নবান্ন , হাওড়া , ২৪ জুন:- চলতি সমস্ত ছাড় বজায় আরও একমাস লকডাউন চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। নবান্নে আজ সর্বদলীয় বৈঠকে রাজ্যে লকডাউন চালিয়ে যাওয়া হবে বলে তিনি ঘোষণা করেন পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে সারা দেশে করোনা সংক্রমণ ছড়াচ্ছে ,তাতে এই লকডাউন বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় নেই। সেই কারণেই সবার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনিতেই ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। তবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা হবে। এদিনের বৈঠকে সমস্ত বিরোধী দলের নেতারাই সংক্রমণ রুখতে সরকারের কাজে সাহায্য করার আশ্বাস দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও, সারা রাজ্যের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে বিলি করতে রাজ্য সরকার ৩ কোটি মাস্কের অর্ডার দিয়েছে বলেও তিনি জানান।
Related Articles
চুরির ঘটনা এখন চুঁচুড়ায় নিত্যদিনের ব্যাপার।
সুদীপ দাস, ২২ জানুয়ারি:- চুরির ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার চুঁচুড়া থানা এলাকায়। এবারে পরপর ৬টি দোকানের অ্যাডবেস্টস ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ব্যান্ডেল সার্ভে কলেজ সংলগ্ন ভিউ পার্ক এলাকায়। প্রসঙ্গত দিন দশেক আগে এই মার্কেটে পরপর তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। এবারে পরপর ছ’টি দোকানে চুরি হলো। দুটি কাঠ চেরাইয়ের দোকান, দুটি ওয়েল্ডিং দোকান, একটি […]
বেতন বঞ্চনার দ্রুত নিরসনের দাবিতে সরব এবার প্রধান শিক্ষক, শিক্ষিকারা।
হাওড়া, ৩০ অক্টোবর:- অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস (ASFHM) এর হাওড়া সদর মহকুমা কমিটির উদ্যোগে প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো হাওড়ায় বাঁকড়া বাদামতলা গার্লস হাইস্কুলে। রবিবার ৭৫ জন প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে একাধিক দাবি এবং তার সঠিক বিচার চেয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। দাবি ওঠে, বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাদের বেতন-বঞ্চনার দ্রুত নিরসন ছাড়াও […]
ডেঙ্গি মোকাবিলায় মোবাইল ভ্যান চালু করল শ্রীরামপুর পুরসভা।
হুগলি, ১৪ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় মোবাইল ভ্যান পরিষেবা চালু করল শ্রীরামপুর পুরসভা। সোমবার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড থেকে ভ্রাম্যমান ভ্যান যাত্রা শুরু করে। পুরসভা সূত্রে জানানো হয়েছে ডেঙ্গি কবলিত ওয়ার্ড গুলিতে মোবাইল ভ্যান টহল দেবে। জ্বর জ্বালার উপসর্গ থাকলে মোবাইল ভ্যানেই ডেঙ্গির রক্ত পরীক্ষা করা হবে। প্রয়োজনে ডেঙ্গি আক্রান্ত কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করবে […]









