হুগলি , ১৬ জুন:- আজ হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী শান্তনু ব্যানার্জীর নেতৃত্বে জেলার সব শহর ও ব্লকের ১৮০ জন যুবনেতা দের ভিডিও কনফারেন্সের মধ্যে এক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জীর নির্দেশে তাঁর ঘোষিত কর্মসূচি “বাংলার যুব শক্তি”র হুগলী জেলায় সফল রুপায়নের রূপরেখা চূড়ান্ত করা হয়। শান্তনু ব্যানার্জী করোনার সময় যুব কংগ্রেসের সকল নেতৃত্ব কে অভিনন্দন জানান জেলা জুড়ে ধারাবাহিক ভাবে রক্তদান শিবিরের আয়োজন , মানুষের কাছে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় মেডিসিন পৌঁছে দেবার জন্যে। তিনি জানান আগামী শনিবার তারকেশ্বরে ২০.০৬.২০২০ ‘ বাংলার যুব শক্তির’ নামে ১০০০ জনের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যার উদ্বোধন করবেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভপতি শ্রী দিলীপ যাদব। তিনি বলেন বিজেপির মিথ্যা প্রচার রুখে হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সব কর্মী ও নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর নেতৃত্বে ২০২১ হুগলী জেলা কে আবার সবুজ করে তুলবে।
Related Articles
শাসকদলের প্রতিশ্রুতিই সার , দারিদ্রতাকে সঙ্গী করে স্কুল ঘরে বসবাস পরিবারগুলির।
গোঘাট, ২৯ ডিসেম্বর:- শাসক দলের নেতাদের থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের নাকি প্রতিশ্রুতি ও আশ্বাস ছিলো, স্কুল ঘরে আপনাদের আর বেশিদিন থাকতে হবে না। খুব তাড়াতাড়ি বাড়ি ফেরানো হবে। কোনও কিছুই করা হয়নি বলে অভিযোগ। সম্পুর্ন উদাসীন প্রশাসন। প্রায় চার মাস কেটে গেলেও চরম দারিদ্র্যতাকে সঙ্গী করে স্কুল ঘরেই বাস করতে হচ্ছে বর্তমানে তিনটি পরিবারকে। […]
১৯ – ০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল।
উঃ২৪পরগনা,৭ জানুয়ারি:- হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার দুপুর একটায় ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট নিয়ে বৈঠক হল। এবারও বিজেপির কোনও সদস্য আস্থাভোটে হাজির ছিলেন না। ফলে আগের বারের মতো সেই ১৯-০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল। জিতেই তৃণমূল কাউন্সিলররা ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তণ বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন। কড়া নিরাপত্তায় মঙ্গলবার […]
বিষ্ণুপুরে নতুন ফুটওভার ব্রিজ এবং নবনির্মিত ৩ নম্বর স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধনে সৌমিত্র খাঁ।
বিষ্ণুপুর, ২৭ জানুয়ারি:- মানুষের দীর্ঘদিনের দাবি মেনে শেষ পর্যন্ত বিষ্ণুপুর রেল স্টেশনে সহজভাবে পার হওয়ার জন্য নতুন ফুটওভার ব্রিজ এবং নবনির্মিত ৩ নম্বর স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। বুধবার ওই দুটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিআরএম নবীন কুমার সহ অন্যান্য আধিকারিকরা। পর্যটনকেন্দ্র বিষ্ণুপুরে আসার জন্য অধিকাংশ মানুষ […]









