এই মুহূর্তে জেলা

দিঘায় ৩ কেজি ইলিশের দাম উঠল ১০ হাজার টাকা।

  দিঘা,১৭ ডিসেম্বর:- জালে উঠল প্রায় ৩ কেজি ওজনের ইলিশ।সোমবার সকালে প্রমাণাকারের ওই ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।ওডিশার পরেশ কুমার সাউর ট্রলারের জালে রবিবার বিকেলে ইলিশটি ধরা পড়ে।জল থেকে টেনে তুলে ওজনের পর দেখা যায় নধর ওই ইলিশ মাছটির মোট ওজন ২ কেজি ৭০০ গ্রাম।সোমবার সকালে দিঘা মোহনায় অজিত […]

এই মুহূর্তে জেলা

সোমবার পথে নামলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেস।

হুগলী,১৬ ডিসেম্বর:- দলীয় নেত্রীর নির্দেশ মতো এনআরসি ও ক্যাবের প্রতিবাদে সোমবার পথে নামলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে চুঁচুড়ার খাদিনামোড় থেকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়কদের মধ্যে অসিত মজুমদার, স্নেহাসিস চক্রবর্তী ,স্বাতী খন্দকার, কৃষ্ণচন্দ্র […]

এই মুহূর্তে খেলাধুলা

ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারাল মোহনবাগান।

  অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ ডিসেম্বর:– ডুরান্ডের ফাইনালে এই গোকুলামের কাছ পরাস্ত হয়েই ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই সোমবার কল্যাণীতে মোহনবাগানের কাছে লড়াইটা ছিল বদলার। ফ্রান গঞ্জালেজের সৌজন্যে পূরণ হল সেই লক্ষ্য। স্প্যানিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ডার্বির আগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। ডুরান্ডে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন গোকুলামের মার্কাস। তাই এদিনও মোহনবাগানের ম্যাচটা ছিল ত্রিনিদাদ টোবাগো […]

এই মুহূর্তে খেলাধুলা

দুই দিন ব্যাপি ছোটদের ফুটবল টুর্নামেন্ট ভদ্রেশ্বরে।

  হুগলী,১৬ ডিসেম্বর:- কোলকাতার মাঠে প্রতিভাবান প্লেয়ার সাপ্লাই ও  উঠতি প্লেয়ারকে বাছাই করার উদ্দেশ্য নিয়ে ভদ্রেশ্বরে  হয়ে গেল আন্ডার ১৬ দুই ব্যাপি ফুটবল টুর্নামেন্ট।ভদ্রেশ্বর ফ্রেন্ডস এসোসিয়েশনের পরিচালনায়  ১৪ ও ১৫ই ডিসেম্বর তাদের ক্লাব  মাঠে এই টুর্নামেন্টের আয়জন করা হয়। এবার সপ্তম বর্ষের এই টুর্নামেন্টে কোলকাতার পাশাপাশি জেলার বাইরে থেকে মোট ৮ টিমও অংশ নেয়।রবিবার নৈশলোকে […]

এই মুহূর্তে জেলা

খেলার মাঠের পাশে বোম বাগডোগরায় আহত চতুর্থ শ্রেণীর ছাত্র

  দার্জিলিং,১৬ ডিসেম্বর:- বন্ধুদের সাথে রবিবার বিকেলে খেলতে গিয়ে মাঠের কোণে বোম দেখতে পায় চতুর্থ শ্রেণীর এক কিশোর। এরপর বোমাটিকে হাতে করে নিয়ে এসে তা দেশলাই দিয়ে ধরানোর চেষ্টা করলে সেই সময় বোমাটি ফেটে যাওয়ায় গুরুতর আহত হয় কিশোর কৌশিক সিং। ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুরের রুপসিং জোত এলাকায়। বোম ফাটার আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয় […]

এই মুহূর্তে জেলা

মাথাভাঙ্গায় তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ।

  কোচবিহার,১৬ ডিসেম্বর:- তৃণমূল কার্যালয়ে ঢুকে তাঁদের এক কর্মীকে আক্রমণ করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত সমাজ বিরোধীদের বিরুদ্ধে। সোমবার মাথাভাঙ্গার নয়ারহাট বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ।  তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন বলেন, যখন আমাদের কর্মীরা নয়ারহাট পার্টি অফিসে বসে ছিল তখন অতর্কিতভাবে বিজেপির হার্মাদ বাহিনী তীরধনুক আগ্নেয়াস্ত্র […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার তালডাংরায় মন্দিরে দুঃসাহসিক চুরি।

  বাঁকুড়া,১৬ ডিসেম্বর:- মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার তালডাংরায়। রবিবার রাতে মনিপুর গ্রামে শ্মশানকালী মন্দিরে এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। এদিন গ্রামের মানুষ দেখেন মন্দিরের তালা ভাঙ্গা। মন্দিরে প্রতিমার বেশ কিছু গহনা সহ প্রণামী বাক্সের তালা ভেঙ্গে জমা থাকা টাকা নিয়ে চম্পট […]

এই মুহূর্তে জেলা

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে তৃণমূলের মিছিল কোচবিহারে।

   কোচবিহার,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার কোচবিহারের পথে মিছিল সংগঠিত করল তৃণমূল। এইদিন শহরের মাভবানী মোড় থেকে তৃণমূল কর্মীরা এই বিলের বিরোধিতা করে শহর পরিক্রমা করে। এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, পার্থ প্রতিম রায়, বিষ্ণুব্রত বর্মণ, খোকন মিয়া, অভিজিৎ দে ভৌমিক সহ আরও অনেকে। […]

জেলা এই মুহূর্তে

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড় এলাকা।

হাওড়া,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড় এলাকা। সোমবার বিকেলে বিক্ষোভকারীরা বাস, লরি ভাঙচুর করে। অবরোধ করে জাতীয় সড়ক। ছোঁড়ে ইঁট, বোমাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।  নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন বিকেলে বাঁকড়া থেকে এলাকার বাসিন্দারা একটি মিছিল বের করে। বাঁকড়া কবরডাঙার কাছে মিছিল এলে সেই মিছিলের […]

জেলা এই মুহূর্তে

স্বামীর অত্যাচারে মাত্র ১৭ বছর বয়সেই বেঘোরে প্রান গেলো নাবালিকার।

হুগলী,১৬ ডিসেম্বর:- অর্থনৈতিক অনটনে পরে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা-মা। এক বছরের একটি পুত্রসন্তানের মাও হয়েছিলো মেয়ে। কিন্তু বয়সের দিক থেকে সেই মেয়েকে আর সাবালিকা হওয়া হলো না। স্বামীর অত্যাচারে মাত্র ১৭ বছর বয়সেই বেঘোরে প্রান গেলো নাবালিকা মেয়েটির। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম স্মৃতি […]