হাওড়া , ২১ জুন:- লাদাখে ভারত – চিন সীমান্তে বিনা প্ররোচনায় চিনা হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রবিবার ‘জন আক্রোশ র্যালি’ হল হাওড়ায়। এদিন বিকালে শিবপুর ফজির বাজার থেকে অঞ্জনী পুত্র সেনা সংগঠনের উদ্যোগে ওই মিছিল হয়। শহীদদের স্মরণের পাশাপাশি এদিন চিনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়। বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে চিন ভারতীয় সেনার উপর যে হামলা চালিয়েছে তাতে ২০ ভারতীয় সেনা শহীদ হয়েছেন। এর প্রতিবাদেই চিনা প্রোডাক্ট বয়কটের দাবিতে সরব হন উদ্যোক্তারা। মিছিল শেষ হয় হাওড়া ময়দান বঙ্গবাসী মোড় সংলগ্ন এলাকায়। সেখানে চিনা প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় অঞ্জনী পুত্র সেনা কর্মীরা। পোড়ানো হয় চিনা প্রোডাক্ট।
Related Articles
চারদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বর:- চারদিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুর ২.১০ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে সোজা চলে যান উত্তরকন্যাতে। জানা গিয়েছে যে উত্তরবঙ্গের পাঁচটি জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাকে নিয়ে তিনি প্রশাসনের বৈঠক করবেন। এরপর […]
ধনিয়াখলিতে পতিদুর্গা পুজোকে কেন্দ্র করে উল্লাসে মেতেছে সর্বধর্ম সমন্বয়ের মানুষ।
হুগলি, ১০ অক্টোবর:- গ্রামে রয়েছে পতিদূর্গা মন্দির। তাই গ্রামে আর কোনো হয় না বারোয়ারি দুর্গাপুজো। একমাত্র এই পতিদূর্গা পুজো কে ঘিরে পুজোর কটা দিন আনন্দ উল্লাসে মেতে ওঠে হিন্দু, মুসলিম, আধিবাসী সম্প্রদায়ের মানুষজন। হাঁড়ি সম্প্রদায়ের গুরু মন্ত্রে শিব পার্বতীর পুজো হয় এই মন্দিরে। হয়না কোনো পুরোহিতের মন্ত্র উচ্চারণ। শুধুমাত্র ভক্তিভরে পুজো করলেই মেলে মনের মনস্কামনা। […]
টানা ২ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের জেরে অসুবিধায় গ্রাহকরা।
আরামবাগ, ১৬ ডিসেম্বর:- টানা ২ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ১৬ ও ১৭ই ডিসেম্বর রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদেই এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়। সারা দেশের পাশাপাশি আরামবাগেও ব্যাঙ্ক কর্মীরা রাস্তায় নেমে ব্যাঙ্ক ধর্মঘট পালন করে। এই ২ দিনের ধর্মঘটের জেরেই আবারও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। […]








