স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আসন্ন মরশুমের জন্য উত্তরাখন্ড ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ঘরোয়া ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান ওয়াসিম জাফর। পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাখন্ড ক্রিকেট দলের হয়ে তাঁর এক বছরের চুক্তির কথা নিশ্চিত করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ হাজারেরও বেশি রানের মালিক। উল্লেখ্য, গত মরশুম শেষে দীর্ঘ দু’দশকেরও বেশি সময়ের কেরিয়ারে ইতি টানেন মুম্বই এবং শেষদিকে বিদর্ভের হয়ে প্রতিনিধিত্ব করা এই দিকপাল ব্যাটসম্যান। অর্থাৎ, উত্তরাখন্ডের কোচ হিসেবেই পেশাদার কেরিয়ার জীবন শুরু হতে চলেছে জাফরের। উত্তরাখন্ড ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হয়ে জাফর জানিয়েছেন, ‘আমি প্রথম কোনও দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছি। এটা ভীষণই চ্যালেঞ্জিং এবং একেবারে আনকোরা বিষয় আমার জন্য। খেলার ছাড়ার পরেই এমন একটা দায়িত্ব পালনের জন্য আমি মুখিয়ে রয়েছি।’ জাফর আরও বলেন, ‘যে দলটা আমি হাতে পেয়েছি সেটা একেবারে নতুন দল। অতীতে ওদের ফলাফল বেশ উল্লেখযোগ্য। ২০১৮-১৯ মরশুমে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলেছিল উত্তরাখন্ড।
Related Articles
জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষ নির্দেশ ডেপুটি ইলেকশন কমিশনারের।
রিংকা পাত্র , ২৫ ফেব্রুয়ারি:- প্রতি জেলা শাসকদের এবং এসপির সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। ভোটার আই কার্ড দেওয়ার কাজ দ্রুত করতে নির্দেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন, অতিদ্রুত কার্যকর করতে হবে। মহিলা ভোটকর্মীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ […]
বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল:-কাকলি ঘোষ দস্তিদার
কলকাতা, ৯ জানুয়ারি:-বিজেপির মত এত বড় মিথ্যাবাদী দল কখনো দেখা যায়নি। বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রকৃত তথ্য তুলে ধরে কাকলি দাবি করেন, বিজেপির আইটি সেল বেপরোয়াভাবে ফেক নিউজ ছড়াচ্ছে। নাম না করে রাজ্যে আসা বিজেপি নেতাদের কটাক্ষ করে […]
দেশ জুড়ে করোনা সতর্কতার মাঝেও এশিয়ার বৃহত্তম হাওড়ার মঙ্গলাহাট খোলা। ব্যবসায় মন্দা বলছেন ব্যবসায়ীরা।
হাওড়া,১৭ মার্চ :- করোনা ভাইরাসের সতর্কতা হিসাবে যখন সারা দেশ জুড়ে একসঙ্গে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, স্কুল-কলেজ, সিনেমা হল, থিয়েটার, প্রেক্ষাগৃহ সব বন্ধ রাখা হয়েছে তখন হাওড়ায় মঙ্গলাহাট কিভাবে খুলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। এনিয়ে হাওড়া জেলা প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়েও অভিযোগ উঠেছে।এশিয়ার অন্যতম বৃহত্তম হাওড়ার মঙ্গলাহাটে দেশের বিভিন্ন প্রান্ত […]






