স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- মারণ করোনা ভাইরাস এবার থাবা বসালো ‘বাংলার দাদা’ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সৌরভের বৌদি ও বৌদির মায়ের জ্বর ও সর্দি থাকার কারণে তাঁদের করোনা টেস্ট করা হয়েছিল। শুক্রবার সকালেই তাঁদের সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে স্নেহাশিসের স্ত্রী বাপের বাড়িতেই ছিলেন, তিনি বেহালায় বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। কিন্তু তবুও ঘটনাটি সামনে আসার পর থেকেই গঙ্গোপাধ্যায় পরিবারকেও গ্রাস করেছে মারণ ভাইরাসের আতঙ্ক। যদিও ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয় সম্ভব। চিন্তা খালি একটি বিষয়ই যে বয়স্ক মানুষেরা এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না। সেখানে স্নেহাশিস বাবুর শাশুড়ির বয়স ৮০ বছরের আশেপাশে। তাই চিন্তা থেকেই যায়। ফলে বিষয়টি নিয়ে আতঙ্কে মহারাজ। উল্লেখ্য অন্যদিকে অতিমারি ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যাঁরা প্রতিদিন লড়ছেন তাদের কুর্নিশ জানাল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। শুক্রবার সামাজিক দূরত্ব মেনেই কয়েকজন ডাক্তার, নার্সদের হাতে উপহার তুলে দেন স্বয়ং সৌরভ।
Related Articles
হাওড়ায় কন্টেনমেন্ট জোনের নতুন তালিকা , কয়েকটি বাজার তিন দিন বন্ধের সিদ্ধান্ত।
হাওড়া, ২৭ জুন:- হাওড়ায় বাড়ল কন্টেনমেন্ট জোন। রবিবার হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদিন একশোর বেশি করোনা সংক্রমণ হলে সেই জায়গার প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশ অনুযায়ী হাওড়ায় এখনও করোনা সংক্রমণের হার ১০০র নিচে নামেনি। সেই কারণেই কন্টেনমেন্ট জোন বাড়ল হাওড়ায়। এই জোনের […]
লিলুয়ায় উদ্ধার নরকঙ্কাল। চাঞ্চল্য।
হাওড়া, ১৬ জানুয়ারি:- এবার হাওড়ার লিলুয়ায় উদ্ধার হলো নরকঙ্কাল। প্রায় মাস পাঁচেক যাবৎ ওই এলাকায় নিখোঁজ ছিলেন সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির এক সদস্যা। শাঁখা-পলা দেখে এলাকার বাসিন্দাদের অনুমান উদ্ধার হওয়া কঙ্কালটি ওই নিখোঁজ মহিলারই। কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে লিলুয়ার ঝাউতলা এলাকায়। জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয় কিছু মানুষ গাছের কাঠ কাটতে গিয়ে ওই কঙ্কালটি […]
উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আজ বৈঠক কমিশনের।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনা আবহে রাজ্য বিধানসভার বকেয়া আসন গুলির নির্বাচন ও উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে। বিকেলে কমিশনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এ ব্যাপারে নিজেদের অবস্থান জানাবেন। জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় তথ্য তৈরি রাখার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে৷ বিশেষত, যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বা […]








