হুগলি , ১৮ জুন:- কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী কে ধর্ষনে অভিযুক্ত উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ তালুকদারের শাস্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষ কে স্মারকলিপি জমা দিল তৃণমূল ছাত্র পরিষদ।বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষর কাছে শিক্ষকের কড়া শাস্তির দাবি করে। তাঁদের অভিযোগ শিক্ষক ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তাতে কলেজের ঐতিহ্য কালিমালিপ্ত হয়েছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষ প্রেস বিঞ্জপ্তি দেয়। সেখানে কলেজের অধ্যক্ষ ভ্যানসাংগ্লুরা বলেন, ছাত্রীর অভিযোগের পরিপ্রক্ষিতে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট দপ্তর কে জানানো হয়েছে।শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাকে কলেজে আসতে দেওয়া হবে না।প্রসঙ্গত শ্রীরামপুর কলেজের উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ তালুকদারের বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ করে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। এরপরেই ১৬ জুন কলকাতার নারকেল ডাঙ্গা রোডের বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষক কে গ্রেপ্তার করে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ। আদালতের নির্দেশে ৪ দিনের পুরনো হেপাজত হয় অভিযুক্তের।
Related Articles
দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড ২ লক্ষ পার করল।
কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির ব্যাক্তিগত জনসংযোগের উদ্দেশ্যে তৈরি দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড ২ লক্ষ পার করল। মাত্র ১০ দিনের মধ্যেই দিদির দূত অ্যাপ্লিকেশনটি ২ লক্ষাধিক ডাউনলোডে পৌঁছেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর ভিডিও ও অনুষ্ঠান সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন এবং ভিডিও কনফারেন্সের […]
৩বছর প্রেমের পর ১২বছরের বিবাহিত জীবন ছেড়ে নতুন প্রেমিকের সাথে পলাতক গৃহবধু!
সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- বাইরে থেকে কাজ করে দীর্ঘদিন পর বাড়ি ফিরেছিলেন বছর কুড়ির তরুন। এক দেখাতেই ইয়ং-ড্যাশিং সেই যুবকের প্রেমে পরেছিলেন পাশের এলাকার বছর ১৫-র কিশোরী। বছর তিনেক চুটিয়ে প্রেমের পর চার হাত এক হয় তাঁদের। বিয়ের বছর খানেক পরই প্রথম পুত্র সন্তানের জন্ম দেয় তরুনি। বছর ছ’য়েক পর আরও এক পুত্র সন্তানের মুখ […]
মাফিয়া রাজ চলছে রাজ্যে তীব্র আক্রমণ রাজ্যপালের
রিঙ্কা পাত্র , ৯ ফেব্রুয়ারি:- মাফিয়া রাজ চলছে রাজ্যে। রাজ্য সরকার ও রাজ্য প্রশাসনকে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকার। ইস্টার্ন কমান্ডের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরমতম আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকার একের পর এক যে প্রকল্প শুরু করেছে তার সিংহভাগ টাকাই এসে […]







