এই মুহূর্তে জেলা

শিলিগুড়ি মহকুমার বিধাননগরের কাজিগছে খাঁচা পাতা হলেও অধরা চিতাবাঘ , জারি ১৪৪ ধারা ।

শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর:- খাঁচা পাতা হলেও এখনও অধরা চিতাবাঘ। ব্যাপক আতঙ্ক গোটা এলাকায়। এর পাশাপাশি ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ভবেশ কুমার সিং জানিয়েছেন গতকাল দুপুর থেকে চিতাবাঘটি ধরার জন্য চেষ্টা চালায়। এরপর রাত হয়ে যায় কিন্তু ধরতে বাঘটিকে ধরতে না পারায় অবশেষে খাঁচা পাতে বনবিভাগ। তবে এখনও […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি হয়েছে পাচার কাণ্ডে , সবে শুরু , এরপর কাউকে ছাড়া হবে না – দিলীপ ঘোষ।

চিরঞ্জিত ঘোষ , ৩১ ডিসেম্বর:- সিবিআই রেড নিয়ে দিলীপ ঘোষ বললেন,সকালে খবর পেলাম অমিত মিশ্রের বাড়িতে সিবিআই রেড করেছে। তৃনমূলের যুব নেতা খুব বিখ্যাত নেতা অমিত মিশ্র। আপনাদের এখানে গরু পাচার বালি পাচার কয়লা পাচারের করিডোর আছে। গরু কয়লা বালি থেকে কাটমানি নেওয়া হয়। সেই কাটমানি চলে যায় কালিঘাটে। সেই টাকায় সাত কোটি টাকার বাড়ি […]

এই মুহূর্তে জেলা

রাজনৈতিক প্রতিশোধ থেকেই সিবিআই হানা , হাওড়ায় বললেন কল্যাণ বন্দোপাধ্যায়।

হাওড়া , ৩১ ডিসেম্বর:- কয়লা ও গরু পাচার কাণ্ডে যুক্ত এই অভিযোগে প্রভাবশালী যুব তৃণমূল নেতার বাড়ি অফিসে সিবিআই তল্লাশি নিয়ে বছরের শেষ দিনেও চড়ল উত্তেজনার পারদ। এদিন কলকাতার তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি চলে। এই ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়ে বিজেপি। রাজনৈতিক তরজা শুরু হয়। এই নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে হাওড়ায় পাল্টা প্রতিক্রিয়া দেন […]

এই মুহূর্তে জেলা

ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিতে না পারায় ডিগবাজি তৃণমূল নেতার।

চিরঞ্জিত ঘোষ , ৩১ ডিসেম্বর:- সাত সকালেই তৃনমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। বৃহস্পতিবার ডানকুনি মিলন সংঘের মাঠে বিজেপির জন্সভায় রাজ্য সভাপতির হাত ধরে বিজেপিতে যোগ দেবেন বলে মনস্থির করে ফেলে ছিলেন কৃষ্ণেন্দু। দলের নেতা নেত্রীর ফোন কলকে অগ্রাহ্য করেই লাল টিপ পড়ে জয় […]

এই মুহূর্তে কলকাতা

পথের ক্লান্তি দূর করতে শীতের ভোরে গাড়ি চালকদের হাতে গরম চা, বিস্কুট, পানীয় জল দিয়ে কল্পতরু হাওড়া ট্রাফিক পুলিশ।

হাওড়া ,৩১ ডিসেম্বর:- শীতের ভোরে দূরপাল্লার গাড়ি চালকরা কিছুটা ক্লান্ত হয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এই কারণে দুর্ঘটনাও ঘটে। পাশাপাশি কুয়াশায় দৃশ্যমান্যতা কম থাকায় গাড়ি চালাতে সমস্যা হয়। এতেও ঘটে দুর্ঘটনা। শীতের ভোরে বিশেষ করে জাতীয় সড়কে দুর্ঘটনাও ঘটে। এবার  এনিয়ে দূরপাল্লার গাড়ি চালকদের সচেতন করতে কল্পতরু হয়ে পৌঁছে গেলেন হাওড়া সিটি ট্রাফিক পুলিশের কর্মীরা। হাওড়া […]

এই মুহূর্তে কলকাতা

বর্ষবরণে শহরের রাস্তায় বিশেষ নজরদারি চালাবে হাওড়া সিটি পুলিশ। ইভটিজিং রুখতে মহিলা পুলিশের শক্তিবাহিনী টিমও নামছে রাস্তায়।

হাওড়া , ৩১ ডিসেম্বর:- বৃহস্পতিবার বর্ষবরণের রাতে এবং শুক্রবার নিউ ইয়ারে শহরের রাস্তায় বিশেষ নজরদারি চালাবে হাওড়া সিটি পুলিশ। ইভটিজিং রুখতে মহিলা পুলিশের শক্তিবাহিনী টিমকেও নামানো হচ্ছে। থাকবে র‍্যাফ। বর্ষবরণের রাত এবং পয়লা জানুয়ারির সেলিব্রেশনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাওড়া সিটি পুলিশ নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই দু’দিন যাতে হাওড়া শহরে বড় […]

এই মুহূর্তে জেলা

ভাইপোর হাতে কাকা গুলিবিদ্ধ তারকেশ্বরে

হুগলি ,৩১ ডিসেম্বর:- বুধবার রাতে তারকেশ্বর থানার চাকদহ গ্রামে দোকান থেকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয় এক ব্যবসায়ী। আহত ব্যবসায়ীর নাম শেখ লুথফর রহমান। আহত ব্যবসায়ীকে প্রথমে তারকেশ্বর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে কলকাতায় স্থানানতরিত করা হয়। তদন্তে তারকেশ্বর থানার পুলিশ।। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।। অভিযোগ, তারকেশ্বরের মোজপুর গ্রামে সাইকেলের দোকান বন্ধ করে […]

এই মুহূর্তে জেলা

কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা।

হুগলি , ৩১ ডিসেম্বর:- কয়লা পাচার কাণ্ডে বড় ভূমিকা নিয়েছে সিবিআই। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় নাম উঠে আসছে অনেকের। কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নিরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকে এদিন সকালে হটাৎ এই বাড়িতে সিবিআই হানা দেয়। সূত্রের খবর কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই […]

এই মুহূর্তে জেলা

আবার উত্তপ্ত নন্দীগ্রাম।

নন্দীগ্রাম, ৩০ ডিসেম্বর:- আবার উত্তপ্ত নন্দীগ্রাম, শুভেন্দুর সভায় হামলার রেশ কাটতে না কাটতেই তৃণমূল এর পার্টি অফিস ভাঙচুর এর অভিযোগ বিজেপির বিরুদ্ধে গতকাল শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক সভার পূর্বে সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা হয়। 137 জন জখম হয়। এরপরেই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীসমর্থকরা। এবং শেখ সুফিয়ান সহ আরো বেশ […]

এই মুহূর্তে জেলা

রাজ্যের মুকুটে নতুন পালক হুগলি জেলার দিলীপ যাদবের হাত ধরে।

হুগলি , ৩০ ডিসেম্বর:- রাজ্যের মুকুটে এক নতুন পালক যোগ হলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদবের হাত ধরে। তামিলনাড়ুর নাগাপট্টনামে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সহ সভাপতি নির্বাচিত হলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব। সেখানে সারা ভারতের সভাপতি নির্বাচিত হয়েছেন ভি রজনীত কুমার, সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন আলোক খারে, এবং […]