স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- নাসিফ ইকবালের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। শুক্রবার রাতে পরীক্ষা করার পর শনিবার করোনা পজেটিভ এসেছে মাশরাফির। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর নেই তেমন।হোম আইসোলেশনে চিকিৎসা চলছে তাঁর। আছেন ঢাকার মিরপুরের বাড়িতে। গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি ও শ্যালিকার মেয়ের করোনা পজিটিভ হওয়ার কথা জানা গিয়েছিল— তাঁরা ঢাকায় ইবনে সিনা হাসপাতালে রয়েছেন। করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে। বাংলাদেশের এই তারকা অধিনায়কের ক্রিকেটার পরিচয়ের বাইরে এখন রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি বাংলাদেশের নড়াইল ২ আসনের আওয়ামি লিগের সংসদ সদস্য। সংক্রমণের শুরু থেকেই নড়াইলকে করোনা মুক্ত রাখার জন্য অত্যন্ত ব্যস্ত ছিলেন মাশরাফি।
Related Articles
সেলিমের কোনো দাম নেই বাজারে , বিজেপি কে শক্ত করার জন্যই মুখ্যমন্ত্রী কে গালাগাল করে – কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলি,১১ জানুয়ারি:- রিষড়া মেলায় সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমকে একহাত শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। এদিন ৩০ তম রিষড়া মেলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সেলিম হেরে গেছেন ওর বাজারে কোন দামই নেই। মোহাম্মদ সেলিমের আসলে শত্রু বিজেপি নয় ওর শত্রু হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মোঃ সেলিম আগে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে জিতে দেখাক ! এদিন উপস্থিত ছিলেন রিষড়া […]
মানস ভূঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনের ভোট ঘোষণা কমিশনের।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- সবঙয়ের তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর ভোটের দিন ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল ৯টা থেকে ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ। ওই দিনই বিকেল ৫টায় হবে ভোট গণনা। মে মাসে মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। Post Views: 373
লাল-হলুদ ফুটবলারদের কিছুটা স্বস্তি! এপ্রিলের বেতন শোধ।
p style=”font-size: 16px; text-align: justify;”>স্পোর্টস ডেস্ক , ৩০ জুন:- করোনা ভাইরাসের আবহে দুই মাসের বকেয়া বেতন চেয়েও না পেয়ে ফিফার দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছিলেন ইস্টবেঙ্গলের দেশি-বিদেশি ফুটবলার ও সাপের্ট স্টাফরা। তাই হয়তো তড়িঘড়ি পদক্ষেপ করলেন লাল-হলুদের কর্তারা। দলের ফুটবলারদের এপ্রিল মাসের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তা থেকে ফুটবল মহলের অনুমান, কোয়েসের সঙ্গে হয়তো […]







