হুগলি, ৬ জুন:- লকডাউনে শ্রমিকদের হাতে পয়সা নেই । তার ওপর বন্ধ রয়েছে কারখানার দরজা, তাই এবার রাস্তায় নামতে বাধ্য হল শ্রমিক সংগঠন গুলি। শনিবার সকাল থেকে রিষড়া ওয়েলিংটন জুট মিলের তিনটি শ্রমিক সংগঠন জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সরকারি নির্দেশমত এক তারিখ থেকে খুলে দেওয়ার কথা চটকল গুলির। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী লকডাউন সময়ে শ্রমিকদের চার হাজার টাকা করে অগ্রিম দেওয়ার কথাও বলা হয়। কিন্তু কারখানা খোলা তো দূর অস্ত, এক টাকাও পাননি শ্রমিকরা। এই সময়ে বহুবার ডেপুটি লেবার কমিশনার এর দপ্তর থেকে রাজ্য সরকার সব মহলে আবেদন করেও কোনো ফল হয়নি। ফলে এবার রাস্তায় নামা ছাড়া কোনো গতি নেই। প্রসঙ্গত লকডাউনের পর বিভিন্ন কারখানা এখনও খোলা সম্ভব হয়নি ফলে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন শ্রমিক রা। এই অবস্থায় কারখানা খোলাটাই আগে জরুরি বলেও মত শ্রমিক সংগঠন গুলির।
Related Articles
কোচবিহারে নতুন করে করোনা আক্রান্ত এক স্বাস্থ্য কর্মী সহ ১৪জন।
কোচবিহার, ৭ জুন:- যত দিন গড়াচ্ছে,পাল্লা দিয়ে তত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোচবিহারে ফের নতুন করে এক স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি জেলায় আরও ১৪টি নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে প্রশাসেনর তরফে জানানো হয়েছে।এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭। এই মুহূর্তে জেলায় এক্টিভ কেস ১২৬ জন বলে জানা গিয়েছে। […]
সূর্যের মুখ দেখেন না কোন্নগরের জাগ্ৰত মা শকুন্তলা কালী।
হুগলি, ২৬ এপ্রিল:- ১৩৬ বছরের প্রাচীন কোন্নগরের শকুন্ তলা রক্ষাকালী পূজোকে কেন্দ্র করে শুধু কোন্নগর নয় আশেপাশের অঞ্চলের মানুষের আবেগও জড়িত। প্রতিবছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার অনুষ্ঠিত হয় এই পুজো। দেবী মা খুবই জাগ্ৰত। তার কাছে প্রার্থনা করলে মা ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন। এই রক্ষা কালী পূজাকে কেন্দ্র করে এখানে হাজার […]
খানুকুলের ১৩ জনের করোনা পজিটিভ।
হুগলি,২২ মে:- গত সোমবার মুম্বাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছিলো হুগলির পরিযায়ী শ্রমিকরা।প্রত্যেকের লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য।খানুকুলের ১৩ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে শ্রমজীবী কোভিড হাসপাতালে। আক্রান্তদের পরিবারকে কোয়ারেন্টাইন করা হয়েছে। চন্দননগর উর্দি বাজারে এক সঙ্গে ৪৮ জন পজিটিভ হওয়ার পর জেলায় একসঙ্গে তেরো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।মহারাষ্ট্র […]









