মালদা,২৭ নভেম্বর:- মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী। মালদহ জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশের তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে সে দেশের চাঁপাইনবাবগঞ্জ আদালত। পাশাপাশি অপর এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত জেএমবি জঙ্গি সানোয়ার আলি পলাতক। বাংলাদেশ পুলিশের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে সানোয়ার ভারতের মালদহে ঢুকে পড়তে পারে।সাজা ঘোষণা হওয়ার পর এই পলাতক জঙ্গিকে খুঁজে বের করতে বাংলাদেশ জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ। সীমান্ত পার হয়ে সানোয়ার যাতে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বাংলাদেশ বর্ডার গার্ডকে সতর্ক করেছে সে দেশের সরকার। বাংলাদেশ ইতিমধ্যেই সীমান্ত জুড়ে লাল সর্তকতা জারি করেছে। পাশাপাশি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীকেও সর্তকবার্তা পাঠানো হয়েছে বাংলাদেশর পক্ষ থেকে। পলাতক সানোয়ার যাতে কোনভাবেই সীমান্ত টপকে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বিএসএফও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে। সীমান্ত সতর্কতাও জারি করেছে বিএসএফ।
Related Articles
আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য।
কলকাতা, ২১ মার্চ:- আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য। আর মাত্র কয়েক বছরের মধ্যে পাঞ্জাব নির্ভরতা কাটিয়ে উন্নত মানের আলুর বীজ উৎপাদনে রাজ্য সম্পুর্নভাবে স্বনির্ভর হয়ে উঠবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় কৃষি বাজেটের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে তিনি বলেন “২০২১ সাল থেকে টিস্যু কালচার করে এখানকার উৎপাদিত […]
দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো পুনর্বিবেচনার আবেদন খারিজ করল কেন্দ্র।
কলকাতা,১৮ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনীর উপর নির্মিত ট্যাবলো নিয়ে রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে। কেন রাজ্যের আবেদন পুনর্বিবেচনার কথা কেন্দ্রীয় সরকার ভাবছে না সেই কারণ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চিঠি দিয়েছেন। গত ২০১৬, ১৭, ২০১৯ ও ২০২১ সালে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো […]
পেনশন ও বকেয়া বর্ধিত অর্থের দাবিতে পৌরপ্রধানের ঘরের সামনে আন্দোলনে অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
হুগলি, ২০ জানুয়ারি:- হুগলী-চুঁচুড়া পৌরসভায় এই আন্দোলন নতুন নয়। কখনো অস্থায়ী কর্মচারীদের আন্দোলন আবার কখনো পেনশন প্রাপকদের আন্দোলন। মাঝেমধ্যেই আন্দোলনের জেরে পৌর পরিষেবা ব্যাহত হয়। এই পৌরসভার চার শতাধিকের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন পান। এছাড়াও দুই জন অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পেমেন্ট অর্ডার না আসার কারণে তারাও পেনশন পাচ্ছেন না। পেনশন প্রাপকরা তারা ডিসেম্বর মাসের পেনশন […]









