স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। বাইশ গজ থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় #MissYouYuvaraj ট্রেন্ডে ভরে গিয়েছে। যুবির অবসরের বর্ষপূর্তিতে স্মৃতির পথ ধরে হাঁটলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর আবেগঘন এক পোস্টে শচীন যুবিকে নিয়ে লিখলেন, ” একবছর হয়ে গেল তুমি অবসর নিয়েছো যুবি, তোমাকে আমি প্রথম দেখি চেন্নাইয়ের ক্যাম্পে আমার যতদূর মনে পড়ে। আমার তোমাকে দেখেই মনে হয়েছিল যে তুমি বেশ অ্যাথলেটিক। পয়েন্টে দুর্দান্ত। তোমার ছক্কা মারার দক্ষতা বা ক্ষমতা কোনও কিছু নিয়েই আমি কিছু বলব না। এটা তো প্রমানিত যে বিশ্বের যে কোনও গ্রাউন্ড তুমি অনায়াসে ছয় মেরে পার করতে পারো।”
Related Articles
বাজারে সবজির দাম হঠাৎই আগুন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ জুলাই:- বাজারে শাক সবজির দাম হঠাৎই আগুন হয়ে ওঠায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির ওপর রাশ টােনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তাঁর নির্দেশে শনিবার নবান্নে বৈঠকে বসে বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গড়ে দেওয়া টাস্ক ফোর্সের সদস্যরা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌর হিত্যে নবান্নে এই বৈঠকে, স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত […]
শোকস্তব্ধ গোটা পাড়া। বিদীপ্ত’র নিথর দেহ পৌঁছাল হাওড়ার বাড়িতে।
হাওড়া, ২ জুলাই:- হাওড়ার ডুমুরজলার সুইমিং পুলে সাঁতার ক্লাসে এসে জলে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের। এই শোকের মধ্যেই শনিবার বিকেলে বিদীপ্ত ঘোষের (৯) মরদেহ ময়নাতদন্তের পর ফিরলো হাওড়ার চ্যাটার্জি হাটের ব্রজনাথ লাহিড়ী লেনের বাড়িতে। বাড়িতে এসে শোক জানিয়ে যান দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী। […]
ভোটারদের আগ্রহী করতে ভোটার সেল্ফি জোন মন্তেশ্বর ব্লকে
পূর্ব বর্ধমান , ১৬ মার্চ:- আগামী ১৭ই এপ্রিল মন্তেশ্বর বিধানসভা নির্বাচন। মন্তেশ্বর বিধানসভা প্রায় আড়াই লাখের মতো ভোটদাতা রয়েছে, তার মধ্যে প্রায় ছয় হাজার নতুন ভোটার সংযুক্ত হয়েছে।আজ মন্তেশ্বর ব্লক নির্বাচন দপ্তরের পক্ষ থেকে ভোটারদের ভোট দানে আগ্রহী করতে ই এপিক ডাউনলোড ও সেলফি জনের কাট আউট নিয়ে প্রচার করা হয়। এদিনের কর্মসূচিতে বিডিও (মন্তেশ্বর […]








