হাওড়া, ৫ জুন:- ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরের পিএম বস্তি চার নম্বর বাই লেনের কাছে মহঃ আকবর আলি আনসারিকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি এদিন বাইরে বসেছিলেন। তখনই ঘটে ঘটনা। এরপর আনসারিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত আকবর আনসারি কলকাতার কালিন্স স্ট্রিটে একটি কসমেটিকস দোকানে কাজ করতেন। শিবপুর থানার পুলিশ তদন্ত নেমেছে। কি কারণে এই ঘটনা জানা যায়নি। পুলিশ জানিয়েছে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।
Related Articles
রেল ছাড়াও এবার বিমানে ট্যুর IRCTC এর উদ্যোগে।
হাওড়া, ২১ মার্চ:- রেল ছাড়াও এবার বিমানেও বিশেষ ট্যুর করাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজিম কর্পোরেশন বা আইআরসিটিসি। মূলত যাতায়াতের সময় কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও উত্তর সিকিমের জন্যে কলকাতা থেকে কলকাতা বিমানে ও গাড়িতে পর্যটনের ব্যবস্থা করা হচ্ছে। চারতারা মানের হোটেল বুকিং সহ সমস্ত খরচ ধরা রয়েছে প্যাকেজের […]
পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ে হাওড়ার পাইকারি সবজি বাজার পরিদর্শন করলেন জেলাশাসক সহ পুলিশের পদস্থ কর্তারা।
হাওড়া,৯ ডিসেম্বর:- পাইকারি বাজারে কৃত্রিম অভাব তৈরি করে পিঁয়াজের দাম বাড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার দুপুরে হাওড়ার পাইকারি সবজি বাজার ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন দুপুরে জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী ও জেলা প্রশাসনের একাধিক কর্তা বাজার পরিদর্শন করেন। তার আগে পাইকারি ব্যাবসায়ীদের সঙ্গেও তাঁরা কথা বলেন। যদিও তিনি পাইকারি […]
বাঁশবেড়িয়ার তৃনমূল চেয়ারম্যানকে রাখি পড়ালেন বিজেপি কর্মিরা।
হুগলি, ৮ আগস্ট:- বাঁশবেড়িয়া ১৬ নাম্বার ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল আজ সন্ধায়। ঠিক সেই সময় বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে রাখি পড়িয়ে দেয় বিজেপি কর্মীরা। হাসি মুখে রাখি পরেন চেয়ারম্যান। কয়েকজন বিজেপি কর্মি বলে ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই। এই কথা শুনে […]








