উঃ২৪পরগনা,৮ ডিসেম্বর:- বাবার অমতে মেয়ে বিয়ে করায় মেয়ের শ্বশুর বাড়িতে ঢুকে দাঁ ও কুড়োল দিয়ে এলো পাথারি কোপাল বাবা। ঘাড়ে, মাথায় হাতে পিঠে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা মেয়ে। রবিবার সকালে ঘটনাটি অশোকনগর এগারো নম্বর ওয়ার্ডের গোলবাজার এলাকার ঘটনা। পরিবার সুত্রে জানা যায় মাস দুই আগে গোলবাজার এলাকায় শঙ্কর হালদার কে ভালেবেসে […]
এই মুহূর্তে
চাতরা বন্ধুমহল ক্লাবের উদ্যোগে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালন।
হুগলি,৮ ডিসেম্বর:– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে, চাতরা বন্ধুমহল ক্লাবের উদ্যোগে শ্রীরামপুর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। চাতরা এলাকাবাসী সহ বেশ কিছু ক্লাব এতে অংশ নেয়। ঘোড়ার গাড়ি থেকে শুরু করে ,সাঁওতাল নিত্য, রণ-পা,মহিলাদের লোকনিত্য, ব্যান্ড সবই ছিল এই শোভাযাত্রায়।ক্লাবের কর্ণধার শান্তনু বাগ বলেন মনীষীদের শ্রদ্ধার্গ ও তাদেরকে সন্মান জানানোর জন্যই এই কর্মসূচি। বিদ্যাসাগরের […]
ফের আগুন হাওড়ায়।
হাওড়া,৮ ডিসেম্বর:- ফের আগুন হাওড়ায়। রবিবার সকালে হাওড়ার শিবপুর ফোরশোর রোডের ফোর্ট উইলিয়ম জুটমিলে আগুন লাগে। ভয়াবহ ওই আগুনে জুটমিলের ব্যাচিং ডিপার্টমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এই মুহুর্তে সেখানে ৩টি ইঞ্জিন কাজ করছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে বলে জানা গেছে। কি থেকে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। আগুনে […]
কাউন্সিলর ও বিধায়ক তরজা তুঙ্গে চুঁচুড়ায়।
হুগলি,৭ ডিসেম্বর:- দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে দিনকয়েক আগেই মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়ক। সেই বিবাদই অব্যাহত রইলো। এবারে কাউন্সিলরের প্রতি ভরসা হারিয়ে বিধায়ক নিজেই কোদাল হাতে নর্দমা পরিষ্কারে নামলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার। দিনকয়েক আগে এই এলাকাতেই দিদিকে বলো কর্মসূচিতে এসে এলাকাবাসীদের কাছে পরিষেবা না পাওয়ার অভিযোগ শুনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনীল […]
যারা প্রতিদিন আইন ভাঙেন সেই গাড়ি চালকদেরই ট্রাফিক রক্ষায় পথে নামিয়ে সচেতনতার পাঠ দিল কোনা ট্রাফিক পুলিশ।
হাওড়া,৭ ডিসেম্বর:- পথ দুর্ঘটনা রুখতে এবার বিভিন্ন গাড়ির চালকদের পথে নামাল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। শনিবার কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে সকালে অফিস টাইমে সাঁতরাগাছি স্টেশনের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ করতে নামানো হয় বেসরকারি বাস, মিনিবাস, লরি, ওলা ও উবের চালকদের। পুলিশের দাবি যাদের বিরুদ্ধে সর্বাধিক ট্রাফিক আইন ভাঙার অভিযোগ থাকে তাদেরকেই প্রথমে সচেতন […]
হাওড়ায় কলেজের অনুষ্ঠানে রাজ্যপাল।পথে লিলুয়ায় কালো ব্যানার হাতে ধিক্কার জানাল মানুষ।
হাওড়া,৭ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ায় অগ্রসেন কলেজের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল আসার আগে শনিবার বিকেলে স্থানীয় মাতোয়ালা চৌরাস্তার সামনে কয়েকশো মহিলা এবং পুরুষ কালো ব্যানার, পোস্টার নিয়ে ধিক্কার দেখান। এদিন অনুষ্ঠানস্থলের কাছেই তাঁরা রাজ্যপালের উদ্দেশ্যে ধিক্কার জানান। যদিও রাজ্যপাল নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠান মঞ্চে হাজির হন। […]
রাজ্যপাল এখন ডেইলি প্যাসেঞ্জারের মতো কোথাও না কোথাও যাচ্ছেন, -পার্থ চট্টোপাধ্যায়।
হাওড়া,৭ ডিসেম্বর:- ভালো ছাত্র শুধু নয় ভালো মানুষ হতে হবে। শনিবার সন্ধ্যায় হাওড়া জিলা স্কুলের ১৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে ছাত্রদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, এই স্কুলে এসে কৃতী ছাত্রদের নামের তালিকা দেখে আমার গর্বে বুক ভরে যাচ্ছে। কারা এই স্কুলের ছাত্র ছিলেন কেন এই স্কুল […]
মোহনবাগানকে সমীহ করলেও তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে বার্নাডোর চার্চিল।
অঞ্জন চট্টোপাধ্যায়,৭ ডিসেম্বর:- আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করে এবারের আই লিগ অভিযান শুরু করার পর রবিবার, ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষ চার্চিল, তাই লিগের প্রথম হোম ম্যাচ নিয়ে বেশ সতর্ক কিবু বাহিনী। কিছুটা চাপেও আছেন কোচ। দলের সঙ্গে নংডম্বা নাওরেম অনুশীলন করেছেন। তবে তাঁকে চার্চিলের বিরুদ্ধে খেলানো হবে কিনা তা […]
অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো চুঁচুড়ায়।
হুগলি,৭ ডিসেম্বর:- মাছের আরতের পিছনে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। শনিবার দুপুর তিনটে নাগাদ বিষয়টি সকলের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার মাছের আড়তের পিছনদিকে গঙ্গাপার মূলত আড়তদাররা আবর্জনা ফেলার জন্য ব্যাবহার করে। ব্যাবহার হওয়া মাছ রাখার জন্য বহু থার্মোকলের বাক্স সেকানে ফেলে দেওয়া হয় । অনুমান করা হচ্ছে সেই পাহার […]
এবার সাফাই অভিযানে সামিল এন সি সির পড়ুয়ারা।
হুগলি,৭ ডিসেম্বর:- সকাল সকালই হাজির সাফাই অভিযানে, কারো হাতে ঝাঁটা, কারো হাতে ময়লা তোলার ব্যাগ, সাফাই অভিযানে সামিল শ্রীরামপুরের থার্ড বেঙ্গলের এন সি সির পরুয়ারা।শ্রীরামপুরের ফেরি সার্ভিসের গঙ্গার পার সংলগ্ন এলাকায় সাফাই অভিযান হলো। এদের নেতৃত্ব দেন অার্মির অফিসারেররা।এক ক্যাডেট জানায় পরাশোনার ফাঁকে এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে।সমাজের চারপাশ টা পরিস্কার থাকলে […]

