এই মুহূর্তে জেলা

অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক শ্রমিক।

হুগলী,১৩ ডিসেম্বর:- আবার অঘটন ঘটে গেল চন্দননগর গোন্দলপাড়া জুটমিলে।অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক শ্রমিক।গতকাল রাতে মিলের লাইন কোয়ার্টারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ২৩ বছরের বছরের সুরজ চৌধুরী এই কারখানা বন্ধ হওয়ার পর এখানে ওখানে কাজ করলেও ঠিক মত সংসার চালাতে পারছিল না। আর্থিক অনটনের কারনে এই ঘটনা ঘটল বলে […]

এই মুহূর্তে জেলা

আমতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর আহত ১৫ ।

    হাওড়া,১৩ ডিসেম্বর:- পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে গেল একটি বেসরকারি বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। মারাত্মক আহত হয়েছেন ১৫ জন। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে আমতা মাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা-এয়ারপোর্ট রুটের বাসটি আমতায় ফিরছিল। ১০নং বাসস্ট্যান্ড ছাড়বার পর চালকের সিটে চলে যায় কন্ডাকটর। চা খানা পার করে মাজারের কাছে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর।

  পশ্চিম মেদিনীপুর,১৩ ডিসেম্বর:- তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর ও তার বাবা মাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।অভিযোগ অস্বীকার বিজেপির ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পোক্তাপুল এলাকার ।ঘটনায় জানা যায় দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন ঝন্টু গিরি ও তার ছেলে রঞ্জিত গিরি সহ সমস্ত পরিবার ।এর জন্য এলাকার বিজেপির […]

জেলা এই মুহূর্তে

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়।

  হাওড়া,১৩ ডিসেম্বর:- ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি কুকুর, তোতাপাখি সহ একাধিক পশুপাখি নিয়ে রাশিয়ান সার্কাস, অজন্তা সার্কাস সহ বিভিন্ন সার্কাস কোম্পানি জমিয়ে খেলা দেখাত। উনিশ বছর আগে আদালতের একটি নির্দেশ সার্কাসের গৃহবন্দী জীবন থেকে মিলেছে হিংস্র প্রাণীদের মুক্তি। বাঘ, সিংহ উধাও হতেই সার্কাস দেখায় মানুষ মুখ ফিরিয়েছে। সঙ্কটে পড়েছে […]

এই মুহূর্তে জেলা

বিধাননগরে অভিযান চালাতে গিয়ে ভাঙচুর আবগারি বিভাগের গাড়ি, আহত দুই কর্মী।

  দার্জিলিং,১৩ ডিসেম্বর:- শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত আবগারি বিভাগের কর্মীরা। এর পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় আবগারি বিভাগের গাড়িতে। জানা গিয়েছে যে চলতি মাসের ১০ তারিখে বিধাননগরের পাড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে ছিল আবগারি বিভাগের কর্মীরা। এরপর […]

এই মুহূর্তে জেলা

চিরনিদ্রায় সুভাসের সুবাস, ঘরের ছেলেকে শেষবিদায় রিষড়াবাসির।

হুগলী,১৩ ডিসেম্বর:-  বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিষড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুভাষ দে।তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন ঘাসফুলের সৈনিক। ২০০৫ সালে বাম জমানায় পৌরভোটে প্রথম নির্বাচিত হন ১৭ নম্বর ওয়ার্ড থেকে,পরে ২০১০ এ ২১ নম্বর ওয়ার্ড ,২০১৫ সালে ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতে জয়ের […]

এই মুহূর্তে জেলা

শিবপুর জেটির পরিস্থিতি বিপজ্জনক। ব্যবস্থা নিতে উদ্যোগ। জেলাশাসককে চিঠি।

  হাওড়া,১৩ ডিসেম্বর:- হাওড়ার শিবপুর ফেরিঘাট বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। জেটির পরিস্থিতি খুবই ভয়াবহ। যে কোনও দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। যারা প্রতিদিন ফেরি পারাপার করেন তারা একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই এখানে যাতায়াত করেন। এখানে স্নানের ঘাট ব্যবহার করেন যারা তারাও প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হন। এই জেটিতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা […]

এই মুহূর্তে জেলা

 বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচী।

হুগলী,১৩ ডিসেম্বর:- বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচীতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। দলীয় কর্মীদের সাথে নিয়ে হরিপালের পশ্চিম গোপীনাথপুরের গোপালপ্রসাদ গ্রামে বিবাহ বাড়িতে যান বিধায়ক। বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলেন বিধায়ক। এমনকী বিয়েবাড়ির খাওয়ার পংতিতে গিয়ে নিজে হাতে কার্ড দেন বিধায়ক। এই অভিনব প্রচারে খুশি নববধূ থেকে বর সকলেই।

এই মুহূর্তে জেলা

নিজ ভূমেই পরবাসী পোলবার ৯২ টি পরিবার ।

হুগলি,১২ ডিসেম্বর:– “নিজ ভূমে পরবাস”বাস্তব চিত্র কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে পোলবা ব্লকে। সারাদেশ যখন উত্তাল এনআরসি ও ক্যাব নিয়ে , কিন্তু ২০১১ সাল থেকে নিজ ভূমে পরবাসী হয়ে চলেছেন  ৯২ টি পরিবার । নেই কোন সরকারি সাহায্য নেই আর্থিক সহায়তা অথচ কেন্দ্র-রাজ্য সকলেই তাদের ভোটাধিকার নিয়ে ক্ষমতায় বসেছেন । অদ্ভুত বিরল এই গ্রাম রয়ে […]

এই মুহূর্তে জেলা

ধানতলা তরুনী হত্যার তদন্তের কিনারা না হতেই আরও এক যুবতীর মৃত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য মালদায়।

  মালদা,১২ ডিসেম্বর:- ধানতলা তরুনী হত্যার তদন্তের সব দিক স্পষ্ট হতে না হতেই আরও এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদায়। এবার ঘটনা চাঁচল ২ ব্লকের মালতিপুর এলাকায়। বুধবার গভীর রাতে এক ইঁটভাটায় গলায় ওড়না জড়ানো এক যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। অন্যত্র কোথাও শারিরীক নির্যাতন করে খুন করে সেখানে […]