হুগলি,২২ ডিসেম্বর:- পঞ্চম বর্ষে চাতরা বন্ধুমহল ক্লাব এর মিলন উৎসব প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শিশুপার্ক এ। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। ২৪ জন ক্ষুদে প্রতিযোগীকে বেছে নেওয়া হয় । রবিবার সকালে অঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় থাকছে মুম্বাই খ্যাত ইন্ডিয়ান আইডলের রাজা বোসের সঙ্গীতানুষ্ঠান। ক্লাবের কর্ণধার শান্তনু বাগ জানান এলাকাবাসি একসঙ্গে মিলে এই অনুষ্ঠান করছে।মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটানোর জন্যই সারা বছরই তারা বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকে।
Related Articles
১০০ টি পুরসভার প্রশাসক এবং প্রশাসকমণ্ডলীর সদস্যপদে রদবদল।
কলকাতা, ১৭ আগস্ট:- রাজ্যের প্রায় ১০০ টি পুরসভার প্রশাসক এবং প্রশাসকমণ্ডলীর সদস্যপদে কিছু রদবদল ঘটানো হল। সোমবার পুর ও নগরোন্নয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয় মঙ্গলবার দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পুরসভাগুলি যাতে মসৃণভাবে মানুষকে পরিষেবা দিতে পারে তাই এই সিদ্ধান্ত। যেখানে যেমন প্রয়োজন তেমনই বদল করা হয়েছে। […]
অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান ,আইএফএ অফিসে সই করলেন কমোরন তুরসুনভ।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ জানুয়ারি:- ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পরের ম্যাচ। কিছুদিন আগেই এই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই চার্চিল হেরেছে। স্বভাবতই তাই অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান। ১৯ জানুয়ারি ডার্বির আগেই অ্যারোজ ম্যাচেই নতুন বিদেশি তুরশনভকে নামিয়ে দেখে নিতে চান কিবু। এরপর ১৪ তারিখের পাঞ্জাব ম্যাচেও তুরশনভকে খেলাতে পারেন তিনি। এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ কলকাতার আইএফএ অফিসে […]
সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে কৃষকরা।
হুগলি,১৭ ডিসেম্বর:- সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিকে চাষযোগ্য করে দেওয়ার দাবিতে সিঙ্গুর বিজেপি মন্ডলের উদ্যোগে সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে বাসে রওনা। হাতে গোনা পাঁচজন কৃষক ছিল বাসে। সিঙ্গুর বাঁচাও এর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কে শিল্পের দাবি জানানো হবে। আজ দুপুর একটায় রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন। Post Views: 479








