এই মুহূর্তে জেলা

কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।

হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগর বাগবাজার কুঠির মাঠ এলাকায় কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে একটি বড় রাধাচুরা গাছ। রাস্তা বন্ধ হয়ে যায়। একটি বিদ্যুতের খুটিও ভেঙে পড়ে। কুঠির মাঠে মেয়র একাদশ ও সিএবি একাদশের প্রদর্শনী ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে।

এই মুহূর্তে জেলা

কিয়স্কে পাশবই আপডেট করা নিয়ে বচসা, গ্রাহককে কামরে দিলেন অপর গ্রাহকের,রক্তারক্তি নববর্ষে।

হুগলি, ১৫ এপ্রিল:- চুঁচুড়া খাদিনামোরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিয়স্কে পাশবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে চারটি পাশবই ছিল।মেশিনে আপডেট করতে সময় লাগছিল।তার পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন, তার একটা পাশবই আপডেট করতে হবে যদি ছেড়ে দেন একটু তাড়া আছে। প্রথমজন দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে গালাগালি […]

এই মুহূর্তে জেলা

স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল ছাত্র কোন্নগরে।

হুগলি, ১৪ এপ্রিল:- কোন্নগর বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলো দুই স্কুল ছাত্র। স্পিড বোট নিয়ে তল্লাসী বিপর্যয় মোকাবিলা বাহিনীর। ছাত্রদের নাম আমন সিং ও আদর্শ সিং। দুজনেরই বয়স ১৫ বছর। রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে আসে কয়েকজন স্কুল […]

এই মুহূর্তে জেলা

ধারালো অস্ত্রের আঘাতে বাড়ির পাশেই খুন যুবক, চাঞ্চল্য হুগলিতে।

হুগলি, ১৪ এপ্রিল:- রবিবার গভীর রাতে বাড়ির কাছেই ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়ে গেলেন এক যুবক। হুগলি স্টেশনের কাছে লোহারপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সঞ্জয় রাজবংশী (২৭)। পরিবার সূত্রে খবর, ২০১৯ সালে হুগলি স্টেশনের কাছে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে ছিলেন সঞ্জয়। গত বছর দূর্গাপুজোর পরে জামিনে ছাড়া পান। এরপর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় […]

এই মুহূর্তে জেলা

জেলা শিক্ষা ভবনে তালা ঝোলালো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।

হুগলি, ১১ এপ্রিল:- কর্মসূচি অনুযায়ী হুগলি জেলা শিক্ষা ভবনে (ডিআই অফিস) তালা ঝুলিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা। বুধবার বেলা ১২ নাগাদ হুগলি স্টেশনে থেকে মিছিল শুরু করেন জেলার কয়েকশো চাকরিহারা। মিছিল হুগলি মোড়ে এসে জিটি রোড অবরোধ করে। মিনিট দশেক অবরোধ চলার পরে ফের ডিআই অফিসের দিকে রওনা দেন চাকরিহারারা। দুপুরে সেখানে পৌঁছেই অফিসে […]

এই মুহূর্তে জেলা

ওষুধের মূল্যবৃদ্ধি ও মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল পান্ডুয়ায়।

হুগলি, ৭ এপ্রিল:- পান্ডুয়া জিটি রোডে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। আজ সোমবার বৈকাল পাঁচটা থেকে পান্ডুয়া মেলাতলা সংলগ্ন এলাকা থেকে জিটি রোড ধরে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে পান্ডুয়া তেলিপাড়া কালনা মোড় হয়ে পান্ডুয়া কলবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল যায়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিল হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ পান্ডুয়া ব্লক […]

এই মুহূর্তে জেলা

সাথে কীর্তনের দল, হুগলিতে রাম নাম করলো তৃণমূলও, রাম নবমীতে চমক দিলেন চুঁচুড়ার বিধায়কের।

হুগলি, ৬ এপ্রিল:- ২০১৯ সাল। সেবারও রামনবমীতে হুগলির চুঁচুড়ায় মিছিল করেছিল বিজেপি সহ অন্যান্য সংগঠন। সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কমবয়সিদের হাতেও অস্ত্র দেখা গিয়েছিল। এনিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিল, এবার ২০২৫। সামনের বছর বিধানসভা ভোট। তার আগে রামনবমী মিছিল বেশ জমিয়ে করতে চাইছে বিজেপি।সবরকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা আহ্বান […]

এই মুহূর্তে জেলা

নাম না করে শুভেন্দুকে কুকথা কল্যাণের।

হুগলি, ৬ এপ্রিল:- জয় হনুমান, জয় বজরঙবলি , ওটা শুভেন্দুর বাবার একার নয়, চাঁপদানীতে রামনবমী নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণ ব্যানার্জির। এবার সক্রিয়ভাবে রামনবমীতে অংশ নিল তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রথমে শ্রীরামপুরে বিবি দের স্ট্রীটে হনুমানজির পুজো করলেন তিনি। সেখানেই অঞ্জলি দিতে দেখা গেল সংসদ কল্যাণ ব্যানার্জিকে। সেখান থেকেই তিনি চাঁপদানী একাধিক মন্দিরে হনুমানজির মূর্তিতে মালা […]

এই মুহূর্তে জেলা

রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে পুরপ্রধান।

হুগলি, ৫ এপ্রিল:- রিষড়া পুরসভার উদ্যোগে এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে উদ্বোধন করা হলো নতুন একটি উপস্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রের। ১৭ নম্বর ওয়ার্ডের পুর সদস্য ঝুম্পা দাস সরকারের উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করলেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-পুর প্রধান জাহিদ হাসান খান, এছাড়াও উপস্থিত ছিলেন পুর সদস্য মনোজ […]

এই মুহূর্তে জেলা

নিজের চাকরি চলে গেছে ভবিষ্যৎ কি? এই ভাবনার থেকেও বড় ভাবনা ছাত্র ছাত্রীদের কি হবে?

হুগলি, ৫ এপ্রিল:- চাকরি গেলেও স্কুলে পড়াতে আসছেন রিষড়া বিদ্যাপিঠের প্রাক্তন শিক্ষক! ১৯ জনের মধ্যে ১২ জনের চাকরি চলে গেছে, স্কুলের পঠন পাঠন কার্যত ভেন্টিলেশানে। স্কুলকে আইসিইউ থেকে বের করতে চাকরি যাওয়া শিক্ষকরাই ভরসা! রিষড়া বিদ্যাপিঠের ১৯ জন শিক্ষকের মধ্যে ১২ জনের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে। কিভাবে স্কুলের ক্লাস চলবে, কিভাবে পরীক্ষা নেওয়া […]