From homeহুগলি , ২৫ জুন:- বাড়ি থেকে ডেকে খুন করার অভিযোগে যাবজ্জীবন এর সাজা দিলো শ্রীরামপুর আদালত।অভিযোগ গত ১৯.০৭.২০১৫ তারিখে জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্রীরামপুর থানার খটির বাজার এলাকায় ম: কামাল সহ আরো কয়েকজন জড়ো হয়ে ম: সামসাদ কে খুনের পরিকল্পনা করে।তাকে অন্যত্র যাবার অছিলায় ওই এলাকারই পুকুরের ধারে নিয়ে গিয়ে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় সামসাদ।এই ঘটনায় ৪ জন অভিযুক্তের মধ্যে একজন পলাতক , একজন মৃত , একজন বেকসুর খালাস হলেও কামালকে যাবজ্জীবন এর সাজা দেয় কোর্ট।সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা।
Related Articles
পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে ঢোকানো নিয়ে অসন্তোষ ডোমজুড়ে। জখম একাধিক।
হাওড়া, ৯ জুন:- ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা নিয়ে এবার বিবাদে জড়িয়ে পড়ল দুই পাড়ার লোকজন। হাওড়ার ডোমজুড়ের শলপ বটতলায় এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে তুমুল অশান্তির সৃষ্টি হয়। গন্ডগোল চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পাড়ার বাসিন্দারা। এলাকায় ব্যাপক ইট বৃষ্টি হয়। ঘটনায় জখম হন একাধিক জন। ভিন রাজ্য থেকে […]
গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ।
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- নদী ভাঙন রুখতে গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাট থেকে শুরু হবে পাড় সংস্কারের কাজ। কাজ চলবে বরানগরের কুন্তি ঘাট পর্যন্ত। খুব শীঘ্রই এই সংস্কারের কাজ শুরু হবে।বন্দর সূত্রে খবর, কলকাতার একাধিক গঙ্গার ঘাট বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এই মুহূর্তে […]
স্থগিত থাকা পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা।
কলকাতা , ২৭ জুন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস সহ স্থগিত থাকা তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে পরপর দু’বার পরীক্ষাগুলি স্থগিত করা হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী ৭ই অগাস্ট ওয়েস্ট […]






