মহুয়া চক্রবর্তী,চৌধুরী, ৬ জুন:- জাঙ্গিপাড়া বিধানসভার প্রায় ৩৫০ তৃণমূল সমর্থক আজ বিজেপিতে যোগদান করল। শ্রীরামপুর জেলা বিজেপি সভাপতি শ্যামল বোস ও বিজেপির রাজ্য নেতা আজ এদের হাতে দলীয় পতাকা তুলে দেন । জাঙ্গীপাড়া এলাকার রসিদপুর ও পূর্বপাড়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষের দীর্ঘ দিন ধরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ তৈরি হচ্ছিল। আমপান পরবর্তী পর্যায়ৈ ক্ষয়ক্ষতি হওয়ার পর তা আরও চরম পর্যায়ে পৌঁছায়।গ্রামবাসীদের অভিযোগ তাদের দেখেনি প্রশাসন। তাই তাদের এই সিদ্ধান্ত। আজ আনুষ্ঠানিক ভাবে তারা দল বদল করলেন।
Related Articles
রাজ্যে ইন্ডিয়া জোট নিয়ে সন্দেহ প্রকাশ বিমান বসুর।
হুগলি, ৮ অক্টোবর:- ফিরহাদ হাকিম মদন মিত্রের বাড়ি সহ বারোটি জায়গায় সিবিআই অভিযান নিয়ে বিমান বসু। সিবিআই অভিযান অনেক আগেই হওয়া উচিত ছিল। যখন অয়ন শীলের থেকে তথ্য পাওয়া গিয়েছিল দেরি না করে যে নামগুলো পাওয়া গিয়েছিল সেই নাম ধরে ধরে দেখা উচিত ছিল। রেট চার্ট করে ড্রাইভার থেকে শুরু করে গ্রুপ ডি, অন্যান্য কর্মচারী […]
শীতের নরম রোদ গায়ে মেখে ভোট উৎসব শহরে।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- হিমেল হাওয়া, মিঠে রোদ, বাতাসে বড়দিনের কেকের গন্ধ ভাসছে। এমন এক রবিবার সকাল থেকে কলকাতার নাগরিকরা মেতে উঠলেন ভোট উৎসবে। আবহাওয়া দফতরের খাতায় এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ছুটির দিন স্বাভাবিকভাবেই লেপ-কম্বলের মৌতাত ছেড়ে বুথ মুখী হওয়ার তাগিদ অনুভব করেননি বেশিরভাগ মানুষ। তাই সকালের দিকে কোনও বুথেই ভোটারদের […]
করোনা আতঙ্কে আত্মঘাতী এক যুবক।
হাওড়া , ২০ আগস্ট:- করোনা আতঙ্কে আত্মঘাতী এক যুবক। আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়া সালকিয়ায় । পুলিশ সূত্রে খবর মনোজ দুবে নামে বছর পঁয়ত্রিশের ওই যুবককে আজ তার ফ্ল্যাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । মনোজ হাওড়া পুরসভা চাকরি করতেন । এর পাশাপাশি উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী ছিলেন । তার পরিবারের লোকেরা […]








