হাওড়া , ২০ জুন:- ২১ জুন রবিবার সূর্যগ্রহণ। ওইদিন ভক্ত ও দর্শনার্থীগণের বেলুড় মঠের সকালের দর্শন বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে সকাল ১১টা ঢুকতে পারবেন না ভক্ত, দর্শনার্থীরা। তবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা মঠ খোলা থাকবে বলে জানা গেছে। বেলুড় মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২১ জুন সকালে সূর্যগ্রহণ উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্ত ও দর্শনার্থীগণের প্রবেশ বন্ধ থাকবে। তবে, বিকালে ৪টা থেকে ৬টা পর্যন্ত মঠ প্রাঙ্গনে তাঁরা যথারীতি প্রবেশ করতে পারবেন।
Related Articles
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন স্বাস্থ্যসচিব আরামবাগে।
হুগলি , ২৫ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় চলছে দ্বিতীয় দিনের লকডাউন । এই পরিস্থিতিতে শনিবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি জেলার আরামবাগে এলেন রাজ্য স্বাস্থ্যসচিব সৌমিত্র মোহন। এদিন তিনি প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করেন। এ দিন উপস্থিত ছিলেন জেলাশাসক , মহকুমাশাসক সহ স্বাস্থ্যদফতরের অস্বীকারিকরা। Post Views: 465
নাশকতা রুখতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা।
কলকাতা, ২২ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠছে রাজ্য। তবে শুধু উৎসবের প্রস্তুতি নয়, নাশকতা রুখতেও গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ সর্তকতা মূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ২৩ শে জানুয়ারি সোমবার থেকে ২৬ শে জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। কলকাতায় রেড রোডে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা রেড […]
বিশাল ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের , ম্যাচের নায়ক ব্রড ।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- করোনা আবহে বিশ্বে ক্রিকেট শুরুর পর প্রথম টেস্ট সিরিজ চ্যাম্পিয়ন ইংরেজরা। ক্যারিবিয়ানদের পর-পর দুই টেস্টে হারিয়ে বাজিমাৎ করল ইংল্যান্ড। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেই সিরিজ জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল জো রুট অ্যান্ড কোম্পানি। বরুণ দেবতার দয়ায় চতুর্থ দিন বৃষ্টির কারণে মাঠে বল না হওয়ায়, টেস্টে টিকে থাকার অতিরিক্ত একদিন […]









