চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- হুগলীর ডানকুনি ও চন্ডীতলা থানার মাঝে দূর্গাপুর এক্সপ্রেস ওয়েতে হাইড্রেনের মধ্যে উদ্ধার পচাগলা মহিলার দেহ। শনিবার সকালে ডানকুনি কোকাকোলা কারখানার পাশে দেহটি দেখতে পান স্থানীয়রা। দেহটি বেশীরভাগ অংশই পচে যাওয়ায় আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান অন্য কোখাও থেকে খুন করে দেহটি নিয়ে এসে ফেলা হয় হাইড্রেনে। শনিবার সকালে দেহটি দেখতে পেয়ে স্থানীয় মানুষ খবর দেন ডানকুনি ও চন্ডীতলা থানায়। দুই থানার সীমান্ত হওয়ায় দুই থানার ই পুলিশ আসে ঘটনাস্থলে। দেহটি তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। এবিষয়ে খোঁজ খবর শুরু করছে পুলিশ।
Related Articles
মাধ্যমিকের রিভিউ-স্কুটিনির ফল আজ।
কলকাতা, ২৬ জুলাই:- চলতি বছরের মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল আজ প্রকাশিত হতে চলেছে। ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশের পরে ১৭ জুন পর্যন্ত রিভিউ-স্ক্রুটিনির আবেদন গ্রহণ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। আবেদন গ্রহণ শেষ হওয়ার ছ’সপ্তাহের মাথায়, আজ ফল প্রকাশ করা হচ্ছে। www.exametc.com, www.indiaresults.com এবং www.results.shiksha ওয়েবসাইটে দুপুর ৩টে থেকে ফল জানা যাবে। তবে, সংশোধিত মার্কশিট ২৭ জুলাই ক্যাম্পগুলি থেকে […]
চালক ঘুমিয়ে পড়ায় হুগলিতে দূর্ঘটনার কবলে বাস!
হুগলি, ৪ অক্টোবর:- অহল্যাবাঈ রোড চন্ডীতলা কলাছড়ার কাছে ১৪ নং গেট এলাকায় দূর্ঘটনা ঘটে আজ ভোর রাতে। দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন এলাকার মইপিঠ থেকে বাসটি পুরুিলিয়ার অযোধ্যায় যাচ্ছিল। ডানকুনি থেকে চাঁপাডাঙার দিকে যাওয়ার সময় অহল্যাবাঈ রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মেরে বাসটি নয়নজুলিতে উল্টে যায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারে হাত লাগায়। […]
শিলিগুড়িতে দুটি তাজা বোমা উদ্ধার,গ্রেফতার ৫
শিলিগুড়ি , ৬ এপ্রিল:- শিলিগুড়িতে দুটি তাজা বোমা উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার পাঁচজন। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এরপর সেখানে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। এবং এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুজিত সরকার,বাবু গুরুং,গোপাল বিশ্বাস,শঙ্কর দাস ও গণেশ মন্ডল। […]








