হুগলি , ২৬ জুন:- ব্যান্ডেল থার্মল পাওয়ার এমপ্লয়িজ কো-অপারেটিভ স্টোর লিমিটেড বিটিপিএস এ স্থায়ী কর্মিদের সময়বায়। সেই সমবায় মুদিখানা থেকে গ্যাস, ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। বামেদের হাত থেকে তৃনমূল দখল করে এই সমবায়। পরে ২০১৯ সালে তৃনমূল থেকেই নির্বাচিত ছয়জন নিজেদের বিজেপি বলে দাবী করে। ভারতীয় মজদুর সংঘের হাতে চলে যায় সমবায় পরিচালনার ভার। যদিও গত ফেব্রুয়ারী মাসে সমবায়ের নির্বাচিত সদস্যদের বৈধতা শেষ হয়ে যায়। আর নির্বাচন হয়নি। বর্তমান পরিস্থিতিতে বিটিপিএস এর স্থায়ী কর্মিদের জন্য তৈরী সময়বায় স্থানীয় বিজেপির লোকজন মোচ্ছব করছে বলে অভিযোগ তুলে আজ সমবায়ের সামনে সভা করে তৃনমূল শ্রমিক ইউনিয়ন। তৃনমূল নেতা রাজা চ্যাটার্জী অভিযোগ করেন সমবায় নয় ছয় করছে কিছু লোক। নিজেদের বিজেপি বলে দাবী করে তারা। যদিও পিডিসিএল বা এসইডিসিএল কখনই ভারতীয় মজদুর সংঘকে মান্যতা দেয়নি ।
Related Articles
করোনা পরিস্থিতি নিয়ে নজর রাখলেও, এখনই বিধি-নিষেধ জারি করার পরিকল্পনা নেই সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখনই সাধারণ মানুষের জন্য কোনও রকম কড়াকড়ি বা বিধি নিষেধ জারি করার পরিকল্পনা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। আজ রাজভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারির জন্য কমিটি তৈরি করা হয়েছে। নতুন করে […]
স্মিথ-ওয়ার্নার ফিরেছে ! অস্ট্রেলিয়া সফরে কঠিন পরীক্ষা বিরাটদের, সতর্ক করলেন দ্রাবিড়।
স্পোর্টস ডেস্ক, ১২ জুন:- বছরের শেষে ডনের দেশে চার টেস্টের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। শেষ অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম এশিয়ার কোনও দেশ গিয়ে টেস্ট সিরিজ জিতে ফেরার নজির গড়েছে কোহলির দল। তবে এবার কিন্তু কাজটা মোটেই সহজ হবে না! তাই আগে থেকেই সতর্ক করে দিচ্ছেন টিম […]
বয়স্কা মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার।
হাওড়া, ২৮ আগস্ট:- হাওড়ার চ্যাটার্জিহাটে বয়স্কা মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার। উদ্ধার হয়েছে টাকা, মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। জনৈকা প্রবীণ ভদ্রমহিলা চ্যাটার্জীহাট থানার অন্তর্গত একটি ব্যাঙ্ক থেকে নাইলন ব্যাগে করে ৩৭ হাজার টাকা, একটি মোবাইল এবং অন্যান্য কিছু জিনিস নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, সেইসময় […]










