হাওড়া, ৫ জুন:- পারিবারিক গন্ডগোলকে কেন্দ্র তৃণমূল-বিজেপি সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বালি থানা এলাকা। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে র্যাফ নামাতে হয়। জানা গেছে, বালি নবীন সংঘ মাঠের সামনে ডক্টর পি এন ঘোষ রোডে একটি পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মীমাংসা করতে এসে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই রাজনৈতিক দলের কর্মীরা। উত্তরপাড়া থেকে বহিরাগতরা এসে হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়। ঘটনায় একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ জানায় জানায় বিজেপি। তৃণমূলের পাল্টা অভিযোগ, তারা মীমাংসা করতে এলে বিজেপির দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়। থানার উভয়পক্ষ অভিযোগ জানিয়েছে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। র্যাফ নামানো হয়। এই ঘটনায় রাতেই কয়েকজনকে আটক করা হয়। এলাকা আজও থমথমে।
Related Articles
গুটখা এবং তামাকজাত মশলার বিক্রির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো সরকার।
কলকাতা, ২৬ অক্টোবর:- ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের প্রকোপ কমাতে রাজ্য সরকার গুটখা এবং তামাকজাত পান মশলার বিক্রির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিল। রাজ্যে গুটখা ও পান মশলার বিক্রি, মজুদ ও বণ্টন আরও এক বছর নিষিদ্ধ বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে নতুন মেয়াদের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে। এক বছর আগে গুটখা […]
৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলি জেলা শাসক দপ্তরে।
সুদীপ দাস, ১৫ আগস্ট:- হুগলী জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলীর জেলা শাসক দপ্তরে। এদিন ঘড়ির কাঁটায় ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জেলাশাসক দীপাপ্রিয়া পি। তিরঙ্গা উত্তোলিত হওয়ার সাথে সাথে পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর বেজে ওঠে। জাতীয় সঙ্গীত শেষে চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে অভিবাদন জানানো হয় […]
আগুনের ঘটনায় চাঞ্চল্য মানিকচকে।
মালদা,৭ এপ্রিল:- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি পরিবারের সাতটি ঘর।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমুটোলা এলাকায়।বিশ্বদেব মন্ডল,জয়রাম মন্ডল ও জিতেস মন্ডল এই তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।আগুন ক্রমে বিধ্বংসী আকার নেই।স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগালেও কিছুই বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন […]







