কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী সুস্মিতা দেব ও নাদিমূল হক আজ মনোনয়ন জমা দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এসে তাঁরা রাজ্য বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ […]
Author: khaborsojasaptaadmin
সন্দেশখালি পরিদর্শনে আসছেন তপশিলি জাতি কমিশনের প্রতিনিধি দল।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- সন্দেশখালি পরিদর্শনে আসছেন তফসিলি জাতি কমিশনের প্রতিনিধি দল। চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে আসছে এক প্রতিনিধিদল। ১৫ ফেব্রুয়ারি সন্দেষখলী পরিদর্শনে যাবে জাতীয় তফসিলি জাতি কমিশনের প্রতিনিধি দল। সকাল ১১ টায় সন্দেষখলি পৌঁছবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। অত্যাচারিত পরিবারের দের সঙ্গে দেখা করবে জাতীয় তফসিলি জাতি কমিশনের সদস্যরা। সেই দিনই জেলা প্রশাসন জেলা শাসক, পুলিশ […]
পোলবার সুগন্ধায় প্রৌঢ়ার রহস্যজনক মৃত্যু!
হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- দুপুর থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হল পরিত্যক্ত কারখানার জঙ্গল থেকে। খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পোলবার সুগন্ধার ঘটনা। মৃতার নাম জ্যোস্না জানা বয়স ৫৫ বছর। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথবাটি গ্রামে বাড়ি মহিলার দুই ছেলে রাজকুমার ও রবি জানার বাড়ি। দুই ছেলেই অন্ধ্রপ্রদেশে জুয়েলারীর কাজ করেন। ছেলেদের বাড়িতে প্রায়ই […]
বেলুড় মঠ পরিদর্শনে শিবরাজ সিং চৌহান।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেলুড় মঠ সফরে এলেন। মঙ্গলবার সকালে তিনি মঠে আসেন। মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। মূল মন্দির সহ অন্যান্য মন্দির দর্শন করেন তিনি। ব্যাটারিচালিত গাড়িতে মঠ ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শাহজাহানকে বাঁচানোর প্রয়াস কোনওমতেই সফল হবেনা। বললেন শিবরাজ সিং চৌহান। বাংলায় দিদি, দিল্লিতে মোদী। দিদি-মোদী […]
১৭০০ কোটির প্রকল্পে উপকৃত হবে ১৭ লক্ষ মানুষ, উত্তরপাড়ায় উদ্বোধন হলো রাজ্যের বৃহত্তম জল প্রকল্পের।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরামবাগ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (কেএমডিএ) উদ্যোগে এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করতে খরচ হয়েছে ১৭৬৩ কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন ৫৫ মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম […]
ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সোমবার থেকে শুরু হল ত্রিবেণীতে কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন শতাধিক সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হয়েছেন। ২০২২ থেকে ত্রিবেনীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ বছর তৃতীয় বর্ষে পড়েছে এই কুম্ভ মেলা। বিগত দু’বছর তিন দিন ধরে এখানে কুম্ভ মেলা হয়েছিল। কিন্তু এবছর পরীক্ষার জন্য সেই কুম্ভ মেলার দিন কমানো হয়েছে। […]
বিজেপিকে আটকালেও, আগামীকাল সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগামীকাল সন্দেশখালি যাচ্ছে। তবে সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় ১৪৪ ধারার বাইরে থাকা এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন বলে দলীয় সূত্র জানানো হয়েছে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ওই প্রতিনিধি দলে থাকবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে সন্দেশখালির […]
অসংসদীয় আচরণের দায়ে বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়ককে সাসপেন্ড বিধানসভায়।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- সন্দেশখালি ইস্যু নিয়ে ফের তুলকালাম বিধানসভায়। অসংসদীয় আচরণের দায়ে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়ককে। চলতি অধিবেশনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালি কান্ডকে সামনে রেখে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সোমবার সকাল থেকেই ছিল উত্তপ্ত। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়ায় […]
সিঙ্গুর আন্দোলনের কৃষকদের সম্মান জানাতে তৈরি হলো, সিঙ্গুর স্মৃতিসৌধ।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সিঙ্গুরের কৃষি আন্দোলনে সংগ্রামী কৃষকদের সন্মান জানাতে সিঙ্গুরের সিংহেরভেরি এলাকায় ‘সিঙ্গুর স্মৃতিসৌধ’ তৈরি করা হয়েছে। সোমবার আরামবাগের কালিপুর প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি আন্দোলনের আঁতুর ঘর সিঙ্গুরে প্রকল্প এলাকার আন্দোলনের পীঠস্থান সিংহেরভেরি মৌজায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশে মহাপ্রভু আশ্রমে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। সুপ্রিমকোর্টের নির্দেশে সিঙ্গুরে […]
কুয়াশা আর ছত্রাক আক্রমণে ফলন কম, সরস্বতী পুজোয় মহার্ঘ্য হবে হলুদ বাসন্তী গাঁদা।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- এবার কুয়াশা আর ছত্রাকের আক্রমণে ফলন কম, তাই সরস্বতী পুজোয় মহার্ঘ্য হতে পারে হলুদ বা বাসন্তী গাঁদা। বুধবার সরস্বতী পুজো। বাংলার ঘরে ঘরে আরাধিতা হবেন দেবী সরস্বতী। সরস্বতী পূজার অনুষঙ্গ হিসেবে বাঙালির প্রিয় গাঁদা ফুল। আর এই গাঁদা ফুলের মধ্যে আরও জনপ্রিয় হলুদ গাঁদা। বাসন্তী রঙে কচিকাঁচাদের দেখা মিলবে স্কুলে স্কুলে। কিশোর […]











