হুগলি,১৮ ডিসেম্বর:- বাজার দর নিয়ে কারোর মাথা ব্যাথা নেই। সবাই ব্যাস্ত এনআরসি ও ক্যাবের সমর্থন কিংবা বিরোধিতা নিয়ে। সমাজের একশ্রেনির মানুষ বর্তমানে জখন এই অভিযোগ তুলছেন ঠিক তখনই সাধারন মানুষের কথা মাথায় রেখে দিদিকে বলো কর্মসূচিতে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের হাতে পেঁয়াজ তুলে দিলেন। পাশাপাশি শীতের কথা মাথায় রেখে সকলকে একটি করে কম্বল বিতরন করলেন। আজ সকলে এই কর্মসূচিতেই পোলবা থানার সুগন্ধ্যায় তৃণমূলের কার্য্যালয়ে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখান থেকে দলীয় কর্মীদের নিয়ে তিনি সুগন্ধ্যার অমরপুর এলাকায় গিয়ে সকলের হাতে দিদিকে বলো কার্ড তুলে দেন।
পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের পরিবার পিছু ৫০০গ্রাম করে পেঁয়াজ এবং একটি করে কম্বল তুলে দেন। মূল্যবৃদ্ধির বাজারে পেঁয়াজ ও কম্বল পেয়ে খুশি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন সকলে এনআরসি নিয়ে ব্যাস্ত। কেউ বাজারদর নিয়ে ভাবছেই না। এবিষয়ে বিধায়ক অসিত মজুমদার পেঁয়াজে মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন আমরা সর্বদা সাধারন মানুষের পাশে আছি। আজকের কর্মসূচি তারই প্রমান। অন্যদিকে তৃণমূলের এই কর্মসূচিকে সস্তার রাজনীতি বলে কটাক্ষ করেন বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী। তিনি বলেন এবার প্রচুর পেঁয়াজে নষ্ট হয়েছে, তিনি উর্দ্ধমুখী বাজার দরের কথা মনে করিয়ে বলেন এতটা দামবৃদ্ধির পিছনে কালোবাজারি দায়ী।Related Articles
রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো খোলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাস মালিকদের।
হুগলি, ১৭ জানুয়ারি:- অবিলম্বে নাইট কারফিউ, রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি খোলার দাবিতে অল বেঙ্গল টুরিস্ট বাস ওনার্স এসোসিয়েশনের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল। এদিন দুপুরে গুরাপ থানার বসিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর রাস্তা অবরোধ শুরু করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা আসে, এই অবরোধ কর্মসূচিতে যোগ দিতে। খবর পেয়ে গুরাপ থানার পুলিশ এসে […]
সাংগঠনিক রদবদলের পরেই হুগলি জেলা জুড়ে রদবদল পুরপ্রশাসনে।
হুগলি, ১৭ আগস্ট:- সাংগঠনিক রদবদলের পরেই পুরপ্রশাসনে বড় ধরনের রদবদল ঘটল হুগলি জেলা জুড়ে। মঙ্গলবার জেলার ১১ টি পুরসভার মধ্যে শ্রীরামপুর, কোন্নগরে পুরপ্রশাসকের বদল ঘটেছে। কোন্নগরে পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় এর পরিবর্তে নতুন মুখ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তন্ময় দেব কে। শ্রীরামপুর পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় এর বদলে দায়িত্ব […]
আর জি কর আবহে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে শিবির হুগলি গ্রামীন পুলিশের।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডীতলা থানার যৌথ উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল আজ। ৪৫ দিনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র পাবেন ছাত্রীরা। প্রশিক্ষণ দেবেন ব্ল্যাকবেল্টের অধিকারী দুলাল দাস। যিনি দীর্ঘদিন ধরে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। আত্মরক্ষার শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ […]








