স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া ২০ জন ভারতীয় জওয়ানকে সেলাম ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সৈনিকদের থেকে আত্মত্যাগী আর কেউ হন না বলে লিখেছেন ভিকে। শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন কোহলি। দেশের আসল নায়কদের আত্মত্যাগকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক রোহিত শর্মা। এ ধরনের হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন যুবি। বিশ্বশান্তির পক্ষেও সওয়াল করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার। অবিলম্বে চিনের সব উপাদানের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মনে করেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। চিন সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। চিনকে সাবধানও করেছেন তিনি।
Related Articles
মাধ্যমিকে চতুর্থ স্থান, বাড়িতে গিয়ে সংবর্ধনা মন্ত্রীর।
হাওড়া , ২১ জুলাই:- মাধ্যমিকে রাজ্যের মধ্যে চতুর্থ স্থানাধিকার অর্জনকারী শিবপুর বি.কে.পাল ইনস্টিটিউশনের ছাত্র সোহম বন্দোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন মন্ত্রী। বুধবার সকালে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ওই ছাত্রের শিবপুর মন্দিরতলার বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন। আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। এদিন সোহম বলেন, খুব ভালো লাগছে। আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করতাম। আমি […]
বালিতে রামনবমীর মিছিল আটকালো পুলিশ। উত্তেজনা। পথ অবরোধ।
হাওড়া, ৩০ মার্চ:- বালিতে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে বালির লালবাবা কলেজের সামনে পথ অবরোধ করেন রাষ্ট্রীয় সংহতির সদস্যরা। জানা গেছে, বালিখাল হনুমান মন্দির থেকে এদিন শুরু হয় এই মিছিল। উদ্যোক্তাদের অভিযোগ পুলিশ নিজের মতো করে রুট তৈরি করে তাদের নিয়ে যায় যে রুটের জন্য তারা চিঠি করেছিলেন পুলিশ […]
করোনায় নতুন করে মৃত্যুর খবর নেই , চিকিৎসাধীন করোনা আক্রান্তরা সবাই ভালো আছেন – মুখ্যমন্ত্রী।
হাওড়া,৩ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন নভেল করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। নতুন করে কোন মৃত্যুর খবর নেই । ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিলে আজকের দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই ১২ জন মানুষ সুস্থ হয়ে […]







