যায় […]
চলতি মাসভর ধরে চলবে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ২ ডিসেম্বর:- চলতি মাসভর চলবে দুয়ারে সরকার কর্মসূচি। ক্আরমসূচির মেয়াদ আরও ২৫ দিন বাড়ানোর কথা ঘোষণা করেছে নবান্ন। শুক্রবার, নবান্নে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দিন দুয়েক আগে মুখ্যসচিবের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার পরিবেষার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। শুক্রবার নবান্নের […]
অরিয়েন্টেশন কোর্স করানো হবে সব পক্ষের বিধায়কদের।
কলকাতা, ৩০ নভেম্বর:- রাজ্য বিধানসভার সদস্যদের সংসদীয় রীতিনীতি ও কাজকর্ম সম্পর্কে আরও ভালো ভাবে অবহিত করতে একটি ওরিয়েন্টেশন কোর্স করানো হবে। বিধানসভার পরবর্তী অধিবেশনের আগেই সব পক্ষের বিধায়কদের এই পাঠ দেওয়া হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে আজ ধন্যবাদ ব্যাপক প্রস্তাবের শেষে জবাবী ভাষণে অধ্যক্ষ বলেন, বিধানসভার অধিবেশন […]
বিদ্যুৎ সরবরাহকে আধুনিক করতে স্মার্ট মিটার বসানো শুরু, জানালেন বিদ্যুৎমন্ত্রী।
কলকাতা, ৩০ নভেম্বর:- রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ও বিলিং ব্যবস্থাকে আধুনিক করতে রাজ্য সরকার গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে।বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ বিধানসভায় জানিয়েছেন রাজ্যজুড়ে ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে তা বাস্তবায়িত করা হবে। তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা […]











