হাওড়া , ২২ জুন:- করোনা সতর্কতা হিসাবে এবার পুলিশ কর্মীদের স্বাস্থ্যের নিরাপত্তায় নজর দিল হাওড়া সিটি পুলিশ। হাওড়ায় ট্রাফিক পুলিশ গার্ডের অফিসগুলি জীবাণুমুক্তকরণ করা হল। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রের খবর, রবিবার সিটি পুলিশ এলাকার বিভিন্ন ট্রাফিক গার্ডের অফিস পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ করা হয়। রবিবার কোনা ট্রাফিক গার্ড, সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ড, হাওড়া ট্রাফিক গার্ড, লিলুয়া ট্রাফিক গার্ড, এবং গোলাবাড়ি ট্রাফিক গার্ডের দপ্তর স্যানেটাইজেশন করা হয়। পুলিশ সর্বক্ষণ সামনে থেকে করোনা মোকাবিলা করছে।করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। মানুষের কাছাকাছি থাকতে হচ্ছে অনেক বেশি সময় ধরে। এই পরিস্থিতিতে তাদের নিরাপদে রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related Articles
পঞ্চভূতে বিলীন হলেন নির্মলা মিশ্র।
কলকাতা, ৩১ জুলাই:- পঞ্চভূতে বিলীন হলেন নির্মলা মিশ্র।রাজ্য সরকারের ব্যবস্থাপনায় রবিবার সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। মধ্যরাতে নিজ বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮১ বছর বয়সী এই সংগীত শিল্পীর। শনিবার সারারাত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নির্মলা মিশ্রের মরদেহ রাখার পরে রবিবার সকালে তা নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। এদিন সকাল […]
সাতসকালে হাওড়ার ঘুসুড়িতে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
হাওড়া, ২৭ নভেম্বর:- সোমবার সাতসকালে হাওড়ার ঘুসুড়ির শ্যাম মন্দিরের পাশে গিরীশ ঘোষ রোডের ধারের ঢাকা ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় টোটো চালকরা ড্রেনের মধ্যে মানুষের একটি হাত বেরিয়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন। খবর যায় মালিপাঁচঘড়া থানায়। পুলিশ এসে নর্দমার উপরের ঢাকা সরিয়ে ওই ব্যক্তির মৃতদেহ […]
জলস্বপ্ন প্রকল্পের এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পের আওতায় এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা শুরু হবে। এজন্য সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের চার লক্ষ ৩৫ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। […]










