হুগলি, ৫ জুন:- করোনার আবহে উত্তরপাড়া কোতরং উদয়ন পল্লী এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ।প্রতিদিনের মত গত ২৫ মে ভোর বেলায় পাড়ার মধ্যে প্রাতঃ ভ্রমণে বেরোয় দুলাল চ্যাটার্জি ৬১।ভোর বেলায় বেরোলেও বেলা হয়ে গেলে বাড়িতে না আসায় খোঁজা খুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন।সকাল থেকে রাত গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান শ্যালক দেবল মুখার্জি,তিনি বলেন জামাইবাবু ভীষণ ভালো মনের মানুষ ছিলেন।তিনি প্রতিদিন সকালে হাঁটতে যান সেদিনো সকালে হাঁটতে বেরোন কিন্তু বেলা গড়ালে বাড়িতে না আসায় আমরা ভীষণ চিন্তায় পড়ে যায়।আমরা পাড়ার ছেলেদের নিয়ে খোঁজা খুঁজি করি কিন্তু কোথাও না পাওয়া গেলে পুলিশের দ্বারস্থ হয়।খুব চিন্তায় আছি পুলিশ বলছে দেখছি দেখবো কিন্তু এখনো আমরা আমাদের জামাইবাবু কে খুঁজে পেলাম না।পুলিশ যদি আরো একটু সক্রিয় হতো তাহলে হয়তো কিছু উপকার পেতাম।স্থানীয় কাউন্সিলর প্রণব বাগ বলেন আমি বিষয় টা শুনেছি আমি নিজে উত্তরপাড়া থানার বড়োবাবু কে বলেছি বিষয় টা একটু গুরুত্ব দিয়ে দেখলে ভালো হয়।আমরা ওই পরিবারের পাশে আছি।
Related Articles
ভারতবর্ষের প্রাচীন দেবী মনসার পুজোপাঠ আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ২০ জুন:- হুগলি জেলা জুড়ে রীতি মেনে করোনা পরিস্থিতিতে দশহরার দিন ভারতবর্ষের প্রাচীন দেবী মনসার পুজোপাঠ অনুষ্ঠিত হয়ে গেলো। এদিন আরামবাগ ব্লকের হাট বসন্তপুরের মনসাডাঙ্গা এলাকার প্রাচীন মনসা পুজো অনারম্ভ ভাবেই হয়। শতাধিক বছর ধরে কয়েক লক্ষ মানুষের সমাগমে দেবী মনসার আরাধনা হলেও এই বছর করোনা পরিস্থিতির জন্য সরকারি স্বাস্থ্য বিবি মেনে পুজোর […]
পুজোর আগেই রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
কলকাতা , ৯ অক্টোবর:- পুজোর আগেই রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ওই ভাষা চালু করার বিস্তারিত প্রক্রিয়া স্থির করতে আগামীকাল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন। ভাতার পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন জমা দেওয়ার পূর্ণাঙ্গ গাইড লাইন ওই বৈঠকেই স্থির করা হবে বলে নবান্ন সূত্রে […]
হাতরাসের ঘটনার প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের মশাল মিছিল।
হুগলি , ৪ অক্টোবর:- রবিবার সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী সর্বনাশা আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও উত্তরপ্রদেশের হাথরসে দলীত তরুণীকে ধর্ষন করে হত্যার ঘটনার প্রতিবাদে মশাল মিছিল। দূর্গাপুর এক্সপ্রেসওয়ের খাসেরভেড়ী ইলেকট্রিক পাওয়ার হাউস থেকে রতনপুর ওভার ব্রিজ পর্যন্ত মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি দিলীপ যাদব ও সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ […]








