হাওড়া, ৪ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ও করোনা পরিস্থিতি মোকাবিলায় চাই আরও বেশি সক্রিয়তা। পরিযায়ী শ্রমিকদের জন্য অঞ্চলভিত্তিক কোয়ারেন্টিন সেন্টার, তাদের প্রত্যেকের জন্য কোভিড টেস্ট এবং খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়ের দাবিতে এবং ব্লকের সব মানুষকে রেশনে খাদ্যসামগ্রী দিতে হবে এই দাবিতে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে জগৎবল্লভপুরে বিডিওর কাছে স্মরকলিপি দেওয়া হয়। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন হাওড়া জেলা বিজেপি সদর সভাপতি সুরজিৎ সাহা ও বিজেপি নেতা দেবজিৎ সরকার ।বিজেপি নেতৃত্বের দাবি , আমফানের জন্য হাওড়া জেলার অনেক মানুষই ক্ষতিগ্রস্ত। তাঁদের পাশে সরকারকে আরও বেশি সক্রিয়ভাবে থাকতে হবে। পাশাপাশি, করোনার জন্য যে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে তার গুণগত মান আরও বাড়াতে হবে।আর্ত মানুষদের চাল, ডাল সহ নানা খাদ্রসামগ্রী পৌঁছে দিতে হবে। প্রশাসন এই দাবি পূরণে সত্বর সক্রিয় ব্যবস্থা না নিলে পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন হবে বলে এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়।
Related Articles
ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের নেহা।
হুগলি, ৪ আগস্ট:- থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের বেড়াবেরি গ্রামের মেয়ে নেহা বাগ। মঙ্গলবার বিকালে কামারকুন্ডু স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়ি নিয়ে আসে নেহা কে। কৃষক পরিবারের মেয়ে নেহা চার বছর বয়স থেকে যোগাসন শুরু করে। এরপর জাতীয় স্তর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে নেহা। বাবা অমর বাগ […]
বিধানসভায় পদত্যাগ পত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না
হুগলি , ১২ নভেম্বর:- বিধানসভায় পদত্যাগ পত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না, আবার তোলপাড় হুগলির রাজনীতিতে মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বিধানসভায় অধ্যক্ষের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। বৃহস্পতিবার কোন্নগরে সেই কথা জানালেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন প্রবীর ঘোষাল জানান বেচারাম মান্নার সাথে অনেকবার কথা হয়েছিল কিন্তু […]
কোভিড সতর্কতা। হাওড়ায় পুজো প্যান্ডেলগুলি নিজেদের উদ্যোগে জীবাণুমুক্তকরণ করছে পুরসভা।
হাওড়া , ১১ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে আগামী দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে পুজো প্যান্ডেলগুলি জীবানু মুক্তকরণের কাজ করছে হাওড়া পুরনিগম। বর্তমানে সেই জীবানুমুক্তকরণের কাজ চলছে। পুজো শেষ না হওয়া পর্যন্ত চলবে এই জীবানু মুক্তকরণের কাজ। পুজোর সময় দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা দর্শন করতে পারে তারজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুরনিগমের দাবি। পুরনিগম সূত্রে […]







