স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- কেরলের মলাপ্পুরামের হাতিটিকে যে বা যারা মারল তারা কি আদৌ মানুষ? এমন নৃশংস কাণ্ড ঘটানো মান ও হুঁশ থাকা কারও পক্ষে কি সম্ভব? মানুষের নারকীয় ঘটনা আজ প্রকাশ্যে। চোরাশিকারীদের হাতে হাতির মৃত্যু নতুন কিছু নয়। কিন্তু এভাবে একটি গর্ভবতী হাতিকে বিস্ফোরক ভরা ফল খাইয়ে মারার ঘটনা হয়তো এর আগে ঘটেনি। হতভাগ্য সেই হাতির করুণ পরিণতিতে গোটা দেশের মানুষের চোখে জল। দোষীদের শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে। দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এমন নৃশংস ঘটনায় শিউরে উঠেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে তিনি লিখেছেন, “কেরলের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বন্যপ্রাণীদের প্রতি আমাদের আরও সহানুভূতিশীল হতে হবে। এইভাবে বন্যপ্রাণীদের যারা হত্যা করে তারা কাপুরুষ।”অন্যদিকে বন্যপ্রাণীদের প্রতি বরাবরই সহানুভূতিশীল টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। এই ঘটনায় তিনিও স্তম্ভিত হয়ে গিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা বর্বর, আমরা কি কিছুই শিখিনি?কেরলে হাতির ঘটনা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। কোনও প্রাণীকেই এইরকম নির্মমভাবে হত্যা করা যায় না।
Related Articles
সকাল সকাল ভোট দিলেন বিধায়ক।
হুগলি, ৮ জুলাই:- সারা রাজ্যের সঙ্গেও হুগলি জেলাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ভোট। এদিন সকাল থেকে বিভিন্ন বুথে লম্বা লাইন দেখা গেছে ভোটারদের। খুব সকালে ভোট দিতে এসেছেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার এদিন কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতের প্রিয় নগর বুথে এদিন সকাল সকাল ভোট দিয়ে যান। অসিত বাবু ভোট […]
তৃণমূলের ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার দিন শেষঃ অর্জুন সিং
, ৭ নভেম্বর:-ব্যারাকপুর, ৭ নভেম্বর:- শনিবার জগদ্দল থানার কাউগাছির দক্ষিণ চন্ডিতলায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী মিলন হালদারের বাড়িতে যান সাংসদ অর্জুন সিং। এদিন তার সঙ্গে ছিলেন যুব নেতা অরুন ব্রহ্ম ও আদিত্য সিং। নিহতের পরিবারকে দলের তরফে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেবার কথা বললেন সাংসদ। পাশাপাশি তিনি মৃতের স্ত্রীর একটি চাকুরির বন্দোবস্ত […]
ক্ষীরাই বাংলার ফুলের উপত্যকা।
পশ্চিম মেদিনীপুর , ১৭ নভেম্বরে:- হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর গামী ট্রেন ধরে পাঁশকুড়ার পরের স্টেশন ক্ষীরাই। সময় লাগে ১ ঘন্টা ৫০ মিনিট মতন। ক্ষীরাই স্টেশনে নেমে তিন নম্বর লাইন ধরে বরাবর পাঁশকুরার দিকে প্রায় ২০ মিনিট মতন হেঁটে সরু মাটির রাস্তা বরাবর কিছুদূর যাওয়ার পর পড়বে কসাই নদীর দুদিকেই ফুলের চাষ। ক্ষীরাই আসলে একটি […]









