হুগলি,২৭ নভেম্বর:- প্রেমিকের গোপন রাখা ধর্মীয় পরিচয় জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলো প্রেমিকা। যার জেরে নিজের বাড়িতে প্রেমীকের হাতে খুন হতে হয়েছিল প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ ই জুলাই সন্ধ্যে বেলায়। কোন্নগর ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায়। মৃত ওই মহিলার নাম শুভলগ্না চক্রবর্তী(৩৫)। জানা যায় শুভলগ্নার সাথে বছর কয়েক আগে প্রেম হয় কোন্নগর করাতি পাড়ার বাসিন্দা সেখ সুলতানের। এরপর তাঁদের রেজিস্ট্রি হয়ে গিয়েছিলো বলে খবর। অভিযোগ সুলতান তার ধর্মীয় পরিচয় গোপন রেখেছিলো। পরে তা জানতে পেরে শুভলগ্নার পরিবার তাঁদের বিয়ে ভেঙে দেয়। তার জেরেই সুলতান শুভলগ্নার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা তুষার চক্রবর্তী ও মা শুভ্রা চক্রবর্তী গুরুতর জখম হন ।সুলতান কে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ ১৩ তারিখ। এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন কোন্নগর ফাঁড়ির অনুপ মন্ডল।৩০২/৩০৭/২৫-২৭ আর্মস ধারায় মামলা চলে প্রায় ১৬ মাস।আজ শ্রীরামপুর কোর্টে এ,ডি,জি সেকেন্ড কোর্টে বিচারপতি মহানন্দ দাসের এজলাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়,আগামী কাল রায় দেবেন মহামান্য বিচারক।
Related Articles
আসানসোল থেকে দুই গৃহবধূ ও দুই রাজমিস্ত্রিকে আনা হলো নিশ্চিন্দা থানায়।
হাওড়া, ২২ ডিসেম্বর:- বালির নিশ্চিন্দার আনন্দনগরে গৃহবধূ নিখোঁজের ঘটনায় আসানসোল থেকে নিশ্চিন্দা থানার পুলিশ দুই গৃহবধূ ও দুই রাজমিস্ত্রি সহ ছোট শিশু সমেত মোট পাঁচ জনকে বুধবার নিশ্চিন্দা থানায় আনা হয়। এক সপ্তাহের মধ্যে নিখোঁজ রহস্যের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুই গৃহবধূ সহ প্রেমিকদের গ্রেফতার করা হয়। এদিন তাদের সকলকে […]
১লা জানুয়ারী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনের মধ্য দিয়ে পালন করলো ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র !
সুদীপ দাস , ১ জানুয়ারি:- চারিদিকে যখন নতুন বছর নিয়ে উৎসবে মেতে আপামর বাঙালী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র তখন ১লা জানুয়ারী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনের মধ্য দিয়ে পালন করলো। এদিন চুঁচুড়ার মিয়ারবেড় রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা এখানে হাজির ছিলেন। ছিলেন ডঃ অতনু […]
অতিমারীর আবহে দর্শকহীন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা।
কলকাতা,১৫ আগস্ট:- অতিমারীর আবহে গত বছরেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা। এবারও দর্শকহীন রেড রোডে মাত্র শ খানেক অতিথির উপস্থিতিতে মিনিট ৪০ এর মধ্যে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। কলকাতা ও রাজ্য পুলিশের […]







