শুভজিৎ ঘোষ, ৩ মে:- ধনিয়াখালীতে আবারও ভাঙন বিজেপি ও সি,পি,এমের। তৃণমূলে যোগ দান ১৭০জন বিজেপি ও সি,পি,এম কর্মী। ধনিয়াখালীর বেলমুড়ি কমিউনিটি হলে মন্ত্রী অসীমা পাত্রের উদ্দ্যোগে আট দিন ধরে আয়োজিত হচ্ছে রক্ত দান শিবির,আজ ষষ্ঠ দিনে সেই শিবিরে উপস্থিত হন রাজ্যের আর এক মন্ত্রী তপন দাশগুপ্ত।মন্ত্রী তপন দাশগুপ্ত এবং মন্ত্রী অসীমা পাত্রর হাত ধরে ধনিয়াখালি ব্লকের প্রায় ১৭০ জন বিজেপি এবং সিপিআই এম কর্মী তৃণমূলে যোগ দান করেন।কয়েক দিন আগেও এই ব্লকে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি এবং সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন একশো জন কর্মী।আজ আবার ও বিজেপি এবং সিপিআইএম দল থেকে তৃণমূলে যোগদান করেন ১৭০ জন কর্মী।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অসীমা পাত্র এবং মন্ত্রী তপন দাশগুপ্ত।দুই মন্ত্রী ছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মদক্ষ মনোজ চক্রবর্তী, মিজানুর রহমান, ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
Related Articles
পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম।
কলকাতা, ৮ মে:- পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম। চলবে নির্বীজকরণ ও টিকাকরণ। কলকাতা পুরনিগমের প্রত্যেকটি ওয়ার্ডে পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি হবে। এই কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১০ মে। এই কর্মসূচির উদ্বোধন হবে মঙ্গলবার দুপুর ১২ টায়। সেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে হাতিবাগানের স্টার থিয়েটারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানগরের পশুপ্রেমী ও […]
করোনার থাবায় পুরির পর আটকে গেলো ৬২৪ বছরের মাহেশের রথের চাকা।
হুগলি ,৩০ মে:-পুরির রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো আগেই,এবার মাহেশের রথযাত্রাও বন্ধ হলো। মাহেশের রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।আগামী ২৩ শে জুন ৮ই আষাঢ় রথযাত্রা উৎসব।পুরির পরেই ভারতের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথযাত্রা। এবার ৬২৪ বছরে পদার্পন করবে।করোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত ধর্মীয় উৎসব জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা […]
নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলায় যখন আগুন জ্বলছে তখন ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা নিয়ে রাস্তায়।
হুগলী,১৫ ডিসেম্বর:- হিন্দু-মুসলিম ভাই ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ও শান্তির বার্তার ডাক ফুরফুরা শরীফ। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলায় যখন আগুন জ্বলছে তখন ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা নিয়ে আট থেকে আশি এলাকার গ্রামবাসীরা শান্তির বার্তা নিয়ে রাস্তায়। পাশাপাশি প্রতিবাদ মিছিল থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিরুদ্ধে সোচ্চার হয়। […]







