হাওড়া , ২৭ জুন:- মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। এরপরই বৃহস্পতিবার ২৫ জুন থেকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি সিল করে দিয়েছিল পুলিশ। হাওড়ায় কমিশনারেট এলাকায় ২৭টি কন্টেনমেন্ট জোনকে কড়া পুলিশি পাহারায় ঘিরে দেওয়া হয়। ওই সমস্ত এলাকার বাসিন্দাদের এলাকার বাইরে বের হওয়া বা বাইরে থেকে কারও এলাকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়।এবার হাওড়া শহরের কণ্টেনমেণ্ট এলাকাগুলিতে লকডাউন ঠিকঠাক কার্যকর হচ্ছে কিনা শনিবার তা সরোজমিন করেন হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। হাওড়া কমিশনারেটের ২৭টি এলাকায় ফের কঠোরভাবে লকডাউন চালু করা হয়েছে। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। ওইসব এলাকায় করোনার সংক্রমণ কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার এমনই কয়েকটি এলাকা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। প্রথমে তিনি বেলুড়ের রাজেন শেঠ লেনে যান। সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন। ওই এলাকাটিকেও পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সেখানে লকডাউন ঠিকঠাক চলছে কিনা তা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। সেইসঙ্গে বেলুড়ের একটি শপিং মলে গিয়ে নিরাপত্তাবিধি যথাযথ মানা হচ্ছে কিনা তাও ঘুরে দেখেন। বালি, বেলুড়, মালিপাঁচঘড়ার লকডাউন এলাকাগুলি ঘুরে দেখেন তিনি।
Related Articles
মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্য সরকার ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে। দুপুরে উত্তপ্ত এলাকায় গিয়ে সিআইডির আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফটোগ্রাফি ও ভিদোগ্রফি করা হয়। থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন সি আইডি আধিকারিকেরা। অন্যদিকে সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপি নেতা কৈলাস […]
মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য।
হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ বাবুর । তাঁর বয়স হয়েছিল ৫১। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার ভাই ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন । […]
নারদ কাণ্ডে গ্রেপ্তারের প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ তৃণমূলের।
আরামবাগ , ১৭ মে:- নারোদা কান্ডে আবারও উত্তাল পশ্চিমবঙ্গ। নারোদা কান্ডে এদিন সিবিআই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রি সুব্রত মুখোপাধ্যায় , বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। এর প্রতিবাদে হুগলি জেলার আরামবাগে পথঅবোরধ করে তৃনমুল। পথঅবোরধদের জেরে স্তব্ধ হয়ে যায় শহর।লকডাউন চললেও ছোট দুই চাকার গাড়ি সারি সারি দিয়ে শহরে প্রধান রাজ্য সড়কে […]






