এই মুহূর্তে জেলা

রেঁধে খাওয়া উৎসবে শামিল বলাগড়ের প্রায় ১০০ টির বেশি পরিবার।

> হুগলি , ১৯ জানুয়ারি:- হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোপালপুরে স্থানীয় বাসিন্দারা রীতি মেনে আনুমানিক ২০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে মা রক্ষাকালী পূজার মধ্যে দিয়ে। পুজো দেওয়ার পরে রেঁধে খাওয়া উৎসব হয় সকল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ১০০ টির বেশি পরিবার এই উৎসবে শামিল হন। আতপ চালের ভাতের পাশাপাশি নানান রকম জিনিস […]

এই মুহূর্তে জেলা

শ্যামপুরের ঘটনায় সাজা ঘোষণা হাওড়া আদালতে।

হাওড়া, ১৯ জানুয়ারি:- আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানার ফিরে আসার সময় পুলিশকে ঘিরে ধরেই আক্রমণ চালানো হয়েছিল হাওড়ার শ্যামপুর থানা এলাকার বার গড়চুমুক গ্রামে। বছর তিনেক আগে ২০১৮ সালের ৫ জানুয়ারি রাতের ওই ঘটনায় থানার ওসি সুমন দাস মারাত্মকভাবে জখম হন। থানার আরও কয়েকজন পুলিশ কর্মীও গুরুতর জখম হন। ওসি সুমন […]

এই মুহূর্তে কলকাতা

‘দুয়ারে সরকার’ এখন পর্যন্ত ১.১২ কোটি লোকের নাম তালিকাভুক্ত হয়েছে।

কলকাতা , ১৯ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের ২.২৫ কোটিরও বেশি মানুষ সরকারী চাকরীর দোরগোড়ায় ডেলিভারি পেয়েছে এবং ১ ডিসেম্বরে প্রকাশিত ‘দুয়ারে সরকার’ আউটরিচ প্রোগ্রামের আওতায় বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের জন্য এখন পর্যন্ত ১.১২ কোটি লোকের নাম তালিকাভুক্ত হয়েছে। আজ রাষ্ট্রীয় তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগ দ্বারা প্রকাশিত ‘দুয়ারে সরকার’ প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যজুড়ে মোট ২১,,৫7 টি শিবির অনুষ্ঠিত […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

কলকাতা , ১৯ জানুয়ারি:- আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ও দুই কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার কলকাতায় আসছেন। দুদিনের সফরে রাজ্য ও জেলা প্রশাসনের কর্তা, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের আগেই নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট রাজ্যপালের।

কলকাতা , ১৯ জানুয়ারি:- নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মঙ্গলবার শহরের এক বেসরকারি হোটেলে চ্যাটার্জী একাউন্টেন্টের একটি সম্মেলনে এসে এমনই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, বিহারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরে যেভাবে সারাদেশের সকলের কাছে নজর কেড়েছিল নির্বাচন কমিশন আমার বিশ্বাস 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা যে ভূমিকা পালন […]

এই মুহূর্তে জেলা

সাতসকালেই কোদাল হাতে খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক।

সুদীপ দাস , ১৯ জানুয়ারি:- ভোটের মুখে জনতার মান ভঞ্জন শুরু রাজনৈতিক নেতাদের। সাতসকালেই কোদাল হাতে ব্যান্ডেল চার্চ সংলগ্ন রসভরা খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেকবছর শীতে চার্চ সংলগ্ন গঙ্গাপারে পিকনিক করতে আসেন বহুমানুষ। আর পিকনিকের পর থার্মোকলের থালা-বাটি সহ আবর্জনা ফেলা হয় রসভরা খালে। ফলে গঙ্গার নিকাশী বন্ধ হয় যায়। দূষন হয় […]

এই মুহূর্তে কলকাতা

প্রাক্তন সেনাপতিকে ভয় পাচ্ছেন মমতা ? নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ঘোষণায় উঠে গেল প্রশ্ন।

কলকাতা , ১৮ জানুয়ারি:- নন্দীগ্রাম রাজ্যের জমি রক্ষার আন্দোলনের অন্যতম পীঠস্থান। পীঠস্থান রাজ্যে তৃণমূল সরকারের জয়যাত্রারও। কিন্তু যার হাত ধরে নন্দীগ্রাম থেকে একদা বাংলা দখল করেছিল তৃণমূল সেই সেনাপতি শুভেন্দু অধিকারী এখন গেরুয়া শিবিরে। এমত অবস্থায় নন্দীগ্রামের গড় রক্ষা করতে নিজেই মাঠে নামলেন মমতা বন্দ্য়পাধ্যায়। চলতি বছর রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি নিজেই নন্দীগ্রাম থেকে প্রার্থী […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ মমতাকে , নন্দীগ্রামে হাফ লাখ ভোটে না হারাতে পারলে ছাড়বেন রাজনীতি।

কলকাতা , ১৮ জানুয়ারি:- একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করার পরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সেখানকার জমিরক্ষার আন্দোলনে তাঁর প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণার ঘণ্টা তিনেকের মধ্যেই মমতার খাসতালুক রাসবিহারীতে দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারি তাঁকে অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত নন্দীগ্রামেরই […]

এই মুহূর্তে জেলা

মমতার এখন অধিকারী পরিবারের সঙ্গে প্রয়োজন ফুরিয়ে গেছে তাই একই চলতে চাইছেন – অধীর চৌধুরী।

মুর্শিদাবাদ , ১৮ জানুয়ারি:- মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় একটি সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন ভারতবর্ষে কৃষক আন্দোলন বক্তব্য আইন বাতিল করতে হবে কৃষক আইন প্রত্যাহারের জন্য কৃষকরা আন্দোলনে নেমেছেন। পশ্চিমবঙ্গে বিধায়ক রা মানুষের আগে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় কারণ যে করোনা ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদের জন্য এসেছে সেটি তাদের না দিয়ে […]

এই মুহূর্তে জেলা

যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে ? সৌমিত্রকে কটাক্ষ যুব তৃণমূল নেতার

পশ্চিম মেদিনীপুর , ১৮ জানুয়ারি:- যে ঘরের বৌ সামলাতে পারে না, সে তৃনমূলের সঙ্গে লড়বে কি করে? এই ভাষাতেই সৌমিত্র খাঁকে আক্রমণ করলেন রাজ্য যুব তৃনমূলের মুখপাত্র সুদীপ রাহা। বিজেপির অপপ্রচার, কুৎসা ও মিথ্যাচারের বিরুদ্ধে সোমবার আলিকষা ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানেই সুদীপ রাহা কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি […]