স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- পেশাদার ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা নাইজেরিয়ান গোলমেশিন র্যান্টি মার্টিনস। ভারতীয় ফুটবলে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে অন্যতম সফল বিদেশি তিনি। ২০১৮ সালের পর আর পেশাদার ফুটবলে র্যান্টি মার্টিনসকে খেলতে দেখা যায়নি। শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সে নিঃশব্দেই এবার বুট জোড়া তুলে রাখলেন। এক ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় র্যান্টি মার্টিনস জানিয়েছেন, চোটের কারণেই তিনি বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে ফুটবল ছেড়ে দেওয়ার পর এবার নিজের ব্যবসা সামলাতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ায় রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছেন ভারতে খেলে যাওয়া তারকা বিদশি। আটলান্টা শহরে নিজের বাড়িও কিনেছেন মার্টিনস। ভারতের জাতীয় লিগ ও আই লিগে সর্বোচ্চ গোল করা মার্টিনস দেশ বিদেশে খেলে অবসর নিলেও ভারতকে ভোলেননি। ঐ প্রতিক্রিয়ায় ভারতের ডেম্পো ও ইস্টবেঙ্গল ক্লাবে খেলার স্মৃতি স্মরণ করেন তিনি।
Related Articles
তবলাবাদক খুনে এবার গুজরাট রওনা দিলেন হাওড়া জিআরপি।
হাওড়া, ২৬ নভেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কোচে বালির তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনের ঘটনায় এবার গুজরাট রওনা হলেন হাওড়া জিআরপি’র একটি তদন্তকারী দল। জিআরপি’র পাশাপাশি সিআইডি তদন্তভার নেয় এই মামলায়। ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার হন রাহুল ওরফে ভোলু। গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করে। রাহুল ওরফে ভোলু মূলত সিরিয়াল কিলার। ধৃতের বিরুদ্ধে আরেকটি খুনের মামলা রয়েছে। ধৃতের কাছ […]
হাওড়ার জঙ্গি-যোগ সন্দেহে গ্রেফতার দুই যুবক।
হাওড়া, ৭ জানুয়ারি:- আবারও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফের জালে হাওড়ার ২ যুবক। এদের মধ্যে একজন হাওড়া থানা এলাকার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। এবং অন্যজন শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা। ওই দুই যুবককে কলকাতা পুলিশের এসটিএফ খিদিরপুর থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শুক্রবার রাতে কলকাতা পুলিশের বিশেষ দল ধৃত ওই দুই যুবককে তাদের […]
হাওড়া স্টেশন দিয়ে বেআইনি গহনা পাচার রুখে দিলেন আরপিএফ কর্মীরা।
হাওড়া, ২৬, সেপ্টেম্বর:- বেআইনি গহনা পাচার রুখে দিলেন হাওড়ার আরপিএফ কর্মীরা। হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে শনিবার রাতে এক যুবককে প্রায় ১১ লক্ষ টাকার বেআইনি গহনা সমেত পাকড়াও করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। ধরা পড়েন নতুন দিল্লির সরিতা বিহারের বাসিন্দা অঙ্কিত শাহ(২৬)। পূর্বাঞ্চলের প্রধান প্রবেশদ্বার হাওড়া স্টেশন। সেই কারণে দীর্ঘদিন ধরেই চোরাচালানকারী ও […]









