হাওড়া , ২১ জুন:- সূর্যগ্রহণের জন্য বেলুড় মঠ ২১ জুন রবিবার সকালে বন্ধ থাকলেও বিকালে চারটা থেকে ছয়টা বেলুড় মঠ খোলা হয়। এদিন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বেলুড় মঠ চত্বর জীবাণুমুক্তকরণ করেন। উল্লেখ্য, সূর্যগ্রহণ উপলক্ষে রবিবার সকালে বন্ধ ছিল বেলুড় মঠ। মঠের তরফে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়েছিল রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। সূর্যগ্রহণের কারণেই সকালে বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মঠ কর্তৃপক্ষ। তবে, বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বেলুড় মঠে প্রবেশ করেন। ৮২ দিন বন্ধ থাকার পর গত সোমবার ১৫ জুন থেকে সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে বেলুড় মঠ। সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন।
Related Articles
ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ ভারত সেবাশ্রম সংঘের।
তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার […]
দারিভিট কান্ড ও মাতৃভাষা দিবস নিয়ে বিতর্ক।
নিজস্ব প্রতিনিধি , ১৯ সেপ্টেম্বর:- বাংলা ভাষা দিবস পালনের দাবী রাজনৈতিক এবং বুদ্ধিজীবীদের একাংশ থেকে উঠে আসছে। ২০১৮ সালে ২০শে সেপ্টেম্বর দাড়িভিট গ্রামের দুই যুবক-রাজেশ সরকার এবং তাপস বর্মনকে মাতৃভাষার জন্য যেভাবে প্রান দিতে হয়েছিলো তা আমাদের স্মৃতিতে চিরজাগ্রত। বিরোধীদের মতে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেক্ষেত্রে বাংলা ভাষা দিবসের প্রয়োজনীয়তা কোথায়? এই বিষয়কে কেন্দ্র […]
বিস্মৃতির আড়ালে ‘মহিষাসুরমর্দিনী’র বাণীকুমার !
হাওড়া, ২ অক্টোবর:- বিগত ১৯২৮ সালে মহালয়ার পুণ্যলগ্নে শুরু হওয়া ‘মহিষাসুরমর্দিনী’ গীতি আলেখ্যর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য। ‘মহিষাসুরমর্দিনী’র জনপ্রিয়তা আজ সর্বজনবিদিত। এই ‘মহিষাসুরমর্দিনী’র বেতার সম্প্রচারক, রচয়িতা এবং পরিচালক বাণী কুমারের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর থানা এলাকার কানপুরে। বাণী কুমারের আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। হাওড়া জেলার আমতা এক নম্বর ব্লকের কানপুর গ্রামে মামার বাড়িতে ১৯০৭ সালের […]







