চিরঞ্জিত ঘোষ , ৮ নভেম্বর:- ফ্রান্সের রাষ্ট্রীয় মদতে বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদী পথসভা হলো ডানকুনিতে। রবিবার ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিল ও প্রতিবাদী পথসভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিন পীরজাদা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন দিলীপ ঘোষ কখন […]
Author: khaborsojasaptaadmin
হাইভোল্টেজ ডুয়েলে ফাইনালে ওঠার লড়াই, দিল্লির সামনে অরেঞ্জ ব্রিগেড
স্পোর্টস ডেস্ক , ৮ নভেম্বর:- আজ আইপিএলে দ্বিতীয় ফাইনালিস্ট বাছায়ের লড়াই। মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ। যারাই জিতবে তারা ফাইনালে মুখোমুখি হবে মুম্বই এর। টুর্নামেন্টের প্রথমার্ধে দিল্লি ক্যাপিটালস যথেষ্ট ভালো খেললেও, দ্বিতীয় লেগের ম্যাচগুলোও তারা একেবারে ভালো খেলতে পারেনি। গত ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে তারা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানে পরাস্ত হয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ একেবারেই খেতাব […]
জগদ্ধাত্রীর ইতিহাসে আঘাত হানলো করোনাসুর , ঘটেই পুজোপাঠ , বিমর্ষ চন্দননগরবাসী।
হুগলি , ৮ নভেম্বর:- করোনা আবহে আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার অন্ধকারের ছায়া। বেশ কিছু পুজোয় চিরাচরিত প্রতিমা পূজিত হলেও থাকছে না তেমন জাকজমক। আবার করণা আবহে বহু পুজো কমিটি সির্ধান্ত নিয়েছে এবার তাদের পুজো হবে শুধু ঘট পুজোর মাধ্যমে। তবে চন্দননগরের ফটোকগোড়া পুজো কমিটি ঘট পুজো করলেও এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে। ফটোকগোড়া […]
তৃণমূলের ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার দিন শেষঃ অর্জুন সিং
, ৭ নভেম্বর:-ব্যারাকপুর, ৭ নভেম্বর:- শনিবার জগদ্দল থানার কাউগাছির দক্ষিণ চন্ডিতলায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী মিলন হালদারের বাড়িতে যান সাংসদ অর্জুন সিং। এদিন তার সঙ্গে ছিলেন যুব নেতা অরুন ব্রহ্ম ও আদিত্য সিং। নিহতের পরিবারকে দলের তরফে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেবার কথা বললেন সাংসদ। পাশাপাশি তিনি মৃতের স্ত্রীর একটি চাকুরির বন্দোবস্ত […]
অধিনায়ক বদল দরকার আরসিবির , মত গম্ভীরের
স্পোর্টস ডেস্ক, ৭ নভেম্বর:- এবার বিরাট কোহলির বাইরে অন্য কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত আরসিবির। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ায় বিরাটের প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর। আইপিএল-এর ১৩ তম সংস্করনে আরও একবার তিরে এসে তরী ডুবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল ট্রফি ছোঁয়া হল না বিরাট বাহিনীর। আর তাই এমন মন্তব্য গম্ভীরের। যিনি নিজে অধিনায়ক হিসেবে জোড়া […]
২০২১ টোকিও অলিম্পিকে দেশবাসীর প্রত্যাশা পূরণে আত্মবিশ্বাসী সিন্ধু
স্পোর্টস ডেস্ক, ৭ নভেম্বর:- ২০১৬ রিও অলিম্পিকের থেকে ২০২১ সালের টোকিও অলিম্পিক অনেকটাই আলাদা হতে চলেছে। এই ব্যাপারটা খুব ভালো করে বুঝে গেছেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তাঁর থেকে গোটা দেশের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন বলেই মনে করছেন তিনি। ইতিপূর্বে ২০১৬ সালে রিও অলিম্পিরকে ফাইনালে ক্যারোলিনা […]
বিশ্ববিজ্ঞান দিবসে ২০ ফিট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে বিআইটিএম।
কলকাতা , ৭ নভেম্বর:- বিশ্ববিজ্ঞান দিবসে ২০ ফিট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে বিআইটিএম ১০ নভেম্বর বিআইটিএম ফের দরজা খুলছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অন্তর্গত বিড়লা কারিগরি ও প্রযুক্তি সংগ্রহালয় ১০ নভেম্বর তার প্রাঙ্গণে ২০ ফুট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে। ওই দিন বিশ্ব বিজ্ঞান দিবস এবং আন্তর্জাতিক বিজ্ঞান কেন্দ্র ও বিজ্ঞান […]
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আইআইটি খড়গপুরে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জন্য উৎকর্ষ কেন্দ্র তৈরির কথা ঘোষণা করলেন
কলকাতা , ৭ নভেম্বর:- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঘোষণা করেছেন আইআইটি খড়গপুরে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জন্য উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। আইআইটি খড়গপুর আয়োজিত ‘ভারত তীর্থ’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করে ডঃ নিশাঙ্ক এই ঘোষণাটি করেন আজ। এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখাকালীন সময় তিনি ভারতীয় জ্ঞান চর্চার বিভিন্ন শাখায় এই […]
শ্রীপুরে দলীয় কার্যালয় দখলকে ঘিরে সিপিএম ও বিজেপি দলের মধ্যে উত্তেজনা
হুগলি, ৭ নভেম্বর:- হুগলি জেলার গোঘাটের কামারপুকুর এলাকার শ্রীপুরে দলীয় কার্যালয় দখলকে ঘিরে সিপিএম ও বিজেপি দলের মধ্যে উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার শ্রীপুর এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের সামনে নভেম্বর দিবস পালন করে সিপিএম নেতা কর্মীরা। এরপর সিপিএম দাবি করে বিজেপির দলীয় কার্যালয়টি আসলে সিপিএম এর কিন্তু এখন বিজেপি দখল করেছে। কার্যালয় ফেরতের দাবিতে পথ […]
জম্মু কাশ্মীরে কর্মরত বিএসএফ জাওয়ানের মৃতদেহ পৌঁছাল গ্রামের বাড়ি
ঝাড়গ্রাম , ৭ নভেম্বর:- শারিরীক অসুস্থতায় মৃত্যু হল এক বি এস এফ জাওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বিএসএফ জাওয়ান জম্মু কাশ্মীর এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন। ১৭৩ নং ব্যাটেলিয়ানের এ এস আই ছিলেন চুনারাম কিস্কু। ওখানেই শারিরীক অসুস্থতার কারনে মৃত্যু হয় ৫৫বছর বয়সের বি এস এফ জাওয়ান চুনারাম কিস্কুর। শনিবার তাঁর গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার […]

