দ:২৪পরগনা , ২৪৩ জুন:- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ফলতার তৃণমুলের বিধায়ক তমোনাশ ঘোষের । রাজ্যে এই প্রথম কোনো বিধায়কের মৃত্যু হলো করোনায় , বুধবার সকালে মৃত্যু হয় তার একটি বেসরকারি হাসপাতালে। তৃণমুলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন সৈনিক, ফলতা বিধানসভা থেকে তিনি তিনবার জয়লাভ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।এদিন দলীয় বিধায়কের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটে লেখেন, তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। উনি ১৯৯৮ সাল থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ৩৫ বছর ধরে দল ও সাধারণ মানুষের সেবা করেছেন তিনি।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। প্রথমদিকে জ্বর-সর্দি থাকলেও তিনি সেটাকে গুরুত্ব দেননি বলেই জানা গিয়েছে। ফলে শরীরিক অবস্থার অবনতি হলেই তিনি হাসপাতালে যান। এবং সোয়াব টেস্টে তাঁর করোনা ধরা পড়ে। গত ২৪ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শেষ ২৪ দিন ভেন্টিলেশনে ছিলেন তৃণমূল বিধায়ক। বুধবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
Related Articles
বালিটিকুরির সরকারি কোভিড হাসপাতালে সমস্যার অভিযোগ। বদলি করা হলো সুপারকে।
হাওড়া , ১৪ মে:- হাওড়ার বালিটিকুরি কোভিড হাসপাতালে নানান সমস্যা নিয়ে অভিযোগ উঠছিল বারে বারে। রোগীর পরিজনেরা তো বটেই, এমনকি হাসপাতালে কর্মরত নার্সরাও বিক্ষোভ দেখিয়েছিলেন অব্যবস্থার বিরুদ্ধে। এমনকি কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাসপাতালের গ্রুপ ডি কর্মীরাও। এবারে সেই বালিটিকুরি কোভিড হাসপাতালের সুপারকে বদলি করে দেওয়া হলো। ওই হাসপাতালে তৈরি করা হলো রোগী কল্যাণ সমিতিও। […]
পদস্খলন ইংল্যান্ডের। “হোম” নয়, রোমেই গেল ইউরোপ সেরার শিরোপা।
লোকনাথ সাহা, ১২ জুলাই:- দুই অভিজ্ঞ কোচ। দুই টিমের ডিফেন্স লাইন আপ থেকে আক্রমণভাগ, ফুল ফোটানো মাঝমাঠ, এক কথায় ইউরো কাপের ফাইনাল জমে ওঠার সমস্ত মশলা মজুত ছিল। শুরুটা হয়েছিল সেভাবেই। ম্যাচের দুই মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোল করেন লুক সা। এরপর ইংল্যান্ড আরো অনেকবার গোল করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। প্রথমার্ধ জুড়ে বেশ কয়েকটা […]
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার আরামবাগে।
হুগলি, ১৩ এপ্রিল:- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো আরামবাগ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। ধৃতের নাম চিত্তরঞ্জন সাহা (৩৬)। আরামবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ধৃতের বাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আজ ভোররাতে দৌলতপুর রেলওয়ে ব্রিজের নিচে […]







